ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১/০৮ পৃষ্ঠা ৮
  • “তোমাদের বাক্য সর্ব্বদা . . . লবণে আস্বাদযুক্ত হউক”

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • “তোমাদের বাক্য সর্ব্বদা . . . লবণে আস্বাদযুক্ত হউক”
  • ২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • কুয়োর পাশে একজন মহিলা
    বাইবেল থেকে তুমি যা শিখতে পার
২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১/০৮ পৃষ্ঠা ৮

“তোমাদের বাক্য সর্ব্বদা . . . লবণে আস্বাদযুক্ত হউক”

১ “তোমাদের বাক্য সর্ব্বদা অনুগ্রহ সহযুক্ত হউক, লবণে আস্বাদযুক্ত হউক, কাহাকে কেমন উত্তর দিতে হয়, তাহা যেন তোমরা জানিতে পার।” (কল. ৪:⁠৬) আমাদের বাক্য লবণে আস্বাদযুক্ত হওয়ার অর্থ হল, সঠিক শব্দগুলো বাছাই করা এবং এমনভাবে কথা বলা, যা আমাদের মন্তব্যগুলোকে শ্রোতার কাছে গ্রহণযোগ্য করে তুলবে। পরিচর্যায় রত থাকার সময় তা করা খুবই গুরুত্বপূর্ণ।

২ যিশুর উদাহরণ: একটা কুয়োর ধারে বিশ্রাম নেওয়ার সময়, যিশু একজন শমরীয় স্ত্রীলোকের সঙ্গে কথা বলার জন্য পদক্ষেপ নিয়েছিলেন, যিনি জল নিতে এসেছিলেন। কথাবার্তা বলার সময় অনেকবার সেই মহিলা এমন বিষয় উত্থাপন করেছিলেন, যা যিহুদি ও শমরীয়দের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের দ্বন্দ্ব সম্বন্ধে প্রতিফলিত করেছিল। এ ছাড়া, তিনি এই বিশ্বাসও প্রকাশ করেছিলেন যে, শমরীয়রা যাকোবের বংশ থেকে এসেছে, যদিও যিহুদিরা দৃঢ়ভাবে মনে করত যে, শমরীয়রা পরজাতীয় বংশ থেকে এসেছে। তার মন্তব্য সম্বন্ধে আপত্তি করার পরিবর্তে, যিশু সেই কথোপকথনকে ইতিবাচক রেখেছিলেন। এর ফলে, তিনি সাক্ষ্য দিতে সমর্থ হয়েছিলেন, যা সেই স্ত্রীলোককে ও নগরের লোকেদেরকে উপকৃত করেছিল।​—⁠যোহন ৪:​৭-১৫, ৩৯.

৩ প্রচার করার সময় আমাদের উদ্দেশ্যের​—⁠‘মঙ্গলের সুসমাচার প্রচার করিবার’​—⁠কথা আমাদের মনে রাখা উচিত। (রোমীয় ১০:১৫) আমরা গৃহকর্তাকে বাইবেল থেকে এক আবেদনময় ও গঠনমূলক চিন্তাধারা জানাতে চাই, তাকে এই ধারণা দিতে চাই না যে, আমরা তার ব্যক্তিগত বিশ্বাসের ওপর আক্রমণ করছি। তিনি যদি কোনো ভুল দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন, তাহলে আমরা যেন সঙ্গে সঙ্গে তার ভুল না ধরিয়ে দিই। তার মন্তব্যের মধ্যে কি এমন কিছু রয়েছে, যেটার সঙ্গে আমরা একমত হতে পারি অথবা অকৃত্রিম প্রশংসার ভিত্তি হিসেবে ব্যবহার করতে পারি? আমরা হয়তো এই কথা বলে একটি শাস্ত্রপদ তুলে ধরতে পারি, “আপনি কি কখনো এইরকম এক সম্ভাবনার কথা বিবেচনা করে দেখেছেন?”

৪ গৃহকর্তা যদি অপমান করেন অথবা যদি এইরকম মনে হয় যে, তিনি কেবল তর্ক করতে চাইছেন, তাহলে? তখনও আমাদের আচরণ ও কথায় কোমলতা এবং মৃদুতা দেখানো উচিত। (২ তীম. ২:​২৪, ২৫) কোনো ব্যক্তি যদি রাজ্যের বার্তার প্রতি উপলব্ধি না দেখান, তাহলে কৌশলতার সঙ্গে সেখান থেকে চলে আসাই উত্তম।​—⁠মথি ৭:৬; ১০:​১১-১৪.

৫ উত্তম ফলাফল: একজন বোন যখন তার প্রতিবেশীর কাছে সাক্ষ্য দেওয়ার চেষ্টা করেছিলেন, তখন সেই মহিলা রেগে আগুন হয়ে গিয়েছিলেন এবং অপমানজনক কথাবার্তা বলেছিলেন। সদয়ভাবে আমাদের বোন বলেছিলেন: “আপনাকে বিরক্ত করায় আমি দুঃখিত। আমি এক্ষুণি চলে যাচ্ছি।” দুসপ্তাহ পর, সেই মহিলা বোনের দরজায় কড়া নেড়েছিলেন, তার আচরণের জন্য ক্ষমা চেয়েছিলেন এবং বোনের কথা শোনার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন। ভদ্রভাবে দেওয়া উত্তর প্রায়ই উত্তম ফলাফল নিয়ে আসে!​—⁠হিতো. ১৫:১; ২৫:⁠১৫.

৬ সুসমাচার ঘোষণা করার সময় আস্বাদযুক্ত কথাবার্তা বলার চেষ্টা করুন। এমনকি গৃহকর্তা যদি সাড়া না-ও দেন, তবুও তিনি হয়তো পরের বার যিহোবার সাক্ষিরা যখন তার বাড়িতে আসবে, তখন শুনতে আরও ইচ্ছুক হবেন।

[অধ্যয়ন প্রশ্নাবলি]

১. ‘আমাদের বাক্য লবণে আস্বাদযুক্ত হইবার’ অর্থ কী?

২. কীভাবে যিশু একজন শমরীয় স্ত্রীলোকের কাছে সাক্ষ্য দিতে সমর্থ হয়েছিলেন?

৩. আমরা যখন পরিচর্যায় থাকি, তখন কীভাবে আমরা হয়তো যিশুর উদাহরণ অনুসরণ করতে পারি?

৪. গৃহকর্তা যদি অপমান করেন, তাহলে আমাদের কী করা উচিত?

৫. কীভাবে একজন বোন ভদ্রভাবে উত্তর দেওয়ার মাধ্যমে উত্তম ফলাফল লাভ করেছিলেন?

৬. কেন পরিচর্যায় আমাদের আস্বাদযুক্ত কথাবার্তা বলা গুরুত্বপূর্ণ?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার