ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৪/১০ পৃষ্ঠা ৪
  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
  • ২০১০ আমাদের রাজ্যের পরিচর্যা
২০১০ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৪/১০ পৃষ্ঠা ৪

ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

নীচের প্রশ্নগুলো ২০১০ সালের ২৬ এপ্রিল থেকে যে-সপ্তাহ শুরু হবে, সেই সপ্তাহের ঐশিক পরিচর্যা বিদ্যালয়-এ আলোচনা করা হবে। বিদ্যালয় অধ্যক্ষ ২০১০ সালের ১ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত সপ্তাহগুলোতে আলোচিত বিষয়গুলোর ওপর ভিত্তি করে ২০ মিনিটের এক পুনরালোচনা পরিচালনা করবেন।

১. ‘সদাপ্রভু আমার বিপক্ষে প্রমাণ দিয়াছেন’ বা আমাকে অবনত করেছেন, “সর্ব্বশক্তিমান আমাকে নিগ্রহ করিয়াছেন” বা আমার ওপর দুর্ভোগ নিয়ে এসেছেন এই অভিব্যক্তির দ্বারা নয়মী কী বুঝিয়েছিলেন? (রূৎ. ১:২১) [w০৫ ৩/১ পৃষ্ঠা ২৭ অনু.১, ৩]

২. কোন গুণাবলি রূৎকে একজন “সাধ্বী [“চমৎকার মহিলা,” NW]” করে তুলেছিল? (রূৎ. ৩:১১) [w০৫ ৩/১ পৃষ্ঠা ২৮ অনু. ৬]

৩. “তোমার কাছে দশ পুত্ত্র হইতেও কি আমি উত্তম নহি,” ইল্‌কানার বলা এই কথাগুলো কীভাবে তার স্ত্রীকে শক্তি জুগিয়েছিল? (১ শমূ. ১:৮) [w০৫ ৩/১৫ পৃষ্ঠা ২২ অনু. ৩]

৪. একজন রাজা চেয়ে ইস্রায়েল যে-অনুরোধ করেছিল, সেটাকে কোন বিষয়টা অনুপযুক্ত করে তুলেছিল? (১ শমূ. ৮:৫) [w০৫ ৯/১৫ পৃষ্ঠা ২০ অনু. ১৭]

৫. কীভাবে শমূয়েল ‘বৃদ্ধ ও পক্বকেশ’ হয়েও অন্যদের জন্য প্রার্থনা করার ক্ষেত্রে নিজেকে উদাহরণযোগ্য বলে প্রমাণ করেছিলেন আর এটা কোন বিষয়টা তুলে ধরে? (১ শমূ. ১২:২, ২৩) [w০৭ ৬/১ পৃষ্ঠা ২৯ অনু. ১৪-১৫]

৬. কেন শৌল কেনীয়দের প্রতি বিশেষ দয়া দেখিয়েছিলেন? (১ শমূ. ১৫:৬) [w০৫ ৩/১৫ পৃষ্ঠা ২২ অনু. ১০]

৭. প্রথম শমূয়েল ১৬:১৭-২৩ পদের পরিপ্রেক্ষিতে কেন শৌল জিজ্ঞেস করেছিলেন যে, দায়ূদ কার পুত্র ছিলেন? (১ শমূ. ১৭:৫৮) [w০৫ ৩/১৫ পৃষ্ঠা ২৩ অনু. ৮]

৮. গাতে দায়ূদ যেভাবে একটা গুরুতর সমস্যার মোকাবিলা করেছিলেন, তা থেকে আমরা কী শিখতে পারি? (১ শমূ. ২১:১২, ১৩) [w০৫ ৩/১৫ পৃষ্ঠা ২৪ অনু. ৪]

৯. যোনাথনের বন্ধু দায়ূদের যখন সমর্থন ও উৎসাহের প্রয়োজন হয়েছিল, তখন কীভাবে যোনাথনের প্রেম ও নম্রতা প্রকাশ পেয়েছিল? (১ শমূ. ২৩:১৭) [lv পৃষ্ঠা ৩২ অনু ১০, পাদটীকা।]

১০. শৌল যে ঐন্‌-দোরে ভূতুড়িয়া মহিলার সঙ্গে দেখা করেছিলেন, তা থেকে আমরা কী শিখি? (১ শমূ. ২৮:৮-১৯) [w০৫ ৩/১৫ পৃষ্ঠা ২৪ অনু. ৭]

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার