ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
নীচের প্রশ্নগুলো ঐশিক পরিচর্যা বিদ্যালয়-এ আলোচনা করা হবে।
১. যাত্রাপুস্তক ২৩:১৯ পদে প্রাপ্ত নিষেধাজ্ঞা থেকে আমরা কী শিখতে পারি? [w-BE০৪ ৩/১৫ পৃষ্ঠা ২৭ অনু. ২]
২. সোনার বাছুর নির্মাণ করার কারণে কেন হারোণকে শাস্তি দেওয়া হয়নি? (যাত্রা. ৩২:১-৮, ২৫-৩৫) [w-BE০৪ ৩/১৫ পৃষ্ঠা ২৭ অনু. ৪]
৩. কীভাবে যিহোবা মোশির সঙ্গে “সম্মুখাসম্মুখি” আলাপ করেছিলেন? (যাত্রা. ৩৩:১১, ২০) [w-BE০৪ ৩/১৫ পৃষ্ঠা ২৭ অনু. ৫]
৪. আবাস নির্মাণের ক্ষেত্রে যিহোবার পবিত্র আত্মা কোন ভূমিকা পালন করেছিল? (যাত্রা. ৩৫:৫, ৩০-৩৪) [w-BE০৮ ২/১৫ পৃষ্ঠা ৬ অনু. ১৭]
৫. যাত্রাপুস্তক ৪০:২৮ পদে উল্লেখিত পর্দা ঈশ্বরের মহান আত্মিক মন্দিরের কোন বিষয়কে প্রতিনিধিত্ব করে? [w-BE০০ ১/১৫ পৃষ্ঠা ১৫ অনু. ৭-৮]
৬. “হোমবলি” যেটি বেদিতে পুরোটাই উৎসর্গ করা হতো, সেটির দ্বারা যিশুর বলিদানের কোন দিকটার প্রতি আমাদের মনোযোগ আকর্ষণ করা হয়? (লেবীয়. ১:১৩) [w-BE০৪ ৫/১৫ পৃষ্ঠা ২১ অনু. ৩]
৭. “সমস্ত মেদ সদাপ্রভুর,” এই কথাগুলো আমাদের ওপর কীরকম প্রভাব ফেলে? (লেবীয়. ৩:১৬, ১৭) [w-BE০৪ ৫/১৫ পৃষ্ঠা ২২ অনু. ২]
৮. রক্ত বেদির মূলে ঢালার এবং বিভিন্ন সামগ্রীর ওপর দেওয়ার তাৎপর্য কী? (লেবীয়. ৯:৯) [w-BE০৪ ৫/১৫ পৃষ্ঠা ২২ অনু. ৫]
৯. হারণের পুত্র নাদব ও অবীহূর পাপের সঙ্গে হয়তো কী জড়িত ছিল? (লেবীয়. ১০:১, ২) [w-BE০৪ ৫/১৫ পৃষ্ঠা ২২ অনু. ৬]
১০. যিশুর মুক্তির মূল্যরূপ বলিদানের প্রয়োগ কীভাবে ইস্রায়েলের বাৎসরিক প্রায়শ্চিত্ত-দিনে চিত্রিত হতো? (লেবীয়. ১৬:১১-১৬) [w-BE৯৮ ২/১৫ পৃষ্ঠা ১২ অনু. ২]