ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
নীচের প্রশ্নগুলো ২০১০ সালের ২৭ ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু হবে, সেই সপ্তাহের ঐশিক পরিচর্যা বিদ্যালয়-এ আলোচনা করা হবে। বিদ্যালয় অধ্যক্ষ ২০১০ সালের ১ নভেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহগুলোতে আলোচিত বিষয়গুলোর ওপর ভিত্তি করে ২০ মিনিটের এক পুনরালোচনা পরিচালনা করবেন।
১. প্রথম বংশাবলি ১৬:৩৪ পদে লিপিবদ্ধ লেবীয় গায়কদের প্রশংসার অভিব্যক্তিগুলো থেকে আমরা কী শিখতে পারি? [w০২ ১/১৫ পৃষ্ঠা ১১ অনু. ৬-৭]
২. প্রথম বংশাবলি ২২:৫, ৯ পদে লিপিবদ্ধ দায়ূদের পদক্ষেপ থেকে আমরা কোন শিক্ষা লাভ করি? [w০৫ ১০/১ পৃষ্ঠা ১১ অনু. ৭]
৩. তার পুত্র শলোমন ঈশ্বরের প্রতি কেমন বোধ করুক বলে রাজা দায়ূদ চেয়েছিলেন? (১ বংশা. ২৮:৯) [w০৮ ১০/১৫ পৃষ্ঠা ৭ অনু. ১৮]
৪. ছাঁচে ঢালা সমুদ্রপাত্রের ভিত্তি নির্মাণ করার সময় কেন গরু বা ষাঁড়ের প্রতিকৃতি ব্যবহার করা উপযুক্ত ছিল? (২ বংশা. ৪:২-৪) [w০৫ ১২/১ পৃষ্ঠা ১৯ অনু. ৩; w৯৮ ৬/১৫ পৃষ্ঠা ১৭]
৫. নিয়ম-সিন্দুকে কি শুধুমাত্র দুটো প্রস্তরফলকই ছিল নাকি এতে আরও অন্য কিছু ছিল? (২ বংশা. ৫:১০) [w০৬ ১/১৫ পৃষ্ঠা ৩১]
৬. দ্বিতীয় বংশাবলি ৬:১৮-২১ পদে লিপিবদ্ধ শলোমনের প্রার্থনা থেকে আমরা কোন শিক্ষা লাভ করি? [w০৫ ১২/১ পৃষ্ঠা ১৯ অনু. ৮]
৭. দ্বিতীয় বংশাবলি ১৩:৫ পদে উল্লেখিত “লবণনিয়ম” অভিব্যক্তিটির অর্থ কী? [w০৫ ১২/১ পৃষ্ঠা ২০ অনু. ২]
৮. কীভাবে নীতিগত দিক দিয়ে ২ বংশাবলি ১৭:৯, ১০ পদকে আমাদের পরিচর্যায় প্রয়োগ করা যেতে পারে? [w০৯ ৬/১৫ পৃষ্ঠা ১২ অনু. ৭]
৯. আজকে ঈশ্বরের লোকেরা কীভাবে ২ বংশাবলি ২০:১৭ পদের সঙ্গে মিল রেখে কাজ করবে? [w০৩ ৬/১ পৃষ্ঠা ২১-২২ অনু. ১৪-১৭]
১০. রাজা উষিয়ের উদ্ধত আচরণ সম্বন্ধীয় বিবরণ থেকে আমরা কোন শিক্ষা লাভ করতে পারি? (২ বংশা. ২৬:১৫-২১) [w৯৯ ১২/১ পৃষ্ঠা ২৬ অনু. ১-২