আমি কি সুসমাচার জানানোর ব্যাপারে যোগ্য?
১. কেন সুসমাচার জানানোর ব্যাপারে আমাদের যোগ্যতা সম্বন্ধে নিজেদের অযোগ্য বলে মনে করা উচিত নয়?
১ আপনি যদি কখনো নিজেকে এই ধরনের এক প্রশ্ন জিজ্ঞেস করার মতো অবস্থায় দেখতে পান, তাহলে উদ্বিগ্ন হবেন না! প্রাতিষ্ঠানিক শিক্ষা কিংবা অসাধারণ সহজাত ক্ষমতা পরিচারক হিসেবে আমাদের যোগ্য করে তোলে না।। প্রাথমিক শিষ্যদের মধ্যে কয়েক জনকে “অশিক্ষিত সামান্য লোক” হিসেবে বর্ণনা করা হয়েছিল। তা সত্ত্বেও, তারা সুসমাচারের কার্যকারী প্রচারক ছিল কারণ তারা যিশুর দ্বারা স্থাপিত উদাহরণ অনুসরণ করার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ ছিল।—প্রেরিত ৪:১৩; ১ পিতর ২:২১.
২. যিশুর শিক্ষার কয়েকটা বৈশিষ্ট্য কী?
২ যিশু যেভাবে শিক্ষা দিয়েছিলেন: তাঁর শিক্ষা ছিল সরল, সাধারণ লোকেদের জন্য ব্যবহারিক এবং সহজবোধ্য। তাঁর বিভিন্ন প্রশ্ন, দৃষ্টান্ত এবং সহজসরল ভূমিকা শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করত। (মথি ৬:২৬) লোকেদের প্রতি তিনি আন্তরিক আগ্রহ দেখিয়েছিলেন। (মথি ১৪:১৪) অধিকন্তু, তাঁর কার্যভার সম্পন্ন করার জন্য যিহোবাই তাঁকে নিযুক্ত করেছেন এবং শক্তি প্রদান করেছেন তা জানায়, যিশু আস্থা সহকারে ও ক্ষমতাপন্ন ব্যক্তির মতো কথা বলেছিলেন।—লূক ৪:১৮.
৩. আমাদের পরিচর্যা সম্পাদন করার জন্য যিহোবা কীভাবে আমাদের সাহায্য করেন?
৩ যিহোবা আমাদের সাহায্য করেন: আমাদের সর্বমহান শিক্ষক তাঁর বাক্য এবং সংগঠনের মাধ্যমে সেই প্রশিক্ষণ প্রদান করেন, যা সফলভাবে সুসমাচার জানানোর জন্য আমাদের প্রয়োজন। (যিশা. ৫৪:১৩) যিশু যেভাবে শিক্ষা দিয়েছিলেন, সেটার এক নথি যেহেতু যিহোবা সংরক্ষণ করে রেখেছেন, তাই আমরা তাঁর পদ্ধতিগুলো বিশ্লেষণ এবং অনুকরণ করতে পারি। যিহোবা আমাদেরকে তাঁর পবিত্র আত্মা দেন এবং মণ্ডলীর সভাগুলোর দ্বারা আমাদের প্রশিক্ষণ প্রদান করেন। (যোহন ১৪:২৬) এ ছাড়া, তিনি সেই অভিজ্ঞ প্রকাশকদের জুগিয়ে থাকেন, যারা আমাদেরকে আরও বেশি কার্যকারী হতে সাহায্য করতে পারে।
৪. কেন অন্যদের কাছে সুসমাচার জানানোর ব্যাপারে নিজেদের যোগ্য বলে মনে করার কারণ আমাদের রয়েছে?
৪ প্রচার করার জন্য নিজেদের যোগ্য বলে মনে করার যথেষ্ট কারণ আমাদের রয়েছে, যেহেতু “আমাদের উপযোগিতা” বা যোগ্যতা “ঈশ্বর হইতে উৎপন্ন।” (২ করি. ৩:৫) আমরা যখন যিহোবার ওপর নির্ভর করি এবং বিশ্বস্তভাবে তাঁর প্রেমময় ব্যবস্থাগুলোর সদ্ব্যবহার করি, তখন আমরা ‘পরিপক্ব, সমস্ত সৎকর্ম্মের জন্য সুসজ্জীভূত হই।’—২ তীম. ৩:১৭.