ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
নীচের প্রশ্নগুলো ২০১১ সালের ২৯ আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু হবে, সেই সপ্তাহের ঐশিক পরিচর্যা বিদ্যালয়-এ আলোচনা করা হবে।
১. কীভাবে ঈশ্বরের দয়া বা প্রেমপূর্ণ-দয়া “জীবন হইতেও উত্তম”? (গীত. ৬৩:৩) [w০১ ১০/১৫ পৃষ্ঠা ১৫ অনু. ১৭]
২. গীতসংহিতার ৭০ গীত দায়ূদ সম্বন্ধে কী ইঙ্গিত দেয়? [w০৮ ৯/১৫ পৃষ্ঠা ৪ অনু. ৪]
৩. গীতসংহিতা ৭৫:৫ পদ কোন বিষয়ের বিরুদ্ধে সাবধান করে? [w০৬ ৭/১৫ পৃষ্ঠা ১১ অনু. ২]
৪. বিশেষ করে কখন আমরা আশা করতে পারি যে, যিহোবা আমাদের প্রার্থনা শুনবেন? (গীত. ৭৯:৯) [w০৬ ৭/১৫ পৃষ্ঠা ১২ অনু. ৫]
৫. গীতসংহিতা ৯০:৭, ৮ পদে বলা “গুপ্ত বিষয় সকল” কী? [w০১ ১১/১৫ পৃষ্ঠা ১২-১৩ অনু. ১৪-১৬]
৬. গীতসংহিতা ৯২:১২-১৫ পদে যেমন ইঙ্গিত করা হয়েছে, মণ্ডলীতে বয়স্ক ব্যক্তিদের ওপর কোন গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে? [w০৪ ৫/১৫ পৃষ্ঠা ১৩-১৪ অনু. ১৪-১৮]
৭. কীভাবে গীতসংহিতা ১০৫:১৪, ১৫ পদ অব্রাহাম ও তার বংশধরদের ক্ষেত্রে সত্য বলে প্রমাণিত হয়েছিল? [w১০ ৪/১৫ পৃষ্ঠা ৮ অনু. ৫]
৮. গীতসংহিতা ১০৬:৭ পদে, বিচক্ষণতা গড়ে তুলতে ব্যর্থ হওয়া সম্বন্ধে কোন শিক্ষা আমাদের মনোযোগে আনা হয়েছে? [w৯৫ ৯/১ পৃষ্ঠা ১৯ অনু. ৪-পৃষ্ঠা ২০ অনু. ২]
৯. গীতসংহিতা ১১০:১, ৪ পদ অনুসারে, যিহোবা প্রতিজ্ঞাত বংশ বা মশীহের কাছে কী শপথ করেন আর এটা কীভাবে সমস্ত মানবজাতির জন্য আশীর্বাদ নিয়ে আসবে? [cl পৃষ্ঠা ১৯৪ অনু. ১৩]
১০. ঈশ্বরকে সেবা করার ফলে গীতরচক যে-মঙ্গলগুলো লাভ করেছিলেন, সেগুলো নিয়ে ধ্যান করা তার ওপর কোন প্রভাব ফেলেছিল? (গীত. ১১৬:১২, ১৪) [w০৯ ৭/১৫ পৃষ্ঠা ২৯ অনু. ৪-৫]