ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৬/০৭ পৃষ্ঠা ৭
  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
  • ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৬/০৭ পৃষ্ঠা ৭

ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

নীচের পুনরালোচনার প্রশ্নগুলো ২০০৭ সালের ২৫শে জুন থেকে যে-সপ্তাহ শুরু হবে, সেই সপ্তাহের ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে আলোচনা করা হবে। বিদ্যালয় অধ্যক্ষ ২০০৭ সালের ৭ই মে থেকে ২৫শে জুন পর্যন্ত সপ্তাহগুলোতে আলোচিত বিষয়গুলোর ওপর ভিত্তি করে ৩০ মিনিটের এক পুনরালোচনা পরিচালনা করবেন। [নোট: যেখানে প্রশ্নের পর কোনো রেফারেন্সের উল্লেখ নেই, সেখানে উত্তরগুলো বের করার জন্য আপনাকে গবেষণা করতে হবে।​—⁠পরিচর্যা বিদ্যালয় (ইংরেজি) বইয়ের ৩৬-৭ পৃষ্ঠা দেখুন।]

বক্তৃতাদানের গুণগত মান

১. কথা বলার সময়, আমাদের কণ্ঠস্বরের গুণগত মানকে উন্নত করার জন্য কী করার দ্বারা আমরা চাপমুক্ত হতে পারি? [be পৃষ্ঠা ১৮৫ অনু. ১-৩]

২. কীভাবে আমরা আমাদের পরিচর্যায় ‘সর্ব্বজনের কাছে সর্ব্ববিধ হইতে’ পারি? (১ করি. ৯:​২০-২৩) [be পৃষ্ঠা ১৮৬ অনু. ২-৪]

৩. অন্যদের কথা শোনার ব্যাপারে কীভাবে আমরা যিহোবার উদাহরণ অনুকরণ করতে পারি? (আদি. ১৮:​২৩-৩৩; ১ রাজা. ২২:​১৯-২২) [be পৃষ্ঠা ১৮৭ অনু. ১-২, ৫]

৪. কোন ব্যবহারিক উপায়গুলোর মাধ্যমে আমরা অন্যদেরকে আধ্যাত্মিকভাবে উন্নতি করতে সাহায্য করতে পারি? [be পৃষ্ঠা ১৮৭ অনু. ৬–পৃষ্ঠা ১৮৮ অনু. ৩]

৫. অন্যদের প্রতি সম্মান দেখানোর ব্যাপারে কেন আমাদের চিন্তা করা উচিত? [be পৃষ্ঠা ১৯০ অনু. ৩, বাক্স]

১নং. বক্তৃতা

৬. যাদেরকে আমরা শিক্ষা দিই, তাদের হৃদয়ে পৌঁছানোর জন্য কেন আমাদের অবশ্যই প্রচেষ্টা করতে হবে? [be পৃষ্ঠা ৫৯ অনু. ১]

৭. যাদেরকে আমরা শিক্ষা দিই, তাদের ওপর আমাদের উদাহরণ কোন প্রভাব ফেলে? [be পৃষ্ঠা ৬১ অনু. ১]

৮. কীভাবে আমরা বাড়িতে আমাদের কথাবার্তা বলার দক্ষতাকে উন্নত করতে পারি? [be পৃষ্ঠা ৬২ অনু. ৩]

৯. ইফিষীয় ১:​৯, ১০ পদে পৌল যে-‘বিধানের’ কথা উল্লেখ করেছিলেন, সেটার উদ্দেশ্য কী? [wt-BE পৃষ্ঠা ১৮৬ অনু. ৬]

১০. কোন বিষয়গুলো খ্রিস্টীয় একতায় অবদান রাখে? [wt-BE পৃষ্ঠা ৯ অনু. ১০]

সাপ্তাহিক বাইবেল পাঠ

১১. যিরমিয় ৩৭:২১ পদে বর্ণিত যিরমিয়ের অভিজ্ঞতার সঙ্গে মিল রেখে আমরা কোন আশ্বাস পেতে পারি?

১২. বারূক হয়তো কেন বলেছিলেন যে, যিহোবা ‘তাহার ব্যথার উপরে দুঃখ যোগ করিয়াছেন’ ও তাহাকে ‘শ্রান্ত হইতে’ দিয়েছেন আর এই সমস্যাটার বিষয়ে বারূক শুরুতে কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন? (যির. ৪৫:​১-৫)

১৩. বাবিল কখন বসতিহীন হয়ে পড়েছিল অর্থাৎ ‘সম্পূর্ণ ধ্বংসস্থানে’ পরিণত হয়েছিল? (যির. ৫০:১৩)

১৪. বিলাপ ৩:​৮, ৯, ৪২-৪৫ পদে প্রার্থনা সম্বন্ধে কোন নীতি স্পষ্ট করা হয়েছে?

১৫. যিহিষ্কেল ১ অধ্যায়ে বর্ণিত রথের দ্বারা কী চিত্রিত করা হয়েছে?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার