স্মরণার্থ সভা সম্বন্ধে ঘোষণা করার জন্য বিশেষ অভিযান!
১ দু-হাজার নয় সালের নয় এপ্রিল, বৃহস্পতিবার বিশ্বব্যাপী যিহোবা ঈশ্বরের উপাসকরা মানবজাতির জন্য তাঁর প্রেমের সর্বমহান কাজ নিয়ে বিবেচনা করার জন্য একত্রিত হবে। (রোমীয় ৫:৬-৮) আমরা আন্তরিকভাবে আশা করি যে, আমরা যখন যিশুর মৃত্যুকে স্মরণ করব, তখন লক্ষ লক্ষ আগ্রহী ব্যক্তি আমাদের সঙ্গে উপস্থিত থাকবে। স্মরণার্থের জন্য এক বিশেষ আমন্ত্রণপত্র পৃথিবীব্যাপী ২১ মার্চ থেকে বিতরণ করা হবে।
২ যে-বিষয়গুলো মনে রাখতে হবে: যে-এলাকাগুলোতে আগে বিরোধিতা দেখা দিয়েছে সেই এলাকাগুলোতে কাজ করার সময় খুবই সতর্ক ও বিচক্ষণ হোন। আমন্ত্রণপত্রটি বাছবিচারহীনভাবে বিতরণ করার পরিবর্তে এটি সেইসমস্ত গৃহকর্তাকে দিন যারা সত্য সম্বন্ধে জানতে প্রকৃতই আগ্রহী বলে আপনার মনে হয়। আমন্ত্রণপত্রে দেওয়া ছবি, প্রশ্ন এবং উল্লেখিত শাস্ত্রপদগুলোকে কার্যকরীভাবে ব্যবহার করুন। উদাহরণস্বরূপ, আপনি হয়তো সামনের পাতার ছবিটি দেখিয়ে বলতে পারেন: “আমি আপনাকে আমাদের সঙ্গে যিশুর মৃত্যুকে স্মরণ করতে আমন্ত্রণ জানাতে চাই, যা ২০০৯ সালের ৯ এপ্রিল, বৃহস্পতিবার উদ্যাপন করা হবে।” এরপর আমন্ত্রণপত্রের শিরোনাম এবং পরবর্তী প্রশ্নগুলোর বিষয়ে উল্লেখ করুন। এই বিষয়ের ওপর জোর দিন যে, গৃহকর্তা তার সঙ্গে আসার জন্য তার পরিবার এবং অন্য কাউকেও আমন্ত্রণ জানাতে পারেন।
৩ সপ্তাহান্তগুলোতে আমন্ত্রণপত্রের সঙ্গে পত্রিকাও অর্পণ করুন। আপনার সমস্ত পুনর্সাক্ষাৎ, বাইবেল ছাত্রছাত্রী, আত্মীয়স্বজন, সহপাঠী, সহকর্মী, প্রতিবেশী, এবং অন্যান্য পরিচিত ব্যক্তিদের আমন্ত্রণ জানানোকে আপনার লক্ষ্য করে তুলুন। গত বছর, একজন বোন তার ৩০ জন আত্মীয়কে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং পর্যায়ক্রমে তাদেরকে উপলক্ষ্যটির গুরুত্ব মনে করিয়ে দিয়েছিলেন। তিনি কতই না খুশি হয়েছিলেন, যখন ২৫ জন আত্মীয় উপস্থিত হয়েছিল এবং তাদের মধ্যে ৪ জন পরে বাইবেল অধ্যয়ন করতে রাজি হয়েছিল!
৪ এখনই পরিকল্পনা করুন: অনেক প্রকাশক হয়তো মার্চ এবং এপ্রিল মাসে তাদের কাজ বাড়াতে সক্ষম হতে পারে। যদি আপনার এমন সন্তান অথবা বাইবেল ছাত্রছাত্রী থাকে, যারা ভালো উন্নতি করছে, তাদের পক্ষে অবাপ্তাইজিত প্রকাশক হওয়ার জন্য এটা এক অপূর্ব সময় হতে পারে। প্রেমের দুটো সর্বমহান অভিব্যক্তিকে স্মরণ করার বিষয়টা ঘোষণার অভিযানে পূর্ণরূপে অংশ নেওয়ার জন্য ব্যবস্থাদি শুরু করার এখনই সময়।—যোহন ৩:১৬; ১৫:১৩.
[অধ্যয়ন প্রশ্নাবলি]
১. রাজ্য প্রকাশকরা ২০০৯ সালের ২১ মার্চ থেকে পৃথিবীব্যাপী কোন কাজে জড়িত হবে এবং কেন?
২. আমন্ত্রণপত্র অর্পণ করার সময়ে কোন বিষয়গুলো আপনার মনে রাখা উচিত?
৩. অভিযানের প্রথম দিকে জানানো কোনো আমন্ত্রণের ক্ষেত্রে আপনি কীভাবে পুনর্সাক্ষাৎ করতে পারেন?
৪. কোন পরিকল্পনাগুলো আমাদের এখনই করতে হবে এবং কেন?