ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
নীচের প্রশ্নগুলো ২০১০ সালের ২৮ জুন থেকে যে-সপ্তাহ শুরু হবে, সেই সপ্তাহের ঐশিক পরিচর্যা বিদ্যালয়-এ আলোচনা করা হবে। বিদ্যালয় অধ্যক্ষ ২০১০ সালের ৩ মে থেকে ২৮ জুন পর্যন্ত সপ্তাহগুলোতে আলোচিত বিষয়গুলোর ওপর ভিত্তি করে ২০ মিনিটের এক পুনরালোচনা পরিচালনা করবেন।
১. অব্নরের জন্য দায়ূদের শোক করা থেকে আমরা কী শিখতে পারি? (২ শমূ. ৩:৩১-৩৪) [w০৫ ৫/১৫ পৃষ্ঠা ১৭ অনু. ৪; w০৬ ৭/১৫ পৃষ্ঠা ২১ অনু. ৯-১০]
২. ইস্রায়েল মোয়াবীয়দের সঙ্গে যুদ্ধ করার পর কতজন মোয়াবীয় মারা গিয়েছিল? (২ শমূ. ৮:২) [w০৫ ৫/১৫ পৃষ্ঠা ১৭ অনু. ১]
৩. ঈশ্বোশোৎকে গুপ্তভাবে হত্যা করার কত সময় পরে দায়ূদকে পুরো ইস্রায়েলের ওপর রাজা করা হয়েছিল? (২ শমূ. ৫:১, ২) [w০৫ ৫/১৫ পৃষ্ঠা ১৬ অনু. ৬]
৪. কীভাবে মফীবোশতের প্রতি দায়ূদের কাজ ছিল দয়া বা প্রেমপূর্ণ-দয়ার এক অভিব্যক্তি আর কীভাবে এটা আমাদের প্রভাবিত করা উচিত? (২ শমূ. ৯:৭) [w০২ ৫/১৫ পৃষ্ঠা ১৯ অনু. ৫]
৫. গাতীয় ইত্তয় এবং রাজা দায়ূদের সম্পর্ক থেকে আমরা কী শিখতে পারি? (২ শমূ. ১৫:১৯-২২) [w০৯ ৫/১৫ পৃষ্ঠা ২৭-২৮]
৬. কীভাবে আমরা শাস্ত্র থেকে যুক্তি করতে পারি যে, মফীবোশতের বিরুদ্ধে করা সীবঃর অভিযোগ মিথ্যা ছিল? (২ শমূ. ১৬:১-৪) [w০২ ২/১৫ পৃষ্ঠা ১৪-১৫ অনু. ১১, পাদটীকা]
৭. দায়ূদ যখন ৮০ বছর বয়সি বর্সিল্লয়কে তার রাজদরবারের একজন অংশী হতে বলেছিলেন, তখন বর্সিল্লয় কেন কিম্হমের সুপারিশ করেছিলেন? (২ শমূ. ১৯:৩৩-৩৭) [w০৭ ৬/১ পৃষ্ঠা ২৪ অনু. ১৩]
৮. কীভাবে যিহোবার কোমলতা বা নম্রতা দায়ূদকে মহান করেছিল? (২ শমূ. ২২:৩৬) [w০৪ ১১/১ পৃষ্ঠা ২৯]
৯. দায়ূদ জীবিত থাকা সত্ত্বেও, আদোনীয় কেন সিংহাসন দখল করার চেষ্টা করেছিলেন? (১ রাজা. ১:৫) [w০৫ ৭/১ পৃষ্ঠা ২৮ অনু. ৫]
১০. কেন যিহোবা শলোমনের প্রজ্ঞা ও বিচক্ষণতা চেয়ে করা প্রার্থনার উত্তর দিয়েছিলেন? (১ রাজা. ৩:৯) [w০৫ ৭/১ পৃষ্ঠা ৩০ অনু. ২]