ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৭/১২ পৃষ্ঠা ৮
  • ঘোষণাবলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘোষণাবলি
  • ২০১২ আমাদের রাজ্যের পরিচর্যা
২০১২ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৭/১২ পৃষ্ঠা ৮

ঘোষণাবলি

◼ নিম্নোক্ত মাসের জন্য সাহিত্য অর্পণ, জুলাই এবং আগস্ট: নিম্নোক্ত যেকোনো ৩২ পৃষ্ঠার ব্রোশার ব্যবহার করুন: যেভাবে দায়িত্ববান সন্তান গড়ে তোলা যায় (br-1110-BE), বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে?, আল্লাহ্‌র হেদায়েত​—আমাদের জন্য ফিরদৌসে যাওয়ার রাস্তা, আপনি ঈশ্বরের বন্ধু হতে পারেন!, জীবনের উদ্দেশ্য কী? আপনি কিভাবে তা পেতে পারেন? পুনর্সাক্ষাৎ করার সময় বাইবেল শিক্ষা দেয় বই কিংবা ব্যক্তির প্রয়োজন অনুযায়ী আরও উপযুক্ত হলে ঈশ্বরের কথা শুনুন বা ঈশ্বরের কথা শুনুন এবং চিরকাল বেঁচে থাকুন নামক ব্রোশারের মধ্যে যেকোনো একটা ব্রোশারের সঙ্গে পরিচয় করিয়ে দিন এবং একটা বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য চেষ্টা করুন। সেপ্টেম্বর এবং অক্টোবর: প্রহরীদুর্গ পত্রিকা। পুনর্সাক্ষাৎ করার সময় বাইবেল শিক্ষা দেয় বই কিংবা ব্যক্তির প্রয়োজন অনুযায়ী আরও উপযুক্ত হলে ঈশ্বরের কথা শুনুন বা ঈশ্বরের কথা শুনুন এবং চিরকাল বেঁচে থাকুন নামক ব্রোশারের মধ্যে যেকোনো একটা ব্রোশারের সঙ্গে পরিচয় করিয়ে দিন এবং একটা বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য চেষ্টা করুন।

◼ ১ আগস্ট যিহোবার উদ্দেশে গান গাও—গান পরিবেশনা, ডিস্ক ৫ প্রকাশ করা হয়েছে, যা jw.org ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। এটা ওয়েবসাইটে প্রথমে ইংরেজি ভাষায় পাওয়া যাবে আর এর কিছু সময় পরে আরও অন্যান্য ভাষায় পাওয়া যাবে। আপনাদের মণ্ডলীর মাধ্যমে অডিও সিডির জন্য অনুরোধ করা যেতে পারে। তবে যেহেতু ওয়েবসাইট থেকে ডাউনলোড করার খরচ, ডিস্ক তৈরি ও পাঠানোর খরচের চেয়ে যথেষ্ট পরিমাণে কম, তাই যারা ওই ফাইলগুলো ডাউনলোড করতে পারে, তাদেরকে তা করার জন্য উৎসাহিত করা হচ্ছে। ডিস্ক ১-৪ ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে।

◼ সম্মেলনে যোগদান করা সম্বন্ধে পরামর্শ ও মনে রাখার মতো বিষয়গুলো পুনরালোচনা করার জন্য আপনার জেলা সম্মেলনের আগের সপ্তাহে সভার তালিকায় হয়তো রদবদল হতে পারে। আপনার সম্মেলনের এক অথবা দুই মাস পর, স্থানীয় প্রয়োজন সম্বন্ধে তুলে ধরার অংশটিকে সম্মেলনের সেই বিষয়গুলো পুনরালোচনা করার জন্য ব্যবহার করা যেতে পারে, যেগুলোকে প্রকাশকরা পরিচর্যায় সাহায্যকারী বলে মনে করেছে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার