ঘোষণাবলি
◼ নিম্নোক্ত মাসের জন্য সাহিত্য অর্পণ, ডিসেম্বর: নিম্নোক্ত যেকোনো একটা ট্র্যাক্ট ব্যবহার করুন: সমস্ত দুঃখকষ্ট শীঘ্রই শেষ হবে!, পারিবারিক জীবন উপভোগ করুন, শান্তিপূর্ণ নতুন জগতে জীবন বসবাস, এই জগৎ কি রক্ষা পাবে?, আপনি কি সত্য জানতে চান? যদি আগ্রহ থাকে, তাহলে বাইবেল শিক্ষা দেয় বই বা ঈশ্বরের কথা শুনুন বা ঈশ্বরের কথা শুনুন এবং চিরকাল বেঁচে থাকুন নামক ব্রোশারগুলোর একটা ব্যবহার করে বাইবেল অধ্যয়নের একটা নমুনা দেখান। জানুয়ারি ও ফেব্রুয়ারি: নিম্নোক্ত যেকোনো ৩২ পৃষ্ঠার ব্রোশার ব্যবহার করুন: যেভাবে দায়িত্ববান সন্তান গড়ে তালা যায় (br-1110-BE), বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে?, আল্লাহ্র হেদায়েত—আমাদের জন্য ফিরদৌসে যাওয়ার রাস্তা, আপনি ঈশ্বরের বন্ধু হতে পারেন!, জীবনের উদ্দেশ্য কী?—আপনি কিভাবে তা পেতে পারেন? পুনর্সাক্ষাৎ করার সময় বাইবেল শিক্ষা দেয় বই কিংবা ব্যক্তির প্রয়োজন অনুযায়ী আরও উপযুক্ত হলে, ঈশ্বরের কথা শুনুন বা ঈশ্বরের কথা শুনুন এবং চিরকাল বেঁচে থাকুন নামক ব্রোশারের মধ্যে যেকোনো একটা ব্রোশারের সঙ্গে পরিচয় করিয়ে দিন এবং একটা বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য চেষ্টা করুন। মার্চ ও এপ্রিল: প্রহরীদুর্গ পত্রিকা। পুনর্সাক্ষাৎ করার সময় বাইবেল শিক্ষা দেয় বই কিংবা ব্যক্তির প্রয়োজন অনুযায়ী আরও উপযুক্ত হলে, ঈশ্বরের কথা শুনুন বা ঈশ্বরের কথা শুনুন এবং চিরকাল বেঁচে থাকুন নামক ব্রোশারের মধ্যে যেকোনো একটা ব্রোশারের সঙ্গে পরিচয় করিয়ে দিন এবং একটা বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য চেষ্টা করুন।
◼ ২০১৪ সালের স্মরণার্থ সভা হবে ১৪ এপ্রিল, সোমবার সূর্যাস্তের পর।
◼ যে-প্রকাশকরা ২০১৩ সালের মার্চ মাসে সহায়ক অগ্রগামী হিসেবে কাজ করবে, তাদের এই বিষয়টা বেছে নেওয়ার সুযোগ থাকবে যে, তারা সেই মাসে ৩০ ঘন্টা কাজ করবে নাকি ৫০ ঘন্টা কাজ করবে। এ ছাড়া, যদি সীমা অধ্যক্ষ মার্চ মাসে মণ্ডলী পরিদর্শন করেন, তাহলে নিয়মিত অগ্রগামীদের সঙ্গে সীমা অধ্যক্ষ যে-সভা করবেন, সেই পুরো সভায় সমস্ত সহায়ক অগ্রগামী যোগ দেওয়ার জন্য আমন্ত্রিত।