আমরা আমাদের বিশেষ সুযোগগুলোকে খুবই মূল্যবান বলে গণ্য করি!
১ মানবজাতির অস্তিত্ব জুড়ে, যিহোবা তাঁর দাসদের অনেক ধরনের বিশেষ সুযোগ প্রদান করেছেন। তিনি তাদেরকে বিশেষ সুযোগগুলো দিয়েছেন, তা তারা নারী বা পুরুষ যে-ই হোক না কেন অথবা তাদের বয়স বা পদমর্যাদা যা-ই হোক না কেন। (লূক ১:৪১, ৪২; প্রেরিত ৭:৪৬; ফিলি. ১:২৯) আজকে তিনি আমাদের কোন বিশেষ সুযোগগুলো প্রদান করেন?
২ আমাদের বিশেষ সুযোগগুলোর মধ্যে কয়েকটা: যিহোবার দ্বারা শিক্ষাপ্রাপ্ত হওয়ার বিশেষ সুযোগ আমাদের রয়েছে। (মথি ১৩:১১, ১৫) মণ্ডলীর সভাগুলোতে আমাদের মন্তব্যের দ্বারা যিহোবার প্রশংসা করা হল আরেকটা বিশেষ সুযোগ, যা আমরা উপভোগ করে থাকি। (গীত. ৩৫:১৮) আমাদের যখন মন্তব্য করার সুযোগ থাকে, তখন আমরা উৎসুকভাবে তা করে থাকি। একইভাবে, আমরা যদি মণ্ডলীর প্রত্যেকটা কার্যভারকে এক সম্মানজনক কাজ হিসেবে দেখি, তা হলে আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী যথাসম্ভব সর্বোত্তমভাবে তা পূরণ করব। আমরা কি কিংডম হলকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ও উত্তমভাবে রক্ষণাবেক্ষণ করার বিশেষ সুযোগে নিয়মিতভাবে অংশ নিই?
৩ যদিও লক্ষ লক্ষ লোক ভেবে থাকে যে, ঈশ্বর আদৌ তাদের প্রার্থনা শোনেন কি না, কিন্তু আমরা এই বিশেষ সুযোগ উপভোগ করে থাকি যে, নিখিলবিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের প্রার্থনা শোনেন। (হিতো. ১৫:২৯) যিহোবা ব্যক্তিগতভাবে তাঁর দাসদের প্রার্থনা শোনেন। (১ পিতর ৩:১২) কতবার আমরা তাঁর নিকটবর্তী হতে পারি, সেই বিষয়ে ঈশ্বর কোনো সীমা আরোপ করেন না। “সর্ব্বসময়ে” প্রার্থনা করতে পারার কী মূল্যবান দানই না আমাদের রয়েছে!—ইফি. ৬:১৮.
৪ “ঈশ্বরেরই সহকার্য্যকারী”: আমাদের সর্বোত্তম সুযোগগুলোর মধ্যে একটা হল, “ঈশ্বরেরই সহকার্য্যকারী” হিসেবে ঈশ্বরের রাজ্যের সুসমাচার ঘোষণা করা। (১ করি. ৩:৯) এটা এমন একটা কাজ, যা পরিতৃপ্তি ও সতেজতা নিয়ে আসে। (যোহন ৪:৩৪) এই কাজ সম্পাদন করার জন্য যিহোবার মানুষকে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই অথচ তিনি তাঁর প্রেমের অভিব্যক্তি হিসেবে, আমাদেরকে এই কার্যভার দিয়েছেন। (লূক ১৯:৩৯, ৪০) তা করার ক্ষেত্রে, যিহোবা যেকাউকেই আবার এই বিশেষ সুযোগ দেননি। জনসাধারণ্যের পরিচর্যায় যারা অংশ নেয়, তাদেরকে অবশ্যই নির্দিষ্ট আধ্যাত্মিক যোগ্যতাবলি পূরণ করতে ও তা বজায় রাখতে হবে। (যিশা. ৫২:১১) পরিচর্যাকে আমাদের সাপ্তাহিক তালিকার এক গুরুত্বপূর্ণ অংশ করার দ্বারা আমরা কি দেখাই যে, আমরা এই বিশেষ সুযোগকে মূল্যবান বলে মনে করি?
৫ যিহোবার কাছ থেকে আসা বিশেষ সুযোগগুলো আমাদের জীবনকে উদ্দেশ্যময় করে তোলে। (হিতো. ১০:২২) এগুলোকে কখনো হালকাভাবে নেবেন না! আমাদের সেবার বিশেষ সুযোগগুলোকে যে আমরা সত্যিই খুব মূল্যবান বলে গণ্য করি, তা দেখানোর দ্বারা আমরা ‘সমস্ত উত্তম দান এবং সমস্ত সিদ্ধ বরের’ দাতা আমাদের স্বর্গীয় পিতাকে খুশি করি।—যাকোব ১:১৭.