ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৮/০৭ পৃষ্ঠা ৯
  • ঘোষণাবলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘোষণাবলি
  • ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৮/০৭ পৃষ্ঠা ৯

ঘোষণাবলি

▪ আগস্ট মাসের জন্য সাহিত্য অর্পণ: নীচে দেওয়া ৩২ পৃষ্ঠার যেকোনো ব্রোশার ব্যবহার করা যেতে পারে: পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন!, যে সরকার পরমদেশ নিয়ে আসবে, আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিৎ?, ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?, জীবনের উদ্দেশ্য কী​—⁠আপনি কিভাবে তা পেতে পারেন?, জেগে থাকুন!, আমাদের সমস্যাগুলি​—⁠সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে?, আপনি ঈশ্বরের বন্ধু হতে পরেন!, যিহোবার সাক্ষিরা​—⁠তারা কারা? তারা কী বিশ্বাস করে? এবং ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? সেপ্টেম্বর: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? প্রথম সাক্ষাতেই বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য বিশেষ প্রচেষ্টা করুন। গৃহকর্তাদের কাছে যখন ইতিমধ্যেই এই প্রকাশনা থাকে, তখন সংক্ষেপে একটা বাইবেল অধ্যয়নের নমুনা প্রদর্শন করে দেখান যে, কীভাবে তারা এর থেকে উপকার লাভ করতে পারে। অক্টোবর: প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকা। যারা আগ্রহ দেখায়, তাদের কাছে বাইবেল অধ্যয়ন শুরু করার লক্ষ্য নিয়ে আপনি কি বাইবেল সম্বন্ধে আরও বেশি জানতে চান? ট্র্যাক্টটি তুলে ধরুন ও আলোচনা করুন। নভেম্বর: আমার বাইবেলের গল্পের বই। গৃহকর্তারা যদি জানায় যে, তাদের কোনো সন্তান নেই, তা হলে জেগে থাকুন! ব্রোশারটি অর্পণ করুন।

▪ যেহেতু সেপ্টেম্বর মাসে পাঁচটা শনি-রবিবার আছে, তাই সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য এই মাসটা হবে অতি উত্তম মাস।

▪ সমাজচ্যুত অথবা মেলামেশা বন্ধ করে দিয়েছে, এমন ব্যক্তিরা যারা পুনর্বহাল হতে চায়, তাদের সম্বন্ধে প্রাচীনদের মনে করিয়ে দেওয়া হচ্ছে যে, তারা যেন ১৯৯২ সালের ১লা ফেব্রুয়ারি প্রহরীদুর্গ পত্রিকার ১৭-১৯ পৃষ্ঠায় দেওয়া পরামর্শগুলো মেনে চলে।

▪ নতুন যে-প্রকাশনাগুলো পাওয়া যাচ্ছে:

ওয়াচ টাওয়ার পাবলিকেশনস্‌ ইনডেক্স ১৯৯২-২০০৫ ​—⁠আমেরিকান সাংকেতিক ভাষায় (এই পুস্তিকাটি হচ্ছে আমেরিকান সাংকেতিক ভাষায় প্রকাশিত প্রকাশনাদির জন্য একটি ইনডেক্স।)

শিষ্য তৈরি করুন ​—⁠নেপালি

▪ যে-প্রকাশনাগুলো আবার পাওয়া যাচ্ছে:

মহান শিক্ষকের কাছ থেকে শেখো ​—⁠ইংরেজি

যিহোবার ইচ্ছা পালন করার জন্য সংগঠিত ​—⁠ইংরেজি, কান্নাড়া, তামিল, তেলুগু, মালায়ালাম, হিন্দি

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার