ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৬/১২ পৃষ্ঠা ২
  • প্রশ্ন বাক্স

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • প্রশ্ন বাক্স
  • ২০১২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিহোবা ইচ্ছুক মনোভাবাপন্ন ব্যক্তিদের প্রচুররূপে আশীর্বাদ করেন
    ২০১৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবার উদারতার প্রতি উপলব্ধি দেখান
    ২০১৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • তাদের উপচয়ে অভাব পূর্ণ হয়
    ২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
২০১২ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৬/১২ পৃষ্ঠা ২

প্রশ্ন বাক্স

◼ মৃত্যুর পর আমাদের সম্পদের কিছু অংশ অথবা পুরোটা আমরা যদি যিহোবার সংগঠনে দান করতে চাই, তাহলে কী মনে রাখা উচিত?

মানুষ যখন মারা যায়, তখন তাদের আর বস্তুগত সম্পদের ওপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। (উপ. ৯:৫, ৬) তাই, অনেকে আগে থেকে এমন উইল অথবা ট্রাস্ট তৈরি করে, যেখানে তাদের সম্পদ বন্টনের ব্যাপারে তাদের ইচ্ছা ব্যাখ্যা করা থাকে। (২ রাজা. ২০:১) এই বৈধ দলিল এটাও ইঙ্গিত দেয় যে, সেই ব্যক্তি কাকে তার ট্রাস্টি অথবা এক্সিকিউটার (উইল কার্যকরী করার ভারপ্রাপ্ত ব্যক্তি) হিসেবে চান। যদি দলিল প্রস্তুত করা না থাকে, তাহলে মৃত ব্যক্তির সম্পদ কীভাবে বন্টন করা হবে, সেই ব্যাপারে অনেক দেশে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে থাকে। তাই, আমাদের যদি নিজেদের সম্পদের ব্যাপারে সুনির্দিষ্ট ইচ্ছা থাকে যেমন, আমাদের সম্পদের কিছু অংশ অথবা পুরোটা যিহোবার সংগঠন পাবে, তাহলে আমাদের ইচ্ছার বিষয়ে লেখা থাকবে এমন একটা বৈধ দলিল তৈরি করা আর একইসময়ে সতর্কতার সঙ্গে ট্রাস্টি অথবা এক্সিকিউটার বাছাই করা গুরুত্বপূর্ণ।

সেই ট্রাস্টি অথবা এক্সিকিউটারের গুরুদায়িত্ব থাকে। সম্পত্তির পরিমাণের ওপর ভিত্তি করে, সেগুলো একত্রিত করার ও এরপর বন্টন করার সঙ্গে অনেক খুঁটিনাটি বিষয় জড়িত থাকতে পারে আর এর জন্য তাকে অনেক সময়ও ব্যয় করতে হতে পারে। এ ছাড়া, প্রায় সময়ই জাগতিক কর্তৃপক্ষের নীতিমালা থাকে, যেগুলো অবশ্যই অনুসরণ করতে হয়। মণ্ডলীর যেকোনো সদস্যই যে এক উত্তম ট্রাস্টি অথবা এক্সিকিউটার হবেন, এমন নয়। আমরা যে-ব্যক্তিকে বাছাই করি, তাকে এমন হতে হবে, যিনি যোগ্য, আস্থাভাজন এবং আমাদের ইচ্ছা পালন করতে ইচ্ছুক।

আপনাকে যদি একজন ট্রাস্টি অথবা এক্সিকিউটার হতে বলা হয়: আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে, আপনি কারও মৃত্যুর পর সেই ব্যক্তির সম্পত্তি দেখাশোনা করতে ইচ্ছুক কি না, তাহলে এর সঙ্গে যুক্ত বিষয়গুলো প্রথমে মূল্যায়ন করে নিন এবং আপনি সেই দায়িত্ব পালন করতে পারবেন কি না, সেই বিষয়ে প্রার্থনাপূর্বক সিদ্ধান্ত নিন। (লূক ১৪:২৮-৩২) সেই ব্যক্তির মৃত্যুর পর, আপনাকে দলিলে স্বত্বভোগী হিসেবে যাদের নাম রয়েছে, তাদেরকে তা জানাতে হবে। এরপর, আপনি যখন সেই সম্পদ বন্টন করার অধিকার লাভ করেন, তখন আপনার দায়িত্ব হল আইন অনুযায়ী এবং উইলে অথবা ট্রাস্টে যেভাবে লেখা আছে, ঠিক সেভাবেই তা বন্টন করা। একজন ট্রাস্টি অথবা এক্সিকিউটারের এই বিষয়ে অবগত থাকা উচিত যে, সম্পত্তির পরিমাণ কম বা বেশি যা-ই হোক না কেন, তিনি উইলের বাইরে কিছু করতে পারবেন না। যিহোবার সাক্ষিরা যে-বৈধ সত্তা ব্যবহার করে থাকে, সেখানে উইলকৃত যেকোনো দান হল উৎসর্গীকৃত তহবিল, যা যিহোবার সংগঠনের অধিভুক্ত।—লূক ১৬:১০; ২১:১-৪.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার