ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১/০৯ পৃষ্ঠা ২
  • ঘোষণাবলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘোষণাবলি
  • ২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১/০৯ পৃষ্ঠা ২

ঘোষণাবলি

▪ নিম্নোক্ত মাসের জন্য সাহিত্য অর্পণ, জানুয়ারি: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? গৃহকর্তাদের কাছে যদি ইতিমধ্যেই এই বইটি থেকে থাকে, তাহলে প্রকাশকরা ১৯২ পৃষ্ঠার যেকোনো বই, যা বিবর্ণ হয়ে গিয়েছে অথবা ১৯৯১ সালের আগে ছাপানো যেকোনো বই অর্পণ করতে পারে। ফেব্রুয়ারি: জেগে থাকুন! অথবা ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? মার্চ: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য এক অধ্যবসায়ী প্রচেষ্টা করুন। এপ্রিল ও মে: প্রহরীদুর্গ পত্রিকা। যে-নতুন আগ্রহী ব্যক্তিরা স্মরণার্থ সভায় এবং বিশেষ বক্তৃতায় উপস্থিত হয়েছিল অথচ মণ্ডলীর সঙ্গে সক্রিয়ভাবে মেলামেশা করছে না, তাদের সঙ্গে সাক্ষাৎ করার বিশেষ প্রচেষ্টা করা হবে। এই ধরনের সাক্ষাতের উদ্দেশ্য হওয়া উচিত সেই ব্যক্তিদের সঙ্গে একটা বাইবেল অধ্যয়ন শুরু করা, যারা এখনও একটা বাইবেল অধ্যয়নের প্রস্তাব গ্রহণ করেনি।

▪ মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করে সীমা অধ্যক্ষরা জনসাধারণের উদ্দেশে যে-নতুন বক্তৃতাটি দেবে, সেটির বিষয়বস্তু হল, “জাগতিক কল্পনাগুলোকে প্রত্যাখ্যান করুন, রাজ্যের বাস্তবতাগুলো অনুধাবন করুন।

▪ এই বছর ৯ এপ্রিল, বৃহস্পতিবার সূর্যাস্তের পর স্মরণার্থ সভা উদ্‌যাপন করার জন্য মণ্ডলীগুলোর উপযুক্ত ব্যবস্থা করা উচিত। প্রতিটা মণ্ডলীর আলাদা আলাদাভাবে তাদের স্মরণার্থ সভা পালন করার চেষ্টা করা উচিত। যেখানে বেশ কয়েকটা মণ্ডলী একই কিংডম হল ব্যবহার করে, সম্ভবত এক বা একাধিক মণ্ডলী সেই সন্ধ্যার জন্য অন্য আরেকটা হল ভাড়া করার ব্যবস্থা করতে পারে। যেখানে সম্ভব, সেখানে একই হলে অনুষ্ঠিত কার্যক্রমের মাঝে অন্ততপক্ষে ৪০ মিনিট বিরতি রাখার জন্য আমরা পরামর্শ দিচ্ছি, যাতে করে এই অনুষ্ঠান থেকে সকলে পূর্ণ উপকার লাভ করতে পারে।

▪ আলোচনার জন্য প্রস্তুতি নিতে বক্ত ছাড়া চিকিৎসা—বিজ্ঞান চ্যালেঞ্জের মোকাবিলা করে (ইংরেজি) ভিডিওটা দেখার জন্য ভাইবোনদেরকে উৎসাহ দিন, যা ২৬ জানুয়ারির সপ্তাহে পরিচর্যা সভায় তুলে ধরা হবে।

▪ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন-এ আমার বাইবেলের গল্পের বই-এর অধ্যয়নের জন্য, অতিরিক্ত প্রশ্নাবলির সঙ্গে উল্লেখিত শাস্ত্রপদগুলো, বই অধ্যয়নের জন্য প্রস্তুতি নেওয়ার সময়ে আগে থেকেই সকলের পড়া উচিত। আমরা সকলকে এই নির্দেশনা মেনে চলতে উৎসাহিত করছি, যাতে মণ্ডলীর বাইবেল অধ্যয়ন নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয়।

▪ নতুন যে-প্রকাশনাগুলো পাওয়া যাচ্ছে?

“ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা কর” —ইংরেজি

যুবক-যুবতীদের জিজ্ঞাস্য—যে-উত্তরগুলো কাজ করে (ইংরেজি), খণ্ড ২ —ইংরেজি

▪ নতুন যে-ডিভিডিটি পাওয়া যাচ্ছে:

মহান শিক্ষকের কাছ থেকে শেখো (ইংরেজি) —আমেরিকান সাংকেতিক ভাষা

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার