ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১/১২ পৃষ্ঠা ১
  • বিজ্ঞতার সঙ্গে মুষ্ট্যাঘাত করুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • বিজ্ঞতার সঙ্গে মুষ্ট্যাঘাত করুন
  • ২০১২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • একটা ব্যক্তিগত এলাকা নিয়ে আপনি কি উপকৃত হবেন?
    ২০১৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আপনার কি একটা ব্যক্তিগত এলাকা রয়েছে?
    ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আপনার পরিচর্যায় কার্যকারী হোন
    ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আপনি কি মনুষ্যধারী হওয়ার জন্য প্রস্তুত?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২০
২০১২ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১/১২ পৃষ্ঠা ১

বিজ্ঞতার সঙ্গে মুষ্ট্যাঘাত করুন

১. কীভাবে ১ করিন্থীয় ৯:২৬ পদকে পরিচর্যায় প্রয়োগ করা যায়?

১ প্রেরিত পৌল লিখেছিলেন: “আমি এরূপে দৌড়িতেছি যে বিনালক্ষ্যে নয়; এরূপে মুষ্ঠিযুদ্ধ করিতেছি যে শূন্যে আঘাত করিতেছি না।” (১ করি. ৯:২৬) আধ্যাত্মিক লক্ষ্যগুলো অনুধাবন করার ক্ষেত্রে পৌল তার একনিষ্ঠ ও পূর্ণ মনোযোগের বিষয় উল্লেখ করছিলেন। কিন্তু, নীতিগতভাবে এই কথাগুলো পরিচর্যার ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা বিজ্ঞতার সঙ্গে “মুষ্ঠিযুদ্ধ” বা মুষ্ট্যাঘাত করতে অথবা প্রচেষ্টা করতে চাই যাতে তা সর্বোত্তমটুকু সম্পাদন করে। কীভাবে?

২. কখন ও কোথায় প্রচার করা যায় এই বিষয়টা বেছে নেওয়ার ক্ষেত্রে আমরা কীভাবে পৌল এবং প্রথম শতাব্দীর অন্যান্য সুসমাচার প্রচারককে অনুকরণ করতে পারি?

২ যেখানে লোকেরা রয়েছে সেখানেই যান: পৌল এবং প্রথম শতাব্দীর অন্যান্য সুসমাচার প্রচারক, যেখানে লোকেদেরকে পাওয়া যাবে বলে তারা আশা করত, সেখানে প্রচার করেছিল। (প্রেরিত ৫:৪২; ১৬:১৩; ১৭:১৭) তাই, আমাদের এলাকায় যদি অনেকে সন্ধ্যাবেলায় ঘরে থাকে, তাহলে সেটা হয়তো ঘরে ঘরে প্রচারে যাওয়ার সবচেয়ে ভালো সময় হতে পারে। খুব সকালে এবং বিকালে যখন লোকেরা কাজে যায় অথবা কাজ থেকে ঘরে ফেরে, তখন স্থানীয় বাস অথবা রেল স্টেশন কি ব্যস্ততাপূর্ণ থাকে? কখন কেনাকাটা করার এলাকাগুলোতে লোকেদের ভিড় থাকে? এই সময়গুলোতে রাস্তায় সাক্ষ্যদান করা হয়তো সবচেয়ে ফলপ্রদ হতে পারে।

৩. আমাদের এলাকায় আমরা যেভাবে কাজ করি, সেই ক্ষেত্রে কীভাবে আমরা বিজ্ঞতার সঙ্গে মুষ্ট্যাঘাত করতে পারি?

৩ বিজ্ঞতার সঙ্গে এলাকায় কাজ করুন: আমাদের এলাকায় আমরা যেভাবে কাজ করি, সেই ক্ষেত্রে বিজ্ঞতার সঙ্গে মুষ্ট্যাঘাত করার সময়ও মনোযোগ দেওয়া উচিত। উদাহরণস্বরূপ, একই এলাকায় অনেক বড়ো একটা দলকে নিয়ে যাওয়ার পরিবর্তে, যেখানে দলকে সংগঠিত করতে ও ব্যস্ত রাখতে অনেক সময় ও প্রচেষ্টার দরকার হবে, সেখানে হয়তো দলকে ভাগ ভাগ করে দেওয়া আরও ভালো হবে। একইভাবে, গ্রাম্য এলাকায় কাজ করার সময়, ছোটো ছোটো দল হিসেবে যাওয়া আরও ভালো। এর ফলে, আমরা দ্রুত এলাকা শেষ করতে পারব এবং আমাদের কথা বলার আরও বেশি সুযোগ থাকবে। আমরা কি আমাদের বাড়ির কাছাকাছি ব্যক্তিগত একটা এলাকা নিতে পারি যেটা যাতায়াতের জন্য প্রয়োজনীয় সময় হ্রাস করবে?

৪. কী আমাদেরকে সফল “মনুষ্যধারী” হতে সাহায্য করবে?

৪ যিশু সুসমাচার প্রচারকদেরকে ‘মনুষ্যধারীর’ সঙ্গে তুলনা করেছিলেন। (মার্ক ১:১৭) জলে কেবল জাল ফেলাই নয় কিন্তু মাছ ধরাই হল একজন জেলের উদ্দেশ্য। তাই, সফল জেলেরা যেখানে ও যখন মাছ পাবে বলে আশা করে, দেরি না করে তারা তখনই সেখানে গিয়ে মাছ ধরতে আরম্ভ করে। হ্যাঁ, তারা বিজ্ঞতার সঙ্গে তাদের প্রচেষ্টা চালিয়ে যায়। আমরা যেন আমাদের পরিচর্যায় একইরকম যত্ন বা পরিশ্রমী মনোভাব দেখাই।—ইব্রীয় ৬:১১.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার