“প্রজ্ঞা নিজ কর্ম্মসমূহ দ্বারা নির্দ্দোষ বলিয়া গণিত হয়”
১. আমাদের কাজকে কেউ কেউ কোন দৃষ্টিতে দেখে থাকে?
১ কখনো কখনো আমরা হয়তো এমন গৃহকর্তাদের কাছ থেকে নেতিবাচক উত্তর পেয়ে থাকি যারা আমাদের ভুল বোঝে অথবা যাদের যিহোবার সাক্ষিদের বিষয়ে ভুল তথ্য দেওয়া হয়েছে। সম্ভবত তাদের দৃষ্টিভঙ্গি পক্ষপাতপূর্ণ প্রচারমাধ্যমগুলোর দ্বারা প্রভাবিত হয়েছে। কোনো কোনো জায়গায় আমাদেরকে এমনকী বেআইনি উপায়ে “ধর্মান্তরিত করার” দোষে অভিযুক্ত করা হয়েছে। এই ধরনের সমালোচনার মুখোমুখি হলে আমাদের কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত?
২. সমালোচনার মুখোমুখি হলে কী আমাদেরকে নিরুৎসাহিত হওয়া এড়াতে সাহায্য করবে?
২ এক ইতিবাচক মনোভাব বজায় রাখুন: প্রথম শতাব্দীতে যিশুকে এবং যিহোবার অন্যান্য দাসকে প্রায়ই ভুল বোঝা হয়েছিল এবং তাদের সম্বন্ধে অপবাদ দেওয়া হয়েছিল। (প্রেরিত ২৮:২২) তবুও, সমালোচনার জন্য তারা তাদের পরিচর্যার বিষয়ে লজ্জিত বোধ করেনি। যিশু বলেছিলেন: “প্রজ্ঞা নিজ কর্ম্মসমূহ দ্বারা নির্দ্দোষ বলিয়া গণিত হয়।” (মথি ১১:১৮, ১৯) তিনি এই বিষয়ে আস্থা রেখে উদ্যোগ সহকারে তাঁর পিতার ইচ্ছা পালন করে গিয়েছিলেন যে, সত্যের অন্বেষণকারীদের কাছে সুসমাচারের গুরুত্ব স্পষ্ট হয়ে উঠবে। ঈশ্বরের নিজ পুত্রও একই ধরনের আচরণের মুখোমুখি হয়েছিলেন তা মনে রাখার দ্বারা আমরা নিরুৎসাহিত হওয়া এড়াতে পারি।
৩. কেন বিভিন্ন নেতিবাচক রিপোর্ট এবং বিরোধিতার কারণে আমাদের অবাক হওয়া উচিত নয়?
৩ যিশু ইঙ্গিত দিয়েছিলেন যে, জগৎ তাঁর অনুসারীদের দ্বেষ করবে ঠিক যেমন তাঁকে দ্বেষ করেছিল। (যোহন ১৫:১৮-২০) তাই, বর্তমানে বিভিন্ন নেতিবাচক রিপোর্ট এবং বিরোধিতার কারণে আমাদের অবাক হওয়া উচিত নয়। বস্তুতপক্ষে, আমরা যতই শেষ কালের আরও গভীরে যেতে থাকি এবং শয়তানের রাগ যতই বাড়তে থাকে, ততই এই ধরনের বিষয়গুলো সাধারণ হয়ে উঠবে বলে আমাদের আশা করা উচিত। (প্রকা. ১২:১২) শয়তানের জগতের সময় শেষ হয়ে আসছে এই ইঙ্গিতে আমরা আনন্দিত হতে পারি।
৪. সুসমাচারের বিষয়ে আমরা যদি কোনো নেতিবাচক উত্তর পাই, তাহলে আমাদের কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত?
৪ সদয়ভাব সহকারে উত্তর দিন: আমরা যখন কোনো নেতিবাচক উত্তর পাই তখন আমাদের সবসময় অনুগ্রহ বা সদয়ভাব ও মৃদুতা সহকারে উত্তর দেওয়া উচিত। (হিতো. ১৫:১; কল. ৪:৫, ৬) যদি পরিস্থিতি অনুমতি দেয়, তাহলে আমরা হয়তো একজন আন্তরিক গৃহকর্তার কাছে এটা ব্যাখ্যা করতে পারি যে, যিহোবার সাক্ষিদের সম্বন্ধে অনেক ভুল তথ্য রয়েছে অথবা তাকে জিজ্ঞেস করতে পারি যে, কেন তিনি এমনটা মনে করেন। মৃদুতা সহকারে আমাদের উত্তর দেওয়া হয়তো, যিহোবার সাক্ষিদের বিষয়ে তিনি যা শুনেছেন সেই সম্বন্ধে প্রশ্ন জিজ্ঞেস করতে এবং পরবর্তী সময়ে কোনো সাক্ষি তার সঙ্গে সাক্ষাৎ করলে তার কথা শুনতে তাকে পরিচালিত করবে। কিন্তু, গৃহকর্তা যদি খুবই রাগান্বিত থাকেন তাহলে আমাদের সেখান থেকে চলে যাওয়া উত্তম হতে পারে। আমরা নিশ্চিত থাকতে পারি যে, অন্যেরা আমাদের যে-দৃষ্টিতেই দেখুক না কেন, যিহোবা আমাদের পরিচর্যাকে মূল্যবান বলে গণ্য করেন।—যিশা. ৫২:৭.