ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১০/০৯ পৃষ্ঠা ৪
  • ঘোষণাবলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘোষণাবলি
  • ২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১০/০৯ পৃষ্ঠা ৪

ঘোষণাবলি

▪ নিম্নোক্ত মাসের জন্য সাহিত্য অর্পণ, অক্টোবর: প্রহরীদুর্গ পত্রিকা। যারা আগ্রহ দেখায়, তাদের কাছে বাইবেল অধ্যয়ন শুরু করার লক্ষ্য নিয়ে আপনি কি সত্য জানতে চান? ট্র্যাক্টটি অর্পণ করুন ও আলোচনা করুন। নভেম্বর: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? গৃহকর্তাদের কাছে যদি ইতিমধ্যেই এই বইটি থেকে থাকে, তাহলে প্রকাশকরা ১৯২ পৃষ্ঠার যেকোনো বই, যা বিবর্ণ হয়ে গিয়েছে অথবা ১৯৯৫ সালের আগে ছাপানো যেকোনো বই অর্পণ করতে পারে। ডিসেম্বর: সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন অথবা আমার বাইবেলের গল্পের বই। জানুয়ারি: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? গৃহকর্তাদের কাছে যদি ইতিমধ্যেই এই বইটি থেকে থাকে, তাহলে প্রকাশকরা ১৯২ পৃষ্ঠার যেকোনো বই, যা বিবর্ণ হয়ে গিয়েছে অথবা ১৯৯৫ সালের আগে ছাপানো যেকোনো বই অর্পণ করতে পারে।

▪ আমাদের রাজ্যের পরিচর্যা-য় ইনসার্ট হিসেবে বাৎসরিক ঐশিক পরিচর্যা বিদ্যালয়-এর তালিকা আর দেওয়া হবে না। এর পরিবর্তে, প্রত্যেক মণ্ডলী বাৎসরিক তালিকাটি পাবে আর এই তালিকার একটা কপি কিংডম হলের তথ্যবোর্ডে টাঙিয়ে দেওয়া উচিত। আরেকটি কপি কার্যভার দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করার জন্য বিদ্যালয় অধ্যক্ষের কাছে থাকবে। প্রকাশকরা প্রত্যেক মাসে নিয়মিতভাবে তাদের আমাদের রাজ্যের পরিচর্যা-র নিজস্ব কপিটি পাবে আর এটিতে প্রতি সপ্তাহের মণ্ডলীর বাইবেল অধ্যয়ন, ঐশিক পরিচর্যা বিদ্যালয়, পরিচর্যা সভা-র তালিকা প্রকাশিত হবে।

▪ ২০১০ সালের ৪ জানুয়ারির সপ্তাহ থেকে শুরু করে, মণ্ডলীর বাইবেল অধ্যয়নে পারিবারিক সুখের রহস্য বইটি আলোচনা করা হবে। যে-মণ্ডলীগুলোর এই বইগুলোর সরবরাহের প্রয়োজন রয়েছে, পরবর্তী সাহিত্য আবেদনের সঙ্গে তাদের সেগুলোর জন্য অনুরোধ করা উচিত।

▪ যাদের সুনাম রয়েছে এবং অন্ততপক্ষে এক বছর ধরে বাপ্তাইজিত এমন যিহোবার সাক্ষিদেরকে বেথেল পরিচর্যার জন্য আবেদন করার আমন্ত্রণ জানানো হচ্ছে। বর্তমানে বিশেষভাবে এমন স্বেচ্ছাসেবকদের প্রয়োজন, যাদেরকে ভারতে প্রচলিত যেকোনো ভাষায় অনুবাদক হিসেবে প্রশিক্ষণ দেওয়ার সম্ভাবনা রয়েছে। শাখা অফিস অথবা জেলা সম্মেলনগুলোর সময় অনুষ্ঠিত বেথেল আবেদনকারীদের সভা থেকে আবেদন ফর্মগুলো পাওয়া যেতে পারে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার