ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
নীচের প্রশ্নগুলো ২০০৮ সালের ২৭ অক্টোবর থেকে যে-সপ্তাহ শুরু হবে, সেই সপ্তাহের ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে আলোচনা করা হবে। বিদ্যালয় অধ্যক্ষ ২০০৮ সালের ১ সেপ্টেম্বর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত সপ্তাহগুলোতে আলোচিত বিষয়গুলোর ওপর ভিত্তি করে ৩০ মিনিটের এক পুনরালোচনা পরিচালনা করবেন।
বক্তৃতাদানের গুণগত মান
১. স্বরের ওঠানামা কোথা থেকে শুরু হয়? [ht-BE পৃষ্ঠা ৬৬ অনু. ২১]
২. আপনার উদ্যম শ্রোতাদের ওপর কোন প্রভাব ফেলতে পারে? [ht-BE পৃষ্ঠা ৬৭ অনু. ৩]
৩. কীভাবে মৌখিক অভিব্যক্তিতে উষ্ণতা স্পষ্ট করা যেতে পারে? [ht-BE পৃষ্ঠা ৬৯-৭০ অনু. ১৩-১৪]
৪. উষ্ণতা ও অনুভূতি কোথায় প্রকাশ করা উপযুক্ত হবে? [ht-BE পৃষ্ঠা ৭১ অনু. ২০]
৫. কেন সরল দৃষ্টান্তগুলো এত কার্যকারী? [ht-BE পৃষ্ঠা ৭২-৩ অনু. ৭-৯]
১নং. বক্তৃতা
৬. আমরা যখন ব্যক্তিগতভাবে পরামর্শ পাই, তখন আমাদের কী করা উচিত? (ইব্রীয় ১২:১১) [wt-BE পৃষ্ঠা ১৩৬-৭ অনু. ২]
৭. একজন সহবিশ্বাসী যদি এমন কিছু করেন যা আমাদের দুঃখ দেয়, তখন এই ব্যাপারে কী করা যেতে পারে? (যাকোব ৪:১১, ১২) [wt-BE পৃষ্ঠা ১৪৭ অনু. ৮]
৮. পরিবারে মস্তক ব্যবস্থা কীভাবে অনুশীলন করা উচিত? (১ করি. ১১:৩) [wt-BE পৃষ্ঠা ১৫৪ অনু. ৭]
৯. খ্রিস্টীয় সাহসের ভিত্তি কী? [wt-BE পৃষ্ঠা ১৭৪ অনু. ১২]
১০. “যিহোবার দিন” কী? [wt-BE পৃষ্ঠা ১৭৫ অনু. ২]
সাপ্তাহিক বাইবেল পাঠ
১১. ‘সেই দুষ্ট ব্যক্তিকে মাংসের বিনাশার্থে শয়তানের হস্তে সমর্পণ করা, যেন আত্মা পরিত্রাণ পায়’ এর অর্থ কী? (১ করি. ৫:৫) [w-BE০৮ ৭/১৫ “যিহোবার বাক্য জীবন্ত—করিন্থীয়দের প্রতি লেখা চিঠির প্রধান বিষয়গুলো]
১২. কত বার যিশুর মৃত্যু উদ্যাপন করতে হবে আর কতদিন “পর্যন্ত?” (১ করি. ১১:২৬) [w-BE০৮ ৭/১৫ “যিহোবার বাক্য জীবন্ত—করিন্থীয়দের প্রতি লেখা চিঠির প্রধান বিষয়গুলো]
১৩. দ্বিতীয় করিন্থীয় ১২:২-৪ পদ কোন দর্শনের বিষয়ে উল্লেখ করে এবং সম্ভবত কে এই দর্শন পেয়েছিলেন? [w-BE০৪ ১০/১৫ পৃষ্ঠা ৮ অনু. ৪; পৃষ্ঠা ১০ অনু. ৯]
১৪. কেন পৌল মোশির ব্যবস্থাকে ‘খ্রীষ্টের কাছে আনিবার জন্য পরিচালক দাসের’ সঙ্গে তুলনা করেছিলেন? (গালা. ৩:২৪) [w-BE০২ ৬/১ পৃষ্ঠা ১৫ অনু. ১১, w-BE০৩ ৩/১৫ পৃষ্ঠা ২১ অনু. ৪]
১৫. পৌল কী বুঝিয়েছিলেন, যখন তিনি প্রার্থনা করেছিলেন যে, ‘তোমাদের আত্মা, প্রাণ ও দেহ রক্ষিত হউক’? (১ থিষল. ৫:২৩) [w-BE০৮ ৯/১৫ যিহোবার বাক্য জীবন্ত—থিষলনীকীয়দের ও তীমথিয়ের প্রতি লেখা চিঠির প্রধান বিষয়গুলো]