ঘোষণাবলি
▪ নিম্নোক্ত মাসের জন্য সাহিত্য অর্পণ, ডিসেম্বর: সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন অথবা আমার বাইবেলের গল্পের বই। জানুয়ারি: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? গৃহকর্তাদের কাছে যদি ইতিমধ্যেই এই বইটি থেকে থাকে, তাহলে প্রকাশকরা ১৯২ পৃষ্ঠার যেকোনো বই, যা বিবর্ণ হয়ে গিয়েছে অথবা ১৯৯৫ সালের আগে ছাপানো যেকোনো বই অর্পণ করতে পারে। ফেব্রুয়ারি: পারিবারিক সুখের রহস্য। মার্চ: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য এক অধ্যবসায়ী প্রচেষ্টা করুন।
▪ ২০১২ সালের স্মরণার্থ সভা হবে ৫ এপ্রিল, বৃহস্পতিবার সূর্যাস্তের পর।
▪ ২০১১ সালের ৩ জানুয়ারির সপ্তাহ থেকে শুরু করে, মণ্ডলীর বাইবেল অধ্যয়নে “ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা কর” বইটি আলোচনা করা হবে। আমাদের রাজ্যের পরিচর্যা-র সেপ্টেম্বর মাসের সংখ্যার ঘোষণাবলিতে যা বলা হয়েছিল, সেটিতে এই পরিবর্তনটি করা হল।