ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
নীচের প্রশ্নগুলো ২০১০ সালের ২৫ অক্টোবর থেকে যে-সপ্তাহ শুরু হবে, সেই সপ্তাহের ঐশিক পরিচর্যা বিদ্যালয়-এ আলোচনা করা হবে। বিদ্যালয় অধ্যক্ষ ২০১০ সালের ৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সপ্তাহগুলোতে আলোচিত বিষয়গুলোর ওপর ভিত্তি করে ২০ মিনিটের এক পুনরালোচনা পরিচালনা করবেন।
১. রাজা অসরিয়ের (উষিয়ের) জীবন পরীক্ষা করার দ্বারা আমরা কোন শিক্ষা লাভ করতে পারি? (২ রাজা. ১৫:১-৬) [w০৫ ১০/১৫ পৃষ্ঠা ২৫ অনু. ১৯]
২. দ্বিতীয় রাজাবলি ১৩:২০, ২১ পদে উল্লেখিত অলৌকিক কাজটা কি ধর্মীয় স্মৃতিচিহ্নগুলোর প্রতি সম্মান দেখানোকে সমর্থন করে? [w০৫ ৮/১ পৃষ্ঠা ১১ অনু. ৩]
৩. হিষ্কিয় কি মিশরের সঙ্গে কোনো সন্ধি করেছিলেন? (২ রাজা. ১৮:১৯-২১, ২৫) [w০৫ ৮/১ পৃষ্ঠা ১১ অনু. ৫]
৪. কেন বলা হয় যে, যিহোবা তাঁর উদ্দেশ্য ‘স্থির করেন’? (২ রাজা. ১৯:২৫) [w৯৯ ৮/১৫ পৃষ্ঠা ১৪ অনু. ৩]
৫. কেন যিহোবা যিহূদাকে “ক্ষমা করিতে চাহিলেন না”? (২ রাজা. ২৪:৩, ৪) [w০৫ ৮/১ পৃষ্ঠা ১২ অনু. ১]
৬. কেন ১ শমূয়েল ১৬:১০, ১১ পদে দায়ূদকে যিশয়ের অষ্টম ছেলে হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে, যেখানে ইষ্রা তাকে সপ্তম ছেলে হিসেবে লিপিবদ্ধ করেন? (১ বংশা. ২:১৫) [w০২ ৯/১৫ পৃষ্ঠা ৩১]
৭. কীভাবে আমরা যর্দনের পূর্ব দিকের বংশগুলোর উদাহরণকে অনুকরণ করতে পারি? (১ বংশা. ৫:১০, ১৮-২২) [w০৫ ১০/১ পৃষ্ঠা ৯ অনু. ৭]
৮. লেবীয় দ্বারপালদের কাছ থেকে কোন শিক্ষা লাভ করা যেতে পারে? (১ বংশা. ৯:২৬, ২৭) [w০৫ ১০/১ পৃষ্ঠা ৯ অনু. ৮]
৯. যাদেরকে বধ করা হয়েছিল তাদের সংখ্যা কেন ৮০০ নয় কিন্তু ৩০০ অথচ ২ শমূয়েল ২৩:৮ পদে একই বিবরণে ৮০০ বলে উল্লেখ করা হয়েছে? (১ বংশা. ১১:১১) [w০৫ ১০/১ পৃষ্ঠা ১০ অনু. ৩]
১০. ১ বংশাবলি ১৩:১১ পদে বর্ণিত দায়ূদের প্রতিক্রিয়ার মধ্যে ভুল কী ছিল? [w০৫ ১০/১ পৃষ্ঠা ১১ অনু. ২]