আমাদের আধ্যাত্মিকতাকে রক্ষা করতে সাহায্য করার জন্য এক সীমা সম্মেলন
১. সুসমাচার ছড়িয়ে দেওয়ার বিষয়ে আমাদের কার্যভার পালন করতে সাহায্য করার জন্য যিহোবার কাছ থেকে পাওয়া একটা ব্যবস্থা কী?
১ যিহোবা উদারভাবে আমাদের সেই তথ্য, প্রশিক্ষণ ও উৎসাহ জুগিয়ে থাকেন, যেগুলো সুসমাচার ছড়িয়ে দেওয়ার ঐশিক কার্যভারে অংশ নেওয়ার জন্য আমাদের প্রয়োজন। (মথি ২৪:১৪; ২ তীম. ৪:১৭) আমাদের বার্ষিক সীমা সম্মেলন হল এরকম একটা ব্যবস্থা। ২০১০ সালের পরিচর্যা বছরের জন্য এক নতুন কার্যক্রম যে-মূলভাবটি তুলে ধরবে তা হল, “আপনার আধ্যাত্মিকতাকে রক্ষা করুন” আর এটি রোমীয় ৮:৫ এবং যিহূদা ১৭-১৯ পদের ওপর ভিত্তি করে। ২০০৯ সালের নভেম্বর মাস থেকে তা শুরু হবে।
২. (ক) কোন কোন দিক দিয়ে সীমা সম্মেলন আমাদের উপকৃত করবে? (খ) কীভাবে বিগত সীমা সম্মেলনগুলো আপনাকে পরিচর্যায় সাহায্য করেছে?
২ যেভাবে উপকৃত করবে: এই কার্যক্রম আমাদেরকে বিভিন্ন বিপদ, যেমন আমাদের সময় অপচয় করার ক্ষেত্রে হুমকি স্বরূপ ও সত্যিই গুরুত্বপূর্ণ বিষয়গুলো থেকে আমাদের মনোযোগকে সরিয়ে নেয় এমন বিক্ষেপগুলো সম্বন্ধে সাবধান করবে। আমরা শিখব যে, কীভাবে প্রশ্রয়ী মনোভাবকে প্রতিরোধ করা যায় আর আমরা বিবেচনা করব যে, একজন আধ্যাত্মিকমনা ব্যক্তি হওয়া বলতে কী বোঝায়। দ্বিতীয় দিনের সিম্পোসিয়াম দেখাবে যে, কীভাবে ব্যক্তি বিশেষ এবং পরিবারগুলো দিন দিন বেড়ে চলা বিভিন্ন চাপ ও বিশ্বাসের গুরুতর পরীক্ষাগুলোর মুখে তাদের আধ্যাত্মিকতাকে শক্তিশালী করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে পারে। এই কার্যক্রম আমাদেরকে আমাদের হৃদয় রক্ষা করতে, আমাদের আধ্যাত্মিক স্বাস্থ্য বজায় রাখতে এবং যারা তাদের আধ্যাত্মিকতাকে রক্ষা করে, তাদের জন্য যে-মহান আশীর্বাদগুলো অপেক্ষা করছে, সেগুলোকে স্পষ্টভাবে মনের মধ্যে রাখতে সাহায্য করবে।
৩. আপনার পরবর্তী সীমা সম্মেলনটা কখন হবে আর আপনার সংকল্প কী হওয়া উচিত?
৩ কখন ও কোথায় আপনাদের পরবর্তী সম্মেলনটি অনুষ্ঠিত হবে তা জানার সঙ্গেসঙ্গে, দু-দিনের সমস্ত অধিবেশনেই উপস্থিত থাকার এবং মন দিয়ে শোনার পরিকল্পনা করুন। এই ব্যাপারে নিশ্চিত থাকুন যে, যিহোবা পরিশ্রমীর হস্তকে আশীর্বাদ করেন।—হিতো. ২১:৫.
৪. আমাদের আসন্ন সীমা সম্মেলনে আমরা কী লাভ করার ব্যাপারে নিশ্চিত?
৪ বস্তুতপক্ষে, যিহোবা হলেন এই উত্তম দানের জোগানদাতা। বিশ্বস্ত দাস শ্রেণীর দ্বারা প্রস্তুতকৃত এই কার্যক্রম খ্রিস্টান পরিচারক হিসেবে এগিয়ে চলার জন্য আমাদের যা প্রয়োজন, ঠিক তা-ই বলে প্রমাণিত হবে। ‘আমাদের প্রত্যাশার অঙ্গীকার অটল করিয়া ধরিয়া’ রাখার ব্যাপারে আমাদেরকে সাহায্য করতে যিহোবার সমস্ত প্রেমময় ব্যবস্থার জন্য আমরা তাঁর কাছে কৃতজ্ঞ।—ইব্রীয় ১০:২৩-২৫; যাকোব ১:১৭.