ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
নীচের প্রশ্নগুলো ২০০৯ সালের ৩১ আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু হবে, সেই সপ্তাহের ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে আলোচনা করা হবে। বিদ্যালয় অধ্যক্ষ ২০০৯ সালের ৬ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত সপ্তাহগুলোতে আলোচিত বিষয়গুলোর ওপর ভিত্তি করে ২০ মিনিটের এক পুনরালোচনা পরিচালনা করবেন।
১. বাবা-মাকে ‘শাপ দিবার’ শাস্তি হিসেবে কেন মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছিল? (লেবীয়. ২০:৯) [w-BE০৪ ৫/১৫ পৃষ্ঠা ২৪ অনু. ৭]
২. ‘দশ জন স্ত্রীলোক এক তুন্দুরে রুটী পাক করিতেছে’ এর অর্থ কী? (লেবীয়. ২৬:২৬) [w-BE০৪ ৫/১৫ পৃষ্ঠা ২৪ অনু. ৬]
৩. কেন প্রাচীন ইস্রায়েলে একজন মেষপালক মেষদেরকে ‘পাঁচনির নীচে দিয়া যাইতে’ দিত? (লেবীয়. ২৭:৩২) [w-BE০৮ ১১/১৫ পৃষ্ঠা ৯ অনু. ৭]
৪. ইস্রায়েলীয়দের কাছে গণনাপুস্তক ২:২ পদে উল্লেখিত “চিহ্নের সহিত পতাকার” কি কোনো ধর্মীয় গুরুত্ব ছিল? [w-BE০২ ৯/১৫ পৃষ্ঠা ২১ অনু. ৪]
৫. বর্তমানে পূর্ণসময়ের রাজ্য ঘোষকরা প্রাচীন ইস্রায়েলের নাসরীয়দের দ্বারা দেখানো কোন মনোভাব প্রদর্শন করে থাকে? (গণনা. ৬:৩, ৫, ৬) [w-BE০৪ ৮/১ পৃষ্ঠা ২৪-২৫]
৬. লেবীয়দের অবসর গ্রহণ করা সংক্রান্ত ব্যবস্থার কোন নীতিটি আজকে যিহোবার লোকেদের প্রতি প্রযোজ্য হতে পারে? (গণনা. ৮:২৫, ২৬) [w-BE০৪ ৮/১ পৃষ্ঠা ২৫ অনু. ১]
৭. কীভাবে ইস্রায়েলীয়রা ‘লোভাক্রান্ত’ হয়ে উঠেছিল আর তা থেকে আজকের খ্রিস্টানরা কী শিখতে পারে? (গণনা. ১১:৪) [w-BE০১ ৬/১৫ পৃষ্ঠা ১৪-১৫; w-BE৯৫ ৩/১ পৃষ্ঠা ১৬ অনু. ১০]
৮. একমাত্র মরিয়মেরই কেন কুষ্ঠরোগ হয়েছিল আর এখান থেকে কোন গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যেতে পারে? (গণনা. ১২:৯-১১) [w-BE০৪ ৮/১ পৃষ্ঠা ২৬ অনু. ২; it-২ পৃষ্ঠা ৪১৫ অনু. ১]
৯. যিহোশূয় ও কালেব যখন কনানের অধিবাসীদের “ভক্ষ্যস্বরূপ” বলেছিল, তখন তারা আসলে কী বোঝাতে চেয়েছিল? (গণনা. ১৪:৯) [w-BE০৬ ১০/১ পৃষ্ঠা ১৭ অনু. ৫]
১০. ‘সদাপ্রভুর যুদ্ধপুস্তক’ কী ছিল? (গণনা. ২১:১৪, ১৫) [w-BE০৪ ৮/১ পৃষ্ঠা ২৬ অনু. ৩]