পত্রিকাটি সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
প্রহরীদুর্গ অক্টোবর থেকে ডিসেম্বর
“বাবা-মারা এই বিষয়ে একমত হবে যে, এক কিশোর বা কিশোরীকে মানুষ করে তোলা এক দুঃসাধ্য কাজ। কীভাবে বাবা-মারা এই প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে সফলভাবে মোকাবিলা করতে পারে বলে আপনি মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] আমি কি আপনার সামনে শাস্ত্রীয় কিছু পরামর্শ পড়তে পারি, যেগুলো সাহায্যকারী হবে? [গৃহকর্তা যদি সম্মত হন, তাহলে ফিলিপীয় ৪:৫ পদ পড়ুন।] এই প্রবন্ধটি বিভিন্ন শাস্ত্রীয় নীতি নিয়ে আলোচনা করে, যেগুলো বাবা-মাদের সাহায্য করবে।” ১০ পৃষ্ঠায় দেওয়া প্রবন্ধটি খুলুন।