ঘোষণাবলি
◼ নিম্নোক্ত মাসের জন্য সাহিত্য অর্পণ, ফেব্রুয়ারি: নিম্নোক্ত যেকোনো ৩২ পৃষ্ঠার ব্রোশার ব্যবহার করুন: যেভাবে দায়িত্ববান সন্তান গড়ে তোলা যায় (br-1110-BE), বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে?, আল্লাহ্র হেদায়েত—আমাদের জন্য ফিরদৌসে যাওয়ার রাস্তা, আপনি ঈশ্বরের বন্ধু হতে পারেন!, জীবনের উদ্দেশ্য কী?—আপনি কিভাবে তা পেতে পারেন? পুনর্সাক্ষাৎ করার সময় বাইবেল শিক্ষা দেয় বই কিংবা ব্যক্তির প্রয়োজন অনুযায়ী আরও উপযুক্ত হলে, ঈশ্বরের কথা শুনুন বা ঈশ্বরের কথা শুনুন এবং চিরকাল বেঁচে থাকুন নামক ব্রোশারের মধ্যে যেকোনো একটা ব্রোশারের সঙ্গে পরিচয় করিয়ে দিন এবং একটা বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য চেষ্টা করুন। মার্চ ও এপ্রিল: প্রহরীদুর্গ পত্রিকা। পুনর্সাক্ষাৎ করার সময় বাইবেল শিক্ষা দেয় বই কিংবা ব্যক্তির প্রয়োজন অনুযায়ী আরও উপযুক্ত হলে, ঈশ্বরের কথা শুনুন বা ঈশ্বরের কথা শুনুন এবং চিরকাল বেঁচে থাকুন নামক ব্রোশারের মধ্যে যেকোনো একটা ব্রোশারের সঙ্গে পরিচয় করিয়ে দিন এবং একটা বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য চেষ্টা করুন। মে ও জুন: নিম্নোক্ত যেকোনো একটা ট্র্যাক্ট ব্যবহার করুন: সমস্ত দুঃখকষ্ট শীঘ্রই শেষ হবে!, পারিবারিক জীবন উপভোগ করুন, শান্তিপূর্ণ নতুন জগতে জীবন বসবাস, এই জগৎ কি রক্ষা পাবে?, আপনি কি সত্য জানতে চান? যদি আগ্রহ থাকে, তাহলে বাইবেল শিক্ষা দেয় বই বা ঈশ্বরের কথা শুনুন বা ঈশ্বরের কথা শুনুন এবং চিরকাল বেঁচে থাকুন নামক ব্রোশারগুলোর একটা ব্যবহার করে বাইবেল অধ্যয়নের একটা নমুনা দেখান।
◼ স্মরণার্থ সভার এক নতুন বক্তৃতার আউটলাইন প্রস্তুত করা হয়েছে এবং ২০১৩ সাল থেকে স্মরণার্থ সভার সব বক্তারই এটিকে ব্যবহার করা উচিত। এ-বছর এই বক্তৃতাটির শিরোনাম হল, “খ্রিস্ট আপনার জন্য যা করেছেন সেটার প্রতি উপলব্ধি দেখান!”
◼ ২০১৩ সালের স্মরণার্থ মরসুমের জন্য জনসাধারণের উদ্দেশে বিশেষ বক্তৃতাটির শিরোনাম হল, “মৃত্যুই কি শেষগতি?”