ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১১/০৮ পৃষ্ঠা ৪
  • আপনি একজন শিক্ষক হতে পারেন!

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনি একজন শিক্ষক হতে পারেন!
  • ২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আপনার কি অন্যদের প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৬
  • যিহোবা আমাদের এই কাজের জন্য প্রশিক্ষণ দিচ্ছেন
    ২০১১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • প্রাচীনরা, অন্যদের প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে আপনারা কী মনে করেন?
    ২০১৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • নিজেকে সীমাবদ্ধ রাখবেন না —অযোগ্যতার অনুভূতিগুলোকে কাটিয়ে ওঠা
    ২০১২ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১১/০৮ পৃষ্ঠা ৪

আপনি একজন শিক্ষক হতে পারেন!

১ আমাদের পরিচর্যার সবচেয়ে পুরস্কারদায়ক একটা দিক হল কাউকে সত্য সম্বন্ধে শিক্ষা দেওয়া। সেই ব্যক্তিকে রাজ্যের বার্তার প্রতি সাড়া দিতে দেখা ও নিখিলবিশ্বের সার্বভৌম ব্যক্তির নিকটবর্তী হতে তাকে সাহায্য করা হল মূল্যবান বলে গণ্য করার মতো এক অভিজ্ঞতা। (যাকোব ৪:⁠৮) সত্যের জন্য ক্ষুধার্ত এমন কাউকে শিক্ষা দেওয়া ও সেই ব্যক্তিকে তার ব্যক্তিত্বে, দৃষ্টিভঙ্গিতে এবং আচারব্যবহারের ক্ষেত্রে লক্ষণীয় পরিবর্তনগুলো শুরু করতে দেখা প্রত্যেক রাজ্য প্রকাশকের এক লক্ষ্য হওয়া উচিত।​​—⁠⁠মথি ২৮:​১৯, ২০.

২ যিহোবার ওপর নির্ভর করুন: অতীতে, বিশ্বস্ত দাসেরা তাদের কার্যভার সম্পাদন করার জন্য নিজেদের যোগ্যতা সম্বন্ধে সন্দেহ প্রকাশ করেছিল। যিহোবা ঈশ্বরের ওপর নির্ভরতা মোশি, যিরমিয়, আমোষ এবং অন্যান্য সাধারণ লোককে তাদের সন্দেহগুলো অথবা নিরাপত্তাহীনতা অতিক্রম করতে ও এক গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করতে সমর্থ করেছিল। (যাত্রা. ৪:​১০-১২; যির. ১:​৬, ৭; আমোষ ৭:​১৪, ১৫) প্রেরিত পৌলও “সাহসী হইয়া” উঠেছিলেন। কীভাবে? তিনি প্রকাশ করেছিলেন যে, এটা ছিল “ঈশ্বরে” বা ঈশ্বরের মাধ্যমে। (১ থিষল. ২:⁠২) হ্যাঁ, আমরা সকলেই ফলপ্রসূ বাইবেল অধ্যয়নগুলো পরিচালনা করার জন্য প্রয়োজনীয় সাহায্য, প্রজ্ঞা ও শক্তি জোগানোর জন্য যিহোবার ওপর নির্ভর করতে পারি।​​—⁠⁠যিশা. ৪১:১০; ১ করি. ১:​২৬, ২৭; ১ পিতর ৪:⁠১১.

৩ প্রশিক্ষণ গ্রহণ করুন: আমাদের সর্বমহান শিক্ষক যিহোবা ঈশ্বর এক নিয়মিত আধ্যাত্মিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেন, যাতে আমরা শিক্ষক হিসেবে পরিপক্ব হতে পারি। (যিশা. ৫৪:১৩; ২ তীম. ৩:​১৬, ১৭) শাস্ত্র সম্বন্ধীয় আপনার বোধগম্যতাকে বৃদ্ধি ও বাইবেলের সত্যগুলোকে শিক্ষা দিতে আপনার ক্ষমতাকে উন্নত করার জন্য সুযোগগুলোর সদ্ব্যবহার করে এই প্রশিক্ষণকে গ্রহণ করুন। যদিও এটা মূলত ঐশিক পরিচর্যা বিদ্যালয় ও পরিচর্যা সভা-র উদ্দেশ্য কিন্তু মণ্ডলীর সমস্ত সভা আমাদেরকে ঈশ্বরের বাক্য থেকে শিক্ষা দেওয়ার জন্য প্রশিক্ষণ দিয়ে থাকে।

৪ এমনকি গভীর আধ্যাত্মিক সত্যগুলোকে শিক্ষা দেওয়ার সহজ উপায়গুলো শেখার চেষ্টা করুন। পরিচর্যা বিদ্যালয় (ইংরেজি) বইয়ের ২২৭ পৃষ্ঠা ব্যাখ্যা করে: “কোনো বিষয় যদি আপনি অন্যদের কাছে বোধগম্য করে তুলতে চান, তাহলে আপনার নিজের সেটি স্পষ্টভাবে বুঝতে হবে।” সভাগুলোতে মন্তব্য করা আমাদেরকে ভবিষ্যতে ব্যবহার করার জন্য মুখ্য বিষয়গুলোকে মনে গেঁথে রাখতে সাহায্য করে। তাই, ভালভাবে প্রস্তুতি নিন আর এর ফলে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আপনার ক্ষমতার ওপর আপনার আস্থা বৃদ্ধি পাবে।

৫ খ্রিস্টান পরিচারকরা শিষ্য-তৈরির কাজে রত হওয়ার সময় থেকে, তারা একে অন্যের কাছ থেকে শিখে এসেছে। (লূক ১০:⁠১) যদি সম্ভব হয়, তাহলে বাইবেল অধ্যয়নে অভিজ্ঞ প্রকাশকদেরকে সঙ্গে নিয়ে যান, যাদের অন্তর্ভুক্ত হল অগ্রগামী, প্রাচীন এবং ভ্রমণ অধ্যক্ষরা। শাস্ত্রীয় সত্যগুলোকে ব্যাখ্যা করার জন্য আমাদের অধ্যয়ন প্রকাশনাগুলোতে পাওয়া সহজ-সরল ছবি ও অন্যান্য শিক্ষামূলক সহায়ককে তারা কীভাবে ব্যবহার করে, তা লক্ষ করুন। আপনি কীভাবে একজন উত্তম শিক্ষক হতে পারেন, সেই বিষয়ে তাদের কাছে বিভিন্ন পরামর্শ চান। (হিতো. ১:৫; ২৭:১৭) ঈশ্বরের দ্বারা জোগানো এই ধরনের সমস্ত প্রশিক্ষণের জন্য উপলব্ধি প্রকাশ করুন।​​—⁠⁠২ করি. ৩:⁠৫.

৬ যিহোবার ওপর নির্ভর করুন আর তিনি যে-প্রশিক্ষণ জুগিয়ে থাকেন, তা থেকে উপকৃত হোন। আপনার উন্নতির বিষয়ে প্রার্থনা করুন। (গীত. ২৫:​৪, ৫) আপনিও, অন্য কাউকে আপনার মতোই ঈশ্বরের বাক্যের একজন শিক্ষক হতে সাহায্য করার আনন্দ উপভোগ করতে পারবেন!

[অধ্যয়ন প্রশ্নাবলি]

১. প্রত্যেক রাজ্য প্রকাশকের সামনে কোন বিশেষ সুযোগ রয়েছে?

২. কেন কেউ কেউ একটা বাইবেল অধ্যয়ন পরিচালনা করতে ইতস্ততবোধ করে আর এই সমস্যাকে অতিক্রম করতে কী তাদেরকে সাহায্য করবে?

৩, ৪. ঈশ্বরের বাক্য শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করার জন্য কোন প্রশিক্ষণ রয়েছে?

৫. শিক্ষক হিসেবে উন্নতি করতে আমাদেরকে সাহায্য করার জন্য মণ্ডলীর মধ্যে আমাদের অতিরিক্ত কোন প্রশিক্ষণ রয়েছে?

৬. ঈশ্বরের বাক্যের একজন শিক্ষক হওয়ার জন্য অবশ্যই কী প্রয়োজন?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার