ঘোষণাবলি
▪ নিম্নোক্ত মাসের জন্য সাহিত্য অর্পণ, এপ্রিল এবং মে: প্রহরীদুর্গ পত্রিকা। যদি আগ্রহ দেখায়, তাহলে আপনি কী সত্য জানতে চান? ট্র্যাক্টটি উপস্থাপন করে একটা বাইবেল অধ্যয়ন শুরু করার প্রচেষ্টা করুন। যারা স্মরণার্থ সভায় অথবা অন্যান্য ঐশিক উপলক্ষ্যে উপস্থিত হয়েছিল কিন্তু মণ্ডলীর সঙ্গে সক্রিয়ভাবে মেলামেশা করছে না, তাদের সঙ্গে পুনর্সাক্ষাৎ করার সময় বাইবেল শিক্ষা দেয় বইটি ব্যবহার করে বাইবেল অধ্যয়ন শুরু করার বিষয়ে মনোযোগ দিন। জুন: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? প্রথম সাক্ষাতেই বাইবেল অধ্যয়ন শুরু করার চেষ্টা করুন। গৃহকর্তাদের কাছে ইতিমধ্যেই যদি বই থেকে থাকে এবং বাইবেল অধ্যয়নের প্রস্তাব গ্রহণ না করে, তাহলে প্রকাশকরা হয়তো পুরোনো কোনো পত্রিকা অথবা ব্রোশার দিতে পারে, যেটা ব্যক্তির আগ্রহ নিয়ে আলোচনা করে। জুলাই এবং আগস্ট: নিম্নোক্ত যেকোনো ৩২ পৃষ্ঠার ব্রোশার ব্যবহার করুন: যেভাবে দায়িত্ববান সন্তান গড়ে তোলা যায় (br-1110-BE), বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে?, আল্লাহ্র হেদায়েত—আমাদের জন্য ফিরদৌসে যাওয়ার রাস্তা, আপনি ঈশ্বরের বন্ধু হতে পারেন!, জীবনের উদ্দেশ্য কী?—আপনি কিভাবে তা পেতে পারেন? পুনর্সাক্ষাৎ করার সময় বাইবেল শিক্ষা দেয় বই কিংবা ব্যক্তির প্রয়োজন অনুযায়ী আরও উপযুক্ত হলে ঈশ্বরের কথা শুনুন বা ঈশ্বরের কথা শুনুন এবং চিরকাল বেঁচে থাকুন নামক ব্রোশারের মধ্যে যেকোনো একটা ব্রোশারের সঙ্গে পরিচয় করিয়ে দিন এবং একটা বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য চেষ্টা করুন।
▪ যদি আপনার ভ্রমণ পরিকল্পনার মধ্যে অন্য দেশের জেলা সম্মেলনে যোগ দেওয়ার বিষয়টা অন্তর্ভুক্ত থাকে, তাহলে আপনি jw.org ওয়েবসাইট-এর “Lookup” ট্যাবে Conventions লিংক থেকে সাহায্যকারী তথ্য পাবেন।