ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৯/০৯ পৃষ্ঠা ৬
  • ঘোষণাবলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘোষণাবলি
  • ২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৯/০৯ পৃষ্ঠা ৬

ঘোষণাবলি

▪ নিম্নোক্ত মাসের জন্য সাহিত্য অর্পণ, সেপ্টেম্বর: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? প্রথম সাক্ষাতেই বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য বিশেষ প্রচেষ্টা করুন। গৃহকর্তাদের কাছে যখন ইতিমধ্যেই এই প্রকাশনা থাকে, তখন সংক্ষেপে একটা বাইবেল অধ্যয়নের নমুনা প্রদর্শন করে দেখান যে, কীভাবে তারা এর থেকে উপকার লাভ করতে পারে। অক্টোবর: প্রহরীদুর্গ পত্রিকা। যারা আগ্রহ দেখায়, তাদের কাছে বাইবেল অধ্যয়ন শুরু করার লক্ষ্য নিয়ে আপনি কি সত্য জানতে চান? ট্র্যাক্টটি অর্পণ করুন ও আলোচনা করুন। নভেম্বর: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? গৃহকর্তাদের কাছে যদি ইতিমধ্যেই এই বইটি থেকে থাকে, তাহলে প্রকাশকরা ১৯২ পৃষ্ঠার যেকোনো বই, যা বিবর্ণ হয়ে গিয়েছে অথবা ১৯৯৫ সালের আগে ছাপানো যেকোনো বই অর্পণ করতে পারে। ডিসেম্বর: সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন অথবা আমার বাইবেলের গল্পের বই।

▪ ২০১০ সালের স্মরণার্থ মরসুমের জন্য জনসাধারণের উদ্দেশে বিশেষ বক্তৃতাটি ২০১০ সালের ১২ এপ্রিলের সপ্তাহে দেওয়া হবে। বক্তৃতার বিষয়বস্তুটি পরে জানানো হবে। যে-মণ্ডলীগুলোতে সীমা অধ্যক্ষের পরিদর্শন বা সেই সপ্তাহের সাপ্তাহিক ছুটির দিনে কোনো সম্মেলন থাকবে, সেখানে পরের সপ্তাহে বিশেষ বক্তৃতাটি দেওয়া হবে। কোনো মণ্ডলীতেই ১২ এপ্রিলের সপ্তাহের আগে বিশেষ বক্তৃতাটি দেওয়া উচিত নয়।

▪ “জেগে থাকুন!” জেলা সম্মেলনে যোগ দেওয়ার জন্য সভার তালিকায় প্রয়োজনমতো রদবদল করা হতে পারে। সম্মেলনে যোগ দেওয়ার আগে, শেষ পরিচর্যা সভায় স্থানীয়ভাবে প্রযোজ্য পরামর্শ এবং অনুস্মারকগুলোর পুনরালোচনা অন্তর্ভুক্ত করা উচিত। সম্মেলন অনুষ্ঠিত হয়ে যাওয়ার এক অথবা দু-মাস পরে, সম্মেলনের সেই বিষয়গুলো পুনরালোচনা করার জন্য স্থানীয় প্রয়োজনের একটা অংশকে ব্যবহার করা যেতে পারে, যে-বিষয়গুলোকে প্রকাশকরা পরিচর্যায় কার্যকারী বলে মনে করেছে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার