ঘোষণাবলি
▪ নিম্নোক্ত মাসের জন্য সাহিত্য অর্পণ, মে: প্রহরীদুর্গ পত্রিকা। যে-নতুন আগ্রহী ব্যক্তিরা স্মরণার্থ সভায় এবং বিশেষ বক্তৃতায় উপস্থিত হয়েছিল অথচ মণ্ডলীর সঙ্গে সক্রিয়ভাবে মেলামেশা করছে না, তাদের সঙ্গে সাক্ষাৎ করার বিশেষ প্রচেষ্টা করা হবে। এই ধরনের সাক্ষাৎগুলোর উদ্দেশ্য হওয়া উচিত সেই ব্যক্তিদের সঙ্গে একটা বাইবেল অধ্যয়ন শুরু করা, যারা এখনও একটা বাইবেল অধ্যয়নের প্রস্তাব গ্রহণ করেনি। জুন: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? গৃহকর্তাদের কাছে যখন ইতিমধ্যেই এই প্রকাশনা থাকে, তখন ১৯২ পৃষ্ঠার যেকোনো বই, যা বিবর্ণ হয়ে গিয়েছে অথবা ১৯৯১ সালের আগে ছাপানো যেকোনো বই অর্পণ করা যেতে পারে। জুলাই ও আগস্ট: নীচে দেওয়া ৩২ পৃষ্ঠার যেকোনো ব্রোশার ব্যবহার করা যেতে পারে: আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিৎ?, জেগে থাকুন!, যে সরকার পরমদেশ নিয়ে আসবে, পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন!, ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?, জীবনের উদ্দেশ্য কী—আপনি কিভাবে তা পেতে পারেন?, আপনি ঈশ্বরের বন্ধু হতে পারেন!, যিহোবার সাক্ষিরা—তারা কারা? তারা কী বিশ্বাস করে? এবং ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান?
▪ অন্য দেশের মণ্ডলীর সভা বা সম্মেলনগুলোতে যোগ দেওয়ার জন্য যখন আপনি পরিকল্পনা করেন, তখন দিন, সময় ও জায়গা সম্বন্ধে তথ্য জানার জন্য আপনাকে, যে-শাখা অফিস সেখানকার কাজগুলো দেখাশোনা করে, সেখানে আবেদন করতে হবে। শাখা অফিসের ঠিকানাগুলো এই বছরের বর্ষপুস্তক (ইংরেজি)-এর শেষ পৃষ্ঠায় দেওয়া আছে।
▪ যে-প্রকাশনাটি আবার পাওয়া যাচ্ছে:
পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন! —তিব্বতীয়