ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৮/১০ পৃষ্ঠা ১
  • খ্রিস্টীয় পরিচারকদের জন্য এক ব্যবস্থা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • খ্রিস্টীয় পরিচারকদের জন্য এক ব্যবস্থা
  • ২০১০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আমাদের আধ্যাত্মিকতাকে রক্ষা করতে সাহায্য করার জন্য এক সীমা সম্মেলন
    ২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • নতুন সীমা অধিবেশন কার্যক্রম
    ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • নতুন সীমা সম্মেলন কার্যক্রম
    ২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আপনার মনকে রক্ষা করুন
    ২০১২ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০১০ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৮/১০ পৃষ্ঠা ১

খ্রিস্টীয় পরিচারকদের জন্য এক ব্যবস্থা

১. উনিশশো আটত্রিশ সালে কোন নতুন ব্যবস্থা শুরু হয়েছিল এবং এর উদ্দেশ্য কী ছিল?

১ যিহোবার সংগঠন ১৯৩৮ সালে এক নতুন ব্যবস্থা শুরু করেছিল। আঞ্চলিক সম্মেলনগুলোতে, যেগুলোকে এখন সীমা সম্মেলন বলা হয়, সেগুলোতে যোগ দেওয়ার জন্য বেশ কয়েকটা মণ্ডলীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কোন উদ্দেশ্যে? ১৯৩৯ সালের জানুয়ারি সংখ্যার সংবাদদাতা (এখন আমাদের রাজ্যের পরিচর্যা) উত্তর দিয়েছিল: “এই সম্মেলনগুলো হল, তাঁর রাজ্যের পরিচর্যা পরিচালনা করার জন্য যিহোবার ঐশিক সংগঠনের এক অংশ। সেখানে যে-নির্দেশনাগুলো প্রদান করা হয়েছিল সেগুলো যে-কার্যভার দেওয়া হয়েছে তা সঠিকভাবে করতে প্রত্যেকের জন্য অত্যাবশ্যক।” ১৯৩৮ সালে মাত্র ৫৮,০০০ জন থেকে ২০০৯ সালে ৭০,০০,০০০ জনেরও বেশি রাজ্যের ঘোষণাকারীর বৃদ্ধিকে আমরা যখন বিবেচনা করি তখন এটা স্পষ্ট হয় যে, সীমা সম্মেলনগুলো পরিচারকদের “যে-কার্যভার দেওয়া হয়েছে” তা করতে সাহায্য করার বিষয়ে সেগুলোর উদ্দেশ্যকে সম্পাদন করছে!

২. নতুন পরিচর্যা বছরের জন্য আমাদের সীমা সম্মেলনে কোন তথ্য উপস্থাপন করা হবে?

২ আগামী বছরের মূলভাব: সেপ্টেম্বর মাসে শুরু হওয়া সীমা সম্মেলন এবং এটা যে-উৎসাহ প্রদান করবে সেটার জন্য আমরা অপেক্ষা করে রয়েছি। এটার মূলভাব “তোমরা ত জগতের নহ” যোহন ১৫:১৯ পদ থেকে নেওয়া হয়েছে। এমন কয়েকটা বক্তৃতা কী যেগুলো নিশ্চিতভাবেই খ্রিস্টীয় পরিচারকদের উপকৃত করবে? প্রথম দিন আমরা “পূর্ণসময়ের পরিচর্যা আমাদের রক্ষা করে—কীভাবে?” শিরোনামের বক্তৃতাটি শুনব। এ ছাড়া, আমরা তিন অংশের একটি সিম্পোসিয়ামও উপভোগ করব যেটার শিরোনাম হচ্ছে “কলুষিত হবেন না . . . ” ‘পশুর দ্বারা,’ ‘মহাবেশ্যার দ্বারা’ এবং ‘বণিকের দ্বারা।’ দ্বিতীয় দিন আমরা একটি সিম্পোসিয়াম শুনব যেটির মূলভাব হল “যিহোবাকে প্রেম করুন, জগৎকে নয়।” অন্যান্য বক্তৃতার অন্তর্ভুক্ত হল “‘বিদেশী ও প্রবাসী’ হিসেবে থাকুন,” এবং “সাহস করুন, আপনি জগতকে জয় করতে পারেন।”

৩. সীমা সম্মলনে উপস্থিত থাকার ফলে আমরা কোন উপকারগুলো লাভ করতে পারি?

৩ সাম্প্রতিক একটা সীমা সম্মেলনে যোগ দেওয়ার পর, একজন বোন যিনি পরিচর্যায় ধীর গতি হয়ে পড়েছিলেন তিনি লিখেছিলেন যে, কার্যক্রমটি তাকে তার পরিস্থিতিকে পুনর্বিবেচনা করে দেখতে এবং “পরিচর্যায় বের হওয়ার ও অজুহাত দেওয়া বন্ধ করার” জন্য দৃঢ়সংকল্পবদ্ধ হতে পরিচালিত করেছিল! নিঃসন্দেহে, নতুন পরিচর্যা বছরের জন্য সীমা সম্মলনের কার্যক্রম আমাদের সকলকে জগতের পরিবর্তে যিহোবাকে প্রেম করতে সাহায্য করবে। (১ যোহন ২:১৫-১৭) খ্রিস্টান পরিচারকদের জন্য করা এই প্রেমময় ব্যবস্থা থেকে পুরোপুরিভাবে উপকৃত হওয়ার জন্য সেখানে উপস্থিত থাকা ও মনোযোগ দেওয়ার ব্যাপারে আপনি নিশ্চিত হোন!

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার