ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১১/০৯ পৃষ্ঠা ৫
  • আমরা পারিবারিক সুখ বইটি অধ্যয়ন করব

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আমরা পারিবারিক সুখ বইটি অধ্যয়ন করব
  • ২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১১/০৯ পৃষ্ঠা ৫

আমরা পারিবারিক সুখ বইটি অধ্যয়ন করব

১. দু-হাজার দশ সালের জানুয়ারি মাস থেকে আমরা কীসের জন্য অপেক্ষা করতে পারি?

১ আপনারা জেনে আনন্দিত হবেন যে, ২০১০ সালের ৪ জানুয়ারির সপ্তাহ থেকে শুরু করে, আমরা মণ্ডলীর বাইবেল অধ্যয়নে পারিবারিক সুখের রহস্য বইটি আলোচনা করব। এক সুখী পারিবারিক জীবনের জন্য এই ব্যবহারিক শাস্ত্রীয় নির্দেশিকার অধ্যয়নকে কেউই বাদ দিতে চাইবে না। অধ্যয়ন তালিকাটি বইটির প্রতিটি অনুচ্ছেদ এবং বাইবেলের পদগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার সুযোগ দেবে।

২. কোন ক্ষেত্রগুলোতে পারিবারিক সুখ বইটি আমাদের সাহায্য করে?

২ এই বইটি চারটে অত্যাবশ্যকীয় বিষয়ের ওপর আলোকপাত করে, যেগুলো এক সুখী পারিবারিক জীবন নিয়ে আসে আর সেগুলো হল: (১) ইন্দ্রিয়দমন, (২) মস্তকপদের স্বীকৃতি, (৩) উত্তম ভাববিনিময় এবং (৪) প্রেম। পারিবারিক সুখ বইয়ে উপস্থাপিত পরামর্শ সেই সব পরিবারকে সাহায্য করবে, যারা ঈশ্বরীয় শান্তি খুঁজে পাওয়ার জন্য এটি প্রয়োগ করে। একইসময়ে অধ্যয়ন আপনাকে এর বৈশিষ্ট্যগুলোর সঙ্গে ভালোভাবে পরিচিত হতে অনেক সুযোগ প্রদান করবে, যাতে আপনি জনসাধারণের কাছে অর্পণ করার সময় এটিকে কার্যকারীভাবে ব্যবহার করার জন্য প্রস্তুত থাকতে পারেন।

৩. প্রতিটি অধ্যায়ের শেষে শিক্ষা বাক্সটিকে কীভাবে আলোচনা করা উচিত?

৩ অধ্যয়নের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হবে প্রতিটি অধ্যায়ের শেষে শিক্ষা বাক্সের বিষয়বস্তুগুলো আলোচনা করা। তাই, বাক্সের প্রশ্ন এবং উল্লেখিত শাস্ত্রপদগুলো বিবেচনা করার জন্য যথেষ্ট সময় নির্দিষ্ট করে রাখা উচিত।

৪. অধ্যয়নের জন্য আমরা প্রত্যেকে কী করতে পারি আর তা করার মাধ্যমে আপনি কোন ফল আশা করতে পারেন?

৪ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন পরিচালকদেরকে অধ্যয়নের জন্য তাদের প্রস্তুতির প্রতি বিশেষ মনোযোগ দেওয়ার জন্য জোরালো পরামর্শ দেওয়া হচ্ছে। এ ছাড়া, অধ্যয়নে আলোচনা আরও বেশি উপভোগ্য হবে, যখন আমরা ভালোভাবে প্রস্তুতি নেব ও যে-উত্তম নির্দেশনা উপস্থাপন করা হবে, তা নিয়ে আগে থেকে চিন্তা করব। তা করার ফলে আমরা উভয় পক্ষের আশ্বাস বা উৎসাহ লাভ করতে পারব।—রোমীয় ১:১১, ১২.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার