ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১/১১ পৃষ্ঠা ১
  • সবচেয়ে আনন্দদায়ক এক কাজ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • সবচেয়ে আনন্দদায়ক এক কাজ
  • ২০১১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • সত্য শেখান আর শিষ্য তৈরি করুন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২১
  • বাইবেল ছাত্রদের বাপ্তিস্ম নেওয়ার জন্য উন্নতি করতে সাহায্য করুন—ভাগ ২
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২০
  • শিষ্য তৈরির কাজে আনন্দ লাভ করুন
    ২০০৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উন্নতিশীল বাইবেল অধ্যয়ন পরিচালনা করা
    ২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০১১ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১/১১ পৃষ্ঠা ১

সবচেয়ে আনন্দদায়ক এক কাজ

১. আমাদের দিনে কোন আধ্যাত্মিক আরোগ্যসাধনের কাজ সম্পাদিত হচ্ছে?

১ প্রথম শতাব্দীতে যারা শারীরিক আরোগ্যসাধন করতে দেখেছিল তাদের হৃদয় প্রচুর আনন্দে ভরে গিয়েছিল। (লূক ৫:২৪-২৬) আমাদের দিনে, আমরাও আধ্যাত্মিক আরোগ্যসাধনের কাজে আনন্দ করি। (প্রকা. ২২:১, ২, ১৭) যিহোবার বাক্য এবং পবিত্র আত্মা যে-ব্যক্তিদের জীবন পরিবর্তন করেছে, তাদের অভিজ্ঞতাগুলোর বিষয়ে পড়া কতই না রোমাঞ্চকর! কিন্তু, উন্নতিশীল বাইবেল অধ্যয়ন পরিচালনা করার দ্বারা এই কাজে অংশগ্রহণ করা এমনকী আরও বেশি আনন্দদায়ক।

২. কাউকে সত্য শেখানোর সময় আমরা হয়তো কোন আনন্দ লাভ করতে পারি?

২ ঈশ্বরের নাম কী? কেন তিনি দুঃখকষ্ট থাকতে দিয়েছেন? ঈশ্বরের রাজ্য মানবজাতির জন্য কী করবে? আমরা শুধুমাত্র এই প্রশ্নগুলোর উত্তর দিয়েই আনন্দ পাই তা নয় কিন্তু ছাত্র সত্য শেখার কারণে তার মুখে যে-আনন্দ ফুটে ওঠে, সেটা দেখেও আমরা আনন্দ পাই। (হিতো. ১৫:২৩; লূক ২৪:৩২) একজন ছাত্র যখন উন্নতি করেন, তখন তিনি হয়তো যিহোবার নাম ব্যবহার করা শুরু করতে, তার পোশাক-আশাক ও সাজগোজে পরিবর্তন আনতে, ক্ষতিকর অভ্যাসগুলো ত্যাগ করতে এবং অন্যদের কাছে সাক্ষ্য দেওয়া শুরু করতে পারেন। তিনি যদি উৎসর্গীকরণ এবং বাপ্তিস্মের দিকে অগ্রসর হন, তাহলে তিনি আমাদের ভাই এবং সহকর্মী হয়ে উঠবেন। এই ইতিবাচক পদক্ষেপগুলোর প্রত্যেকটাই আনন্দ করার কারণ জোগায়।—১ থিষল. ২:১৯, ২০.

৩. একটা বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য আমরা কোন ব্যবহারিক পদক্ষেপগুলো নিতে পারি?

৩ আপনি কি অংশ নিতে পারেন? আপনি যদি সবচেয়ে আনন্দদায়ক এই কাজে অংশ নিতে চান, তাহলে একটা বাইবেল অধ্যয়ন পরিচালনা করার বিশেষ সুযোগের জন্য যিহোবার কাছে যাচ্ঞা করুন আর তার পর আপনার প্রার্থনার সঙ্গে মিল রেখে কাজ করুন। (১ যোহন ৫:১৪) যেখানে ও যখনই লোকেদের পাওয়া যায় তাদের কাছে প্রচার করুন। প্রতিটা উপযুক্ত সুযোগে বাইবেল অধ্যয়নের প্রস্তাব দিন। (উপ. ১১:৬) আপনি যখন আগ্রহ লক্ষ করেন ও সত্যের বীজ বপন করেন, তখন তাতে জল সেচন করার জন্য ফিরে যান।—১ করি. ৩:৬-৯.

৪. কেন তৎপরতার মনোভাব নিয়ে আমাদের বাইবেল অধ্যয়নের প্রস্তাব দেওয়া উচিত?

৪ এখনও অগণিত এমন লোক রয়েছে যারা ধার্মিকতার জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত। কে তাদের সঙ্গে বাইবেল অধ্যয়ন পরিচালনা করার দ্বারা তাদের আত্মাতে দীনহীন অবস্থা বা আধ্যাত্মিক চাহিদা পূরণ করতে সাহায্য করবে? (মথি ৫:৩, ৬) আসুন আমরা শস্যচ্ছেদন শেষ হওয়ার আগে প্রচার ও শিষ্য তৈরির কাজ সম্পূর্ণ করতে সাহায্য করার জন্য নিজেদেরকে স্বেচ্ছায় বিলিয়ে দিই।—যিশা. ৬:৮.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার