ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৬/০৭ পৃষ্ঠা ২
  • ঘোষণাবলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘোষণাবলি
  • ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৬/০৭ পৃষ্ঠা ২

ঘোষণাবলি

▪ জুন মাসের জন্য সাহিত্য অর্পণ: আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন বইটি অর্পণ করুন। জুলাই ও আগস্ট: নীচে দেওয়া ৩২ পৃষ্ঠার যেকোনো ব্রোশার ব্যবহার করা যেতে পারে: পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন!, যে সরকার পরমদেশ নিয়ে আসবে, আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিৎ?, ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?, জীবনের উদ্দেশ্য কী​—⁠আপনি কিভাবে তা পেতে পারেন?, জেগে থাকুন!, আমাদের সমস্যাগুলি​—⁠সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে?, আপনি ঈশ্বরের বন্ধু হতে পরেন!, যিহোবার সাক্ষিরা​—⁠তারা কারা? তারা কী বিশ্বাস করে? এবং ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? সেপ্টেম্বর: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? প্রথম সাক্ষাতেই বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য বিশেষ প্রচেষ্টা করুন। গৃহকর্তাদের কাছে যখন ইতিমধ্যেই এই প্রকাশনা থাকে, তখন সংক্ষেপে একটা বাইবেল অধ্যয়নের নমুনা প্রদর্শন করে দেখান যে, কীভাবে তারা এর থেকে উপকার লাভ করতে পারে।

▪ পরিচালক অধ্যক্ষ অথবা তার দ্বারা নিযুক্ত কোনো ভাইয়ের মার্চ, এপ্রিল ও মে মাসের মণ্ডলীর জমাখরচের হিসাব নিরীক্ষা করা উচিত। এটা করা হয়ে গেলে, মণ্ডলীতে পরবর্তী হিসাবের রিপোর্ট বলার পর তা ঘোষণা করা উচিত।​—⁠মণ্ডলীর জমাখরচের হিসাবের নির্দেশাবলি (S-27) দেখুন।

▪ বার্ষিক সরবরাহগুলোর জন্য বিশেষ আবেদন ফর্ম মণ্ডলীগুলোতে পাঠানো হচ্ছে। যেসব মণ্ডলী ২০০৮ সালের বার্ষিক সরবরাহগুলো, যেমন বর্ষপুস্তক (ইংরেজি), ক্যালেন্ডার (ইংরেজি) এবং শাস্ত্র পরীক্ষা করা পুস্তিকাটির জন্য এখনও তাদের আবেদন করেনি, তাদের শীঘ্রই আবেদনগুলো পাঠিয়ে দেওয়া উচিত। যে-মণ্ডলীগুলো কিংডম হল লিটারেচার ইনভেনটরি অ্যারেন্‌জ্‌মেন্ট এর মধ্যে পড়ে তারা তাদের আবেদনগুলো একমাত্র তাদের “সমন্বয়কারী মণ্ডলীর” মাধ্যমেই পাঠাবে। সমন্বয়কারী মণ্ডলীর সচিবের এই বিষয়ে নিশ্চিত হওয়া উচিত যে, তাদের সাহিত্য বিভাগ থেকে প্রত্যেক মণ্ডলীর জন্য প্রয়োজনীয় সরবরাহগুলোর আবেদন করা হয়েছে।

▪ যে-প্রকাশনাটি আবার পাওয়া যাচ্ছে:

সমস্ত লোকের জন্য একটি পুস্তক ​—⁠কান্নাড়া, গুজরাটি, তামিল, তেলুগু, নেপালি, মালায়ালাম, হিন্দি

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার