ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১১/১০ পৃষ্ঠা ৪
  • প্রশ্ন বাক্স

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • প্রশ্ন বাক্স
  • ২০১০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • অগ্রগামী পরিচর্যার আশীর্বাদগুলো
    ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • তারা বিশ্বস্ততার এক উদাহরণ স্থাপন করেছে
    ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অগ্রগামীদের জন্য নির্ধারিত ঘন্টায় পরিবর্তন
    ১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • যারা পূর্ণসময়ের সেবা করছে, তাদের স্মরণে রাখুন
    ২০১৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০১০ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১১/১০ পৃষ্ঠা ৪

প্রশ্ন বাক্স

◼ কোন ব্যবহারিক উপায়গুলোতে আমরা অগ্রগামীদের সাহায্য করতে পারি?

২০০৯ সালের পরিচর্যা বছরে, বিশ্বব্যাপী প্রায় ৮,০০,০০০ ভাই ও বোন নিয়মিত ও বিশেষ অগ্রগামী হিসেবে সেবা করেছে। এই পূর্ণসময়ের দাসেরা রাজ্যের সুসমাচার ছড়িয়ে দেওয়ার জন্য তাদের সময়, শক্তি এবং বস্তুগত সম্পদের অগ্রিমাংশকে উৎসর্গ করে থাকে। (হিতো. ৩:৯) তাদের প্রচেষ্টায় যিহোবা নিশ্চয় কতই না খুশি হন! কোন কোন উপায়ে আমরা যিহোবার দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করতে এবং পরিচর্যার এই ক্ষেত্রে তাদের আনন্দ ও ধৈর্যে অবদান রাখতে পারি?

নিশ্চিতভাবেই আমাদের ভেবেচিন্তে বাছাই করা কথাগুলো হয়তো অগ্রগামী হিসেবে সেবা করে চলতে তাদেরকে উৎসাহিত করতে পারে। (হিতো. ২৫:১১) পরিচর্যায় তাদের সঙ্গে কাজ করার জন্য আমরা কি আমাদের সাপ্তাহিক তালিকায় কিছুটা রদবদল করতে পারি? একসঙ্গে কাজ করার সময়, আমরা হয়তো তাদের গাড়ি ব্যবহার করার পরিবর্তে, আমাদের গাড়ি ব্যবহার করার প্রস্তাব দিতে পারি। আর আমরা যদি তাদের গাড়িতে চড়ি, তাহলে আমরা হয়তো তাদের খরচ মেটাতে সাহায্য করার জন্য কিছু দান দিতে পারি। (১ করি. ১৩:৫; ফিলি. ২:৪) এ ছাড়া, আতিথেয়তা দেখানোর এবং খাবার খাওয়ার জন্য আমাদের বাড়িতে মাঝে মাঝে অগ্রগামীদের আমন্ত্রণ জানানোর দ্বারা আমরা আমাদের প্রেমময় সমর্থন প্রদর্শন করি।—১ পিতর ৪:৮, ৯.

শাস্ত্র নিশ্চয়তা দেয় যে, যারা তাঁর রাজ্যের বিষয়ে প্রথমে চেষ্টা করে, তাদের প্রয়োজনীয় বিষয়গুলো যিহোবা জুগিয়ে দেবেন। (গীত. ৩৭:২৫; মথি ৬:৩৩) যে-একটা উপায়ে তিনি তা করে থাকেন তা হল, আমাদের প্রেমময় খ্রিস্টীয় ভ্রাতৃসমাজ। (১ যোহন ৩:১৬-১৮) অবশ্য, অগ্রগামীরা এমনটা আশা করে না যে, তাদের আর্থিক দায়দায়িত্ব অন্যেরা বহন করবে। আর তাদের যখন কোনো কিছুর প্রয়োজন হয়, তখন তারা হয়তো নিজে থেকে অন্যদেরকে তা না-ও বলতে পারে। কিন্তু, সতর্ক থাকার ও লক্ষ রাখার দ্বারা আমরা ব্যবহারিক উপায়গুলোতে বিশ্বস্ত অগ্রগামীদেরকে সাহায্য করতে এবং “উহাদের অভাব পূর্ণ” করতে পারি।—২ করি. ৮:১৪, ১৫.

প্রথম শতাব্দীর কিংক্রিয়া মণ্ডলীর একজন উদ্যোগী সুসমাচার প্রচারক ফৈবী যখন রোমে যাত্রা করেছিলেন, তখন পৌল রোমের ভাইবোনদের উৎসাহিত করেছিলেন: “তোমরা তাঁহাকে প্রভুতে, পবিত্রগণের যথাযোগ্য ভাবে, গ্রহণ কর, এবং যে কোন বিষয়ে তোমাদের হইতে উপকারের তাঁহার প্রয়োজন হইতে পারে, তাহা কর।” (রোমীয় ১৬:১, ২) আমাদের মণ্ডলীতে নিয়মিত ও বিশেষ অগ্রগামী হিসেবে যারা ক্ষান্ত না হয়ে সুসমাচার প্রচার করছে, তাদের প্রতি সেই একইরকম প্রেমময় সমর্থন প্রদর্শন করার সুযোগ আমাদের রয়েছে।—প্রেরিত ৫:৪২.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার