ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৯/০৯ পৃষ্ঠা ৫
  • যোগ্য ব্যক্তিদের অনুসন্ধান করুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যোগ্য ব্যক্তিদের অনুসন্ধান করুন
  • ২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আপনার কি একটা ব্যক্তিগত এলাকা রয়েছে?
    ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • একটা ব্যক্তিগত এলাকা নিয়ে আপনি কি উপকৃত হবেন?
    ২০১৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • যোগ্য ব্যক্তিদের অনুসন্ধান করা
    ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ব্যবসায়িক এলাকায় যেভাবে প্রচার করা যায়
    ২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৯/০৯ পৃষ্ঠা ৫

যোগ্য ব্যক্তিদের অনুসন্ধান করুন

১. পরিচর্যায় সেবা করার বিশেষ সুযোগের প্রতি আমরা কীভাবে উপলব্ধি দেখাই?

১ যিশু তাঁর পরিচর্যার সময়ে নম্র ব্যক্তিদের কাছে সান্ত্বনাদায়ক সুসমাচার জানানোর জন্য প্রাণপণ চেষ্টা করেছিলেন। (যিশা. ৬১:১, ২) খ্রিস্টের পক্ষে রাজদূত ও বার্তাবাহক হিসেবে, আমাদের এলাকায় যোগ্য ব্যক্তিদেরকে অক্লান্ত ও পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করার সময় আজকে আমাদের তাঁকে অনুকরণ করার মূল্যবান সুযোগ রয়েছে।—মথি ১০:১১; ২ করি. ৫:২০.

২. কীভাবে পৌলের খাপ খাইয়ে নেওয়ার বিষয়টা প্রতীয়মান হয়েছিল আর এর ফল কী হয়েছিল?

২ খাপ খাইয়ে নিন: প্রেরিত পৌলের যিহুদি ও ধর্মান্তরিত ব্যক্তিদের কাছে প্রচার করার জন্য সবার আগে সমাজ-গৃহে যাওয়ার অভ্যাস ছিল। (প্রেরিত ১৪:১) ফিলিপীতে, তিনি ও সীল লোকেদেরকে খোঁজার জন্য সেই জায়গায় গিয়েছিলেন, যেখানে ‘তাহারা মনে করিয়াছিল, প্রার্থনাস্থান আছে।’ তারা একদল স্ত্রীলোকের কাছে সাক্ষ্য দিতে শুরু করেছিল আর তাদের মধ্যে লুদিয়া নামে একজন স্ত্রীলোক অবিলম্বে সত্যকে গ্রহণ করেছিলেন।—প্রেরিত ১৬:১২-১৫.

৩. আমাদের ঘরে ঘরে সাক্ষ্যদানের এলাকা ছাড়াও, পরিচর্যার কোন সুযোগগুলো আমরা হয়তো উপভোগ করতে পারি?

৩ আপনার ঘরে ঘরে সাক্ষ্যদানের এলাকা ছাড়াও, আপনি কি সেই লোকেদের কাছেও প্রচার করতে পারেন যাদেরকে পরিবহণ কেন্দ্র, পার্ক, কর্মসন্ধান অফিস, ব্যস্ত রাস্তার মোড়, ব্যাবসায়িক স্থান এবং আপনার এলাকার শপিং সেন্টারগুলোতে পাওয়া যেতে পারে? সম্ভবত আপনি চিঠি লেখার অথবা টেলিফোনের মাধ্যমে সেই ব্যক্তিদের কাছে সাক্ষ্য দিতে পারেন, যারা এমন বিল্ডিংগুলোতে থাকে, যেখানে প্রবেশাধিকার সংরক্ষিত ও কড়া নিরাপত্তা রয়েছে। বিভিন্ন ধরনের সাক্ষ্যদানের কাজে রত থাকার সময় আমাদের সতর্ক থাকা ও বিচক্ষণ হওয়া খুবই গুরুত্বপূর্ণ। পর্যবেক্ষক হওয়া এবং আপনার এলাকায় বিভিন্ন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া আপনাকে ‘প্রভুর কার্য্যে উপচিয়া’ পড়ার সুযোগ করে দেবে।—১ করি. ১৫:৫৮.

৪. আমাদের মণ্ডলীর এলাকা যদি সীমিত হয়, তাহলে আমাদের অন্য কোন বাছাইগুলো রয়েছে?

৪ অনেক প্রকাশকের অন্য কোনো মণ্ডলীতে চলে যাওয়ার দ্বারা তাদের পরিচর্যাকে বৃদ্ধি করার সুযোগ হয়েছে। অন্যেরা একটা নতুন ভাষা শিখেছে যাতে তারা সেই লোকেদের কাছে প্রচার করতে পারে, যারা অন্য রাজ্য থেকে এসেছে।

৫. আমরা যে-সময়ে বাস করছি, সেই সম্বন্ধে আমাদের কীরকম দৃষ্টিভঙ্গি থাকা উচিত আর কী করার জন্য আমাদের দৃঢ়সংকল্পবদ্ধ হওয়া উচিত?

৫ আমাদের সকলকে মনে রাখতে হবে যে, “ক্ষেত্র জগৎ।” (মথি ৯:৩৭; ১৩:৩৮) এই দুষ্ট বিধিব্যবস্থার শেষ ঘনিয়ে আসার পরিপ্রেক্ষিতে, প্রত্যেককে তার নিজ পরিস্থিতি, মেধা, সুযোগ এবং তার পরিচর্যা বৃদ্ধি করার জন্য সম্ভাবনাগুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। যিহোবা আমাদেরকে আশ্বাস দেন যে, আমরা যদি রাজ্যের বিষয়গুলোকে প্রথমে রাখি, তাহলে তিনি আমাদের পরিচর্যা বৃদ্ধি করার বিষয়ে আমাদের অকৃত্রিম প্রচেষ্টায় আশীর্বাদ করবেন।—মথি ৬:৩৩.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার