ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৪/০৮ পৃষ্ঠা ৭-৮
  • “তাঁহার পদচিহ্নের অনুগমন কর”

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • “তাঁহার পদচিহ্নের অনুগমন কর”
  • ২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আপনি কি আপনার পরিচর্যা পূর্ণরূপে সম্পন্ন করছেন?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৯
  • “আইস, আমার পশ্চাদ্গামী হও”
    ২০০৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিশুকে অনুকরণ করুন—প্রেমের সঙ্গে শিক্ষা দিন
    ২০০৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • পুঙ্খানুপুঙ্খ সাক্ষ্য দেওয়ার জন্য প্রশিক্ষিত
    ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৪/০৮ পৃষ্ঠা ৭-৮

“তাঁহার পদচিহ্নের অনুগমন কর”

১ যিশু রব্বিদের স্কুলে শিক্ষাগ্রহণ করেননি, তবুও ইতিহাসে তিনি সর্বমহান পরিচারক ছিলেন। আনন্দের বিষয় যে, আমাদের উপকারের জন্য যিশুর পরিচর্যার এক লিখিত নথি সংরক্ষিত রয়েছে। কার্যকারী পরিচারক হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই ‘তাঁহার পদচিহ্নের অনুগমন করিতে’ হবে।​—⁠১ পিতর ২:⁠২১.

২ লোকেদের প্রতি ভালবাসা দেখান: লোকেদের প্রতি প্রেমপূর্ণ চিন্তা যিশুকে প্রেরণা দিয়েছিল। (মার্ক ৬:​৩০-৩৪) আমাদের এলাকায় অনেকে ‘ব্যথার’ মধ্যে রয়েছে এবং তাদের সত্য জানা অনেক প্রয়োজন। (রোমীয় ৮:২২) তাদের শোচনীয় পরিস্থিতি এবং তাদের প্রতি যিহোবার প্রেমময় আগ্রহ নিয়ে আমাদের গভীরভাবে চিন্তা করা আমাদেরকে প্রচার কাজ করে চলতে পরিচালিত করবে। (২ পিতর ৩:৯) অধিকন্তু, লোকেরা যদি উপলব্ধি করে যে, আমরা সত্যিই তাদের জন্য চিন্তা করি, তাহলে তারা আমাদের বার্তার প্রতি আরও তাড়াতাড়ি সাড়া দেবে।

৩ প্রতিটা সুযোগে কথা বলুন: অন্যদের কাছে সুসমাচার জানাতে যিশু প্রতিটা সুযোগের সদ্ব্যবহার করেছিলেন। (মথি ৪:২৩; ৯:৯; যোহন ৪:​৭-১০) একইভাবে, আমরা আমাদের দৈনন্দিন কাজগুলো করার সময় সত্য সম্বন্ধে কথা বলার জন্য তৈরি থাকতে চাই। কেউ কেউ বাইবেল ও বিভিন্ন প্রকাশনা হাতের কাছেই রাখে, যাতে তারা কাজের জায়গায়, স্কুলে, ভ্রমণ ও কেনাকাটা করার সময় সাক্ষ্য দিতে পারে।

৪ বাজ্যের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করুন: যিশুর প্রচারের মূলভাব ছিল রাজ্যের সুসমাচার। (লূক ৪:৪৩) যদিও আমাদের উপস্থাপনা সঙ্গে সঙ্গে বা সরাসরি রাজ্য সম্বন্ধে উল্লেখ করে না কিন্তু আমরা গৃহকর্তাকে এর প্রয়োজন উপলব্ধি করতে সাহায্য করার বিষয়টা মনে রাখি। দুষ্ট জগৎ ব্যবস্থা যা ইঙ্গিত করে যে আমরা শেষকালে বাস করছি, এমনকি সেই সম্বন্ধে উল্লেখ করার সময়ও, আমরা মূলত ‘মঙ্গলের সুসমাচার প্রচার করি।’​—⁠রোমীয় ১০:⁠১৫.

৫ ঈশ্বরের বাক্যের ওপর নির্ভর করুন: যিশু তাঁর সমগ্র পরিচর্যায় শাস্ত্র থেকে কথা বলেছিলেন। তিনি নিজের থেকে কিছু শেখাননি। (যোহন ৭:​১৬, ১৮) তিনি ঈশ্বরের বাক্য পড়তেন এবং শয়তানের আক্রমণের কবলে পড়ার সময়ে নিজের ক্ষেত্রে তা প্রয়োগ করতেন। (মথি ৪:​১-৪) আমরা যাতে অন্যদেরকে কার্যকারীভাবে শিক্ষা দিতে পারি, সেইজন্য আমাদের প্রতিদিন বাইবেল পড়তে ও তা ব্যক্তিগতভাবে প্রয়োগ করতে হবে। (রোমীয় ২:২১) পরিচর্যায় প্রশ্নগুলোর উত্তর দেওয়ার সময়, আমরা যা বলি সেটা যেন শাস্ত্র থেকে দেখাই এবং যখনই সম্ভব সরাসরি যেন বাইবেল থেকে পড়ি। আমরা গৃহকর্তাকে দেখাতে চাই যে, আমরা আমাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করছি না কিন্তু ঈশ্বরের চিন্তাধারা প্রকাশ করছি।

৬ আপনার শিক্ষার দ্বারা হৃদয়ে পৌঁছান: “এ ব্যক্তি যেরূপ কথা বলেন, কোন মানুষে কখনও এরূপ কথা কহে নাই।” (যোহন ৭:৪৬) মহাযাজক ও ফরিশীরা যখন পদাতিকদের জিজ্ঞেস করেছিল যে, কেন তারা যিশুকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে, তখন তারা তাঁর সম্বন্ধে এই কথাই বলেছিল। শুধুমাত্র তথ্যগুলো জানানোর পরিবর্তে, যিশু এমনভাবে শিক্ষা দিয়েছিলেন যা সেই লোকেদের হৃদয়ে পৌঁছেছিল যাদেরকে তিনি শিক্ষা দিয়েছিলেন। (লূক ২৪:৩২) তাঁর কথাগুলোকে জীবন্ত করে তোলার জন্য তিনি বাস্তব জীবনের ঘটনার সঙ্গে যুক্ত দৃষ্টান্তগুলো ব্যবহার করেছিলেন। (মথি ১৩:৩৪) যিশু অতিরিক্ত তথ্য দিয়ে তাঁর শ্রোতাদের জর্জরিত করেননি। (যোহন ১৬:১২) তিনি নিজের প্রতি দৃষ্টি আকর্ষণ না করিয়ে যিহোবার প্রতি করিয়েছিলেন। যিশুর মতো, আমরা একমাত্র ‘আমাদের শিক্ষার বিষয়ে সাবধান’ হওয়ার দ্বারা ভাল শিক্ষক হয়ে উঠতে পারি।​—⁠১ তীম. ৪:⁠১৬.

৭ উদাসীনতা ও বিরোধিতা সত্ত্বেও পরিচর্যা চালিয়ে যান: যদিও যিশু নানা পরাক্রম কাজ করেছিলেন, তবুও অনেকে তাঁর কথা শোনেনি। (লূক ১০:১৩) এমনকি যিশুর নিজের পরিবারের সদস্যরাও ভেবেছিল যে, তিনি “হতজ্ঞান হইয়াছে।” (মার্ক ৩:২১) কিন্তু, যিশু পরিচর্যা চালিয়ে গিয়েছিলেন। তিনি এক ইতিবাচক মনোভাব বজায় রেখেছিলেন কারণ তিনি পূর্ণরূপে দৃঢ়প্রত্যয়ী ছিলেন যে, তাঁর কাছে সেই সত্য ছিল, যা মানুষকে স্বাধীন করতে পারে। (যোহন ৮:৩২) যিহোবার সাহায্যে, আমরাও নিরুৎসাহিত না হতে দৃঢ়সংকল্পবদ্ধ।​—⁠২ করি. ৪:⁠১.

৮ পূর্ণরূপে অংশগ্রহণ করার জন্য প্রয়োজনীয় ত্যাগস্বীকার করুন: পরিচর্যার জন্য যিশু বস্তুগত আরাম-আয়েশ ত্যাগ করেছিলেন। (মথি ৮:২০) তিনি অক্লান্তভাবে, মাঝেমধ্যে সন্ধ্যা পর্যন্ত প্রচার কাজ করে গিয়েছিলেন। (মার্ক ৬:​৩৫, ৩৬) যিশু জানতেন যে, এই কাজ সম্পাদন করার জন্য তাঁর হাতে সীমিত সময় রয়েছে। যেহেতু “সময় সঙ্কুচিত,” তাই যিশুকে অনুকরণ করে আমাদের সময়, শক্তি ও সম্পদের ক্ষেত্রে আমাদের ব্যক্তিগত ত্যাগস্বীকার করা প্রয়োজন।​—⁠১ করি. ৭:​২৯-৩১.

৯ প্রথম শতাব্দীর খ্রিস্টানরা ছিল কার্যকারী পরিচারক, কারণ তারা যিশুর কাছ থেকে শিক্ষা পেয়েছিল। (প্রেরিত ৪:১৩) আমরা যদি ইতিহাসের সর্বমহান পরিচারককে অনুকরণ করি, তাহলে আমরাও পূর্ণরূপে আমাদের পরিচর্যা সম্পাদন করতে পারি।​—⁠২ তীম. ৪:⁠৫.

[অধ্যয়ন প্রশ্নাবলি]

১. কীভাবে আমরা কার্যকারী পরিচারক হতে পারি?

২. লোকেদের প্রতি খ্রিস্টতুল্য ভালবাসা গড়ে তুলতে কী আমাদেরকে সাহায্য করবে?

৩. কোন কোন সময়ে যিশু অন্যদের কাছে প্রচার করেছিলেন?

৪. কীভাবে আমরা রাজ্যকে আমাদের প্রচারের মূলভাব করতে পারি?

৫. আমাদের পরিচর্যা যাতে কার্যকারী হয়, সেইজন্য বাইবেল কোন ভূমিকা পালন করে?

৬. যিশু তাঁর শ্রোতাদের হৃদয়ে পৌঁছানোর জন্য কী করেছিলেন?

৭. কেন যিশু পরিচর্যা চালিয়ে গিয়েছিলেন?

৮, ৯. সুসমাচারের জন্য বিভিন্ন ত্যাগস্বীকার করার ক্ষেত্রে কীভাবে আমরা যিশুকে অনুকরণ করতে পারি?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার