পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
প্রহরীদুর্গ অক্টোবর থেকে ডিসেম্বর
“সন্তান মানুষ করা, প্রেম ও ব্যক্তিগত পরিতৃপ্তি সম্বন্ধে স্বাবলম্বী হওয়ার বইগুলো আজকে জনপ্রিয়। আপনি কি ব্যক্তিগতভাবে সেগুলোকে সাহায্যকারী বলে মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] অনেকেই নির্ভরযোগ্য পরামর্শের এই উৎসকে উপেক্ষা করে থাকে। [২ তীমথিয় ৩:১৬ পদ পড়ুন।] এই প্রবন্ধ ব্যাখ্যা করে যে, কীভাবে আমরা বাইবেলের ওপর বিশ্বাস গড়ে তুলতে পারি এবং কীভাবে এটি আমাদের উপকৃত করবে।”
প্রহরীদুর্গ জানুয়ারি থেকে মার্চ
“টাকাপয়সা সংক্রান্ত বিষয়গুলো প্রায়ই বিবাহসাথিদের মধ্যে বিবাদের এক কারণ হয়ে ওঠে। এই সমস্যা এড়াতে কী আমাদের সাহায্য করতে পারে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] কোন বিষয়টা টাকাপয়সার চেয়ে আরও মূল্যবান, সেই সম্বন্ধে একটি শাস্ত্রপদ কী বলে, তা কি আমি আপনাকে দেখাতে পারি? [গৃহকর্তা যদি সম্মত হন, তাহলে উপদেশক ৭:১২ পদ পড়ুন।] দম্পতিরা কীভাবে নিজেদের মধ্যে সঠিকভাবে টাকাপয়সা খরচ করতে পারে, সেই বিষয়ে এই প্রবন্ধ কিছু ব্যবহারিক পরামর্শ প্রদান করে।” ১৮ পৃষ্ঠায় দেওয়া প্রবন্ধটি তুলে ধরুন।