ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৪/১৩ পৃষ্ঠা ৩
  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
  • ২০১৩ আমাদের রাজ্যের পরিচর্যা
২০১৩ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৪/১৩ পৃষ্ঠা ৩

ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

নীচের প্রশ্নগুলো ২০১৩ সালের ২৯ এপ্রিল থেকে যে-সপ্তাহ শুরু হবে, সেই সপ্তাহের ঐশিক পরিচর্যা বিদ্যালয়-এ আলোচনা করা হবে। প্রতিটা বিষয় যে-তারিখে আলোচনা করার জন্য তালিকাভুক্ত রয়েছে, সেই তারিখটাও অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে প্রতি সপ্তাহে বিদ্যালয়ের প্রস্তুতি নেওয়ার সময় গবেষণা করা যেতে পারে।

১. মার্ক ১০:৬-৯ পদে যেমন লিপিবদ্ধ রয়েছে, বিবাহ সম্বন্ধে যিশু কোন গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দিয়েছিলেন? [মার্চ ৪, প্রহরীদুর্গ ০৮ ২/১৫ পৃষ্ঠা ৩০ অনু. ৮]

২. যিহোবাকে পূর্ণহৃদয়ে সেবা করার অর্থ কী? (মার্ক ১২:৩০) [মার্চ ৪, প্রহরীদুর্গ ৯৭ ১০/১৫ পৃষ্ঠা ১৩ অনু. ৪]

৩. মার্ক ১৩:৮ পদে ‘যাতনা’ বলতে কী বোঝায়? [মার্চ ১১, প্রহরীদুর্গ ০৮ ৩/১৫ পৃষ্ঠা ১২ অনু. ২]

৪. লূক তার সুসমাচারের বিবরণ সংগ্রহ করার সময় কোন উৎসগুলো পরীক্ষা করেছিলেন? (লূক ১:৩) [মার্চ ১৮, প্রহরীদুর্গ ০৯ ৩/১৫ পৃষ্ঠা ৩২ অনু. ৪]

৫. আমাদের নীতিনিষ্ঠাকে পরীক্ষা করার জন্য শয়তান ‘ভাল সুযোগ’ খোঁজে, এই বিষয়টা আমাদেরকে কী করতে পরিচালিত করা উচিত? (লূক ৪:১৩, ইজি-টু-রিড ভারসন) [মার্চ ২৫, প্রহরীদুর্গ ১১ ১/১৫ পৃষ্ঠা ২৩ অনু. ১০]

৬. লূক ৬:২৭, ২৮ পদে লিপিবদ্ধ কথাগুলোকে আমরা কীভাবে কাজে লাগাব? [মার্চ ২৫, প্রহরীদুর্গ ০৮ ৫/১৫ পৃষ্ঠা ৮ অনু. ৪]

৭. মুক্তির মূল্যরূপ বলি হিসেবে মৃত্যুবরণ করার আগে কেন যিশু একজন স্ত্রীলোকের পাপ সকল ক্ষমা করে দিতে পেরেছিলেন? (লূক ৭:৩৭, ৪৮) [এপ্রিল ১, প্রহরীদুর্গ ১০ ৮/১৫ পৃষ্ঠা ৬-৭]

৮. কোন অর্থে খ্রিস্টের অনুসারীরা তাদের আত্মীয়স্বজনকে “ঘৃণা” করে? (লূক ১৪:২৬, জুবিলী বাইবেল) [এপ্রিল ১৫, প্রহরীদুর্গ ০৮ ৩/১৫ পৃষ্ঠা ৩২, অনু. ১]

৯. মানুষের ওপর “সূর্য্যে, চন্দ্রে ও নক্ষত্রগণে নানা চিহ্ন” প্রকাশ পাওয়ার ফলাফল কী হবে? (লূক ২১:২৫) [এপ্রিল ২২, প্রহরীদুর্গ ৯৭ ৪/১ পৃষ্ঠা ১৫, অনু. ৮-৯]

১০. চরম পরীক্ষাগুলোর মুখোমুখি হওয়ার সময় কীভাবে আমরা যিশুর প্রার্থনা করার ধরনকে অনুকরণ করতে পারি? (লূক ২২:৪৪) [এপ্রিল ২৯, প্রহরীদুর্গ ০৭ ৮/১ পৃষ্ঠা ৬, অনু. ২]

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার