ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ২/০৭ পৃষ্ঠা ৩-৫
  • যিহোবার গুণকীর্তন করুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিহোবার গুণকীর্তন করুন
  • ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • নতুন পরিচর্যা বছরের জন্য এক মূল্যবান লক্ষ্য
    ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ৪,০০০ জন সহায়ক অগ্রগামী—প্রয়োজনীয়
    ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আমরা কি আবার এটি করব?—সহায়ক অগ্রগামীর জন্য আরেকটি সনির্বন্ধ আহ্বান
    ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ‘সুসমাচারের পক্ষে সাক্ষ্য দিন’
    ২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
km ২/০৭ পৃষ্ঠা ৩-৫

যিহোবার গুণকীর্তন করুন

১ “হে সদাপ্রভু, মহত্ত্ব, পরাক্রম, গৌরব, জয়” বা গুণকীর্তন “ও প্রতাপ তোমারই; কেননা স্বর্গে ও পৃথিবীতে যাহা কিছু আছে, সকলই তোমার।” (১ বংশা. ২৯:১১) যিহোবার প্রতি আমাদের ভালবাসা এবং উপলব্ধি কীভাবে আমাদেরকে প্রভাবিত করে? এটা আমাদেরকে ‘তাঁহারই গুণকীর্ত্তন করিতে’ পরিচালিত করে, ‘যিনি আমাদিগকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন।’ (১ পিতর ২:⁠৯) আমরা অন্যদের কাছে আমাদের মহান ঈশ্বর সম্বন্ধে বলায় বিরত হতে পারি না! মার্চ, এপ্রিল এবং মে মাসে আমাদের যিহোবার গুণকীর্তন করার চমৎকার সুযোগগুলো থাকবে।

২ স্মরণার্থ সভা সম্বন্ধে ঘোষণা করার জন্য বিশেষ অভিযান: এপ্রিল মাসের ২ তারিখ, সোমবার আমরা প্রভুর সান্ধ্যভোজ উদ্‌যাপন করে যিহোবার গুণকীর্তনের বিষয় তুলে ধরব। ১৭ই মার্চ থেকে ২রা এপ্রিল পর্যন্ত পৃথিবীব্যাপী এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের বিষয়ে এক বিশেষ আমন্ত্রণ জানানো হবে। সকলকে পূর্ণরূপে অংশ নিতে উৎসাহিত করা হচ্ছে। যদি যোগ্য হয়ে থাকে, তা হলে এটা নতুনদের জন্য সুসমাচার প্রচার শুরু করার জন্য এক চমৎকার সময় হবে। যদি আপনার বাইবেল ছাত্র-ছাত্রী বা ছেলেমেয়ে থাকে যারা যোগ্য, তা হলে প্রাচীনদের সঙ্গে কথা বলার জন্য পদক্ষেপ নিন।

৩ এই অভিযান “মুক্তি সন্নিকট!” জেলা সম্মেলনগুলোর জন্য যেভাবে করা হয়েছিল, সেভাবেই পরিচালনা করা হবে। মণ্ডলীগুলোতে পর্যাপ্ত আমন্ত্রণপত্র পাঠানো হবে, যাতে প্রত্যেক প্রকাশক ৫০টি এবং প্রত্যেক অগ্রগামী ১৫০টি করে কপি পায়। আপনার উপস্থাপনাকে সংক্ষিপ্ত রাখুন, এভাবে বলতে পারেন: “এটা আসন্ন বাৎসরিক একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের জন্য আপনার আমন্ত্রণপত্র। আপনাকে সাদরে অভ্যর্থনা জানানো হবে। এই আমন্ত্রণপত্রে এই বিষয়ে বিস্তারিত বর্ণনা রয়েছে।” অবশ্য, যদি গৃহকর্তার প্রশ্ন থাকে, তা হলে উত্তর দেওয়ার জন্য সময় নিন। বাইবেল শিক্ষা দেয় বইয়ের ২০৬ পৃষ্ঠার শুরুতে প্রভুর সান্ধ্যভোজের ওপর পরিশিষ্টের বিষয়বস্তু এই ক্ষেত্রে সাহায্যকারী হতে পারে। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আমরা বিশেষ আমন্ত্রণপত্রের সঙ্গে পত্রিকার নতুন সংখ্যাগুলো অর্পণ করব। কোনো আগ্রহ দেখতে পেলে নোট করে রাখুন আর ফিরে যাওয়ার ব্যবস্থা করুন।

৪ যেখানে সম্ভব, এই বিশেষ আমন্ত্রণপত্র ব্যক্তিগতভাবে প্রত্যেক গৃহকর্তার হাতে দিতে হবে। তাই, ঘরে পাওয়া যায়নি এমন বাড়িগুলোর একটা রেকর্ড তৈরি করুন এবং পরে অন্য সময়ে আবার ফিরে যাওয়ার ব্যবস্থা করুন। যে-মণ্ডলীগুলোর পর্যাপ্ত আমন্ত্রণপত্র বেঁচে গিয়েছে, তারা হয়তো স্মরণার্থ সভার আগে শেষ সপ্তাহে ঘরে পাওয়া যায়নি এমন বাড়িগুলোতে সেগুলো ছেড়ে আসতে পারে কিন্তু এর আগে নয়। এই ব্যাপারে নিশ্চিত হোন যে, আপনার পুনর্সাক্ষাৎগুলো, বাইবেল ছাত্র-ছাত্রী, আত্মীয়স্বজন, সহকর্মী, প্রতিবেশী এবং অন্যান্য পরিচিত ব্যক্তিও আমন্ত্রণপত্র পেয়েছে।

৫ সহায়ক অগ্রগামীর কাজ করা: আপনি কি মার্চ, এপ্রিল ও মে মাসে সহায়ক অগ্রগামীর কাজ করার মাধ্যমে আরও পূর্ণরূপে যিহোবার গুণকীর্তন করতে পারেন? তা করার জন্য আপনার দৈনন্দিন কার্যতালিকায় কিছু রদবদল করতে হবে। (ইফি. ৫:​১৫-১৭) আপনি নিশ্চিত থাকতে পারেন যে, যিহোবার সেবায় আরও বেশি করার জন্য প্রচেষ্টা করা, আনন্দ ও যিহোবার আশীর্বাদ নিয়ে আসবে। (হিতো. ১০:২২) যেহেতু স্মরণার্থ মরসুম এগিয়ে আসছে, তাই চিন্তা বা পরিকল্পনা করতে শুরু করার সময় এখনই।​—⁠হিতো. ২১:⁠৫.

৬ গত বছর ৯০ বছর বয়স্কা একজন বোন সহায়ক অগ্রগামীর কাজ করার সুযোগ উপভোগ করেছিলেন। তিনি বলেছিলেন: “এমনকি যদিও আমি বাগান করতে পছন্দ করি এবং নতুন চারা লাগানোর কাজ শুরু করতে চেয়েছিলাম কিন্তু আমি উপলব্ধি করেছিলাম যে, আমার অগ্রাধিকারগুলো যথাস্থানে রাখতে হবে। রাজ্যের বিষয়গুলোকে প্রথমে রাখার ইচ্ছা নিয়ে আমি মার্চ মাসে সহায়ক অগ্রগামীর কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলাম।” তিনি কি তার প্রচেষ্টাগুলোর জন্য আশীর্বাদ লাভ করেছিলেন? তিনি বলেন, “আমি মণ্ডলীর সঙ্গে আরও ঘনিষ্ঠ হয়েছি এবং এই কাজ আমাকে যিহোবার আরও নিকটবর্তী করেছে।” আমরা কি আমাদের অগ্রাধিকারগুলোকে বিশ্লেষণ করতে আর প্রয়োজন অনুযায়ী একইরকম রদবদল করতে পারি?

৭ সহায়ক অগ্রগামী কাজের জন্য প্রয়োজনীয় ৫০ ঘন্টা পূরণ করাকে আপনি যতটা কঠিন মনে করছেন, হয়তো তা ততটা কঠিন নয়। প্রার্থনাপূর্বক আপনার দৈনন্দিন কাজগুলো বিবেচনা করুন, একটা তালিকা তৈরি করুন আর এরপর এগুলো আপনার আধ্যাত্মিক কার্যতালিকায় অন্তর্ভুক্ত করুন। আপনার ব্যক্তিগত পরিস্থিতি সম্বন্ধে আপনিই সবচেয়ে ভাল জানেন। যদি আপনার দুর্বল স্বাস্থ্য এবং মানসিক শক্তির অভাব থাকে, তা হলে আপনি হয়তো প্রতিদিন পরিচর্যায় দুঘন্টার জন্য অংশ নিতে পারেন। যদি আপনি পূর্ণসময় চাকরি করেন অথবা স্কুলে যেতে হয়, তা হলে আপনি হয়তো সন্ধ্যায় বা সাপ্তাহিক ছুটির দিনগুলোতে পরিচর্যায় অংশ নেওয়ার মাধ্যমে সহায়ক অগ্রগামীর কাজ করতে পারেন।

৮ অনেকে পরিবারগতভাবে সহায়ক অগ্রগামীর কাজ করতে সক্ষম হয়েছে। বিগত বছরগুলোতে এক বিবাহিত দম্পতি এই কাজের জন্য আবেদন করতে ইতস্তত করেছিল কারণ তারা মনে করেছিল যে, তাদের পরিস্থিতির কারণে তাদের পক্ষে সহায়ক অগ্রগামীর কাজ করা সম্ভবপর হবে না। এই বিষয়ে তারা কী করেছিল? “আমরা যিহোবার কাছে প্রার্থনা করেছিলাম, যাতে আমরা দীর্ঘসময় ধরে একত্রে যা করতে চেয়েছিলাম, তা সম্পন্ন করতে তিনি আমাদের সাহায্য করেন।” সঠিক পরিকল্পনা করে তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছিল। তারা আরও বলেছিল: “এটা খুবই উপভোগ্য ছিল। আমরা একসঙ্গে অনেক আশীর্বাদ উপভোগ করেছি। আমাদের পরামর্শ হল, এই কাজ করার চেষ্টা করুন। আমরা যদি তা করতে পারি, তা হলে আপনারাও হয়তো তা করতে পারবেন।”

৯ আপনার পরবর্তী পারিবারিক অধ্যয়নে সময় আলাদা করে রাখুন না কেন, যাতে কীভাবে আসন্ন মাসগুলোতে সবাই তাদের কাজকে বৃদ্ধি করতে পারে, তা বিবেচনা করা যায়? এমনকি আপনার পুরো পরিবার যদি সহায়ক অগ্রগামীর কাজ করতে না-ও পারে, তবুও ঘরের অন্য সদস্যদের সাহায্য ও সহযোগিতায় হয়তো একজন সদস্য সহায়ক অগ্রগামীর কাজ করতে পারেন। যদি তা না-ও হয়, তবুও আপনার পরিবার হয়তো কার্যক্রমের এই বিশেষ মাসগুলোতে পরিচর্যায় আরেকটু বেশি সময় ব্যয় করার লক্ষ্য স্থাপন করতে পারে।

১০ একে অপরকে সাহায্য করুন: উদ্যম একজন থেকে আরেকজনকে প্রভাবিত করে। আপনার সহায়ক অগ্রগামীর কাজ করার ইচ্ছার বিষয়ে অন্যদের সঙ্গে কথা বলুন। এটা হয়তো অন্যদেরকে আবেদন করতে উৎসাহিত করবে। অধিকন্তু, যারা আগে অগ্রগামীর কাজ করেছে তারা হয়তো আপনাকে সেই ধরনের পরামর্শ দিতে পারে, যা আপনার বিষয়বস্তু ও তালিকাকে সুবিন্যস্ত করতে সাহায্য করবে, যাতে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন। (হিতো. ১৫:২২) যদি আপনি সহায়ক অগ্রগামীর কাজ করতে সক্ষম হন, তা হলে আপনি আরেকজন প্রকাশককে আমন্ত্রণ জানান না কেন, সম্ভবত এমন একজনকে যার এই আনন্দদায়ক কাজে আপনার সঙ্গে যোগ দেওয়ার জন্য একইরকম পরিস্থিতি রয়েছে?

১১ অনেক প্রাচীন পরিচর্যার এই বিশেষ ক্ষেত্রে অংশগ্রহণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগুলো করে। (ইব্রীয় ১৩:⁠৭) আর এটা করা মণ্ডলীর জন্য সত্যিই উৎসাহজনক! প্রাচীনরা অন্যদের সঙ্গে কথাবার্তা বলার মাধ্যমে উদ্যম গড়ে তুলতে পারে। কাউকে কাউকে সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য উদ্দীপিত করতে হয়তো অল্প কিছু উৎসাহজনক কথা অথবা কিছু ব্যবহারিক পরামর্শের প্রয়োজন হতে পারে। পরিচর্যা অধ্যক্ষ হয়তো ক্ষেত্রের পরিচর্যার জন্য অতিরিক্ত সভাগুলোর ব্যবস্থা করবেন, যাতে সবাই দলগত সাক্ষ্যদানে অংশ নিতে পারে, হতে পারে তা কাজের বা স্কুলের পর। এই ব্যবস্থার বিষয়ে নিয়মিতভাবে ঘোষণা করা উচিত। এ ছাড়া, তিনি নিশ্চিত হবেন যে, সকলের জন্য পর্যাপ্ত এলাকা এবং সাহিত্যাদি রয়েছে।

১২ এমনকি যদি পরিস্থিতির কারণে আপনি সহায়ক অগ্রগামীর কাজ করতে না-ও পারেন, তবুও আপনি তাদেরকে উৎসাহিত করতে পারেন, যারা এই কাজ করার জন্য নাম লেখায় আর আপনি তাদের জন্য প্রার্থনা করতে পারেন। (হিতো. ২৫:১১; কল. ৪:১২) আপনি হয়তো সপ্তাহের একটা অতিরিক্ত দিন পরিচর্যায় তাদের সঙ্গে অংশ নেওয়ার ব্যবস্থা করতে পারেন অথবা সাধারণত আপনি পরিচর্যায় যতটুকু সময় থাকেন, তার চেয়ে একটু বেশি সময় থাকতে পারেন।

১৩ এপ্রিল মাসে লক্ষ্য ৪,৫০০ জন সহায়ক অগ্রগামী: ভারত শাখায় ২০০৬ সালের এপ্রিল মাসে সহায়ক অগ্রগামীদের সংখ্যার সর্বোচ্চ শিখর ৩,২১৬ জনে পৌঁছেছিল। তাই, আসন্ন এপ্রিল মাসের জন্য ৪,৫০০ জন সহায়ক অগ্রগামীর আশা করা এক বাস্তবসম্মত লক্ষ্য। আমরা এই লক্ষ্যে পৌঁছাতে পারি, যদি গড়ে প্রত্যেকটা মণ্ডলীর প্রতি ৫ জন প্রকাশকের মধ্যে ১ জন প্রকাশক সহায়ক অগ্রগামীর কাজ করে। অবশ্য, কিছু মণ্ডলীতে তাদের অনুকূল পরিস্থিতির কারণে আরও বেশি প্রকাশক সহায়ক অগ্রগামীর কাজ করতে পারবে। অধিকাংশ মণ্ডলীর পক্ষে মণ্ডলীর এই ধরনের একটা লক্ষ্যে সহজেই পৌঁছানো যায়। আপনার মণ্ডলীতে যে-রোমাঞ্চকর অনুভূতির সৃষ্টি হবে এবং আপনার এলাকায় প্রচার কাজের ওপর যে-ইতিবাচক প্রভাব পড়বে, তা চিন্তা করুন!

১৪ সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য এপ্রিল মাস কেন একটা চমৎকার মাস? স্মরণার্থ সভা সেই মাসের শুরুতেই অনুষ্ঠিত হবে, যা আমাদেরকে সেখানে উপস্থিত থাকা ব্যক্তিদের কাছে পুনর্সাক্ষাৎ করার প্রচুর সুযোগ করে দেবে। পুনর্সাক্ষাতে আমরা বাইবেল শিক্ষা দেয় বইটি অর্পণের উদ্দেশ্য নিয়ে পত্রিকাগুলো অর্পণ করব এবং বাইবেল অধ্যয়ন শুরু করব। অতএব, এপ্রিল মাসে সহায়ক অগ্রগামীর কাজ করা আমাদেরকে বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য অনেক সুযোগ করে দেবে। এই দেশে দিন বড় হয়ে থাকে আর সন্ধ্যার পরিবেশও সাধারণত সহনীয় থাকে। অধিকন্তু, এপ্রিল মাসে পাঁচটা রবিবার রয়েছে এবং স্কুলে বিভিন্ন ছুটি রয়েছে, যা চাকরিজীবিদের এবং স্কুলগামীদের এই কাজে নাম লেখানোকে সহজতর করে।

১৫ প্রত্যেকটা স্মরণার্থ মরসুম আমাদেরকে এই বিধিব্যবস্থার শেষের দিকে আরও এক বছর নিকটবর্তী করে। আমাদের মহান ঈশ্বর সম্বন্ধে অন্যদের কাছে বলার সময় ফুরিয়ে আসছে। (১ করি. ৭:২৯) এই স্মরণার্থ মরসুম অতিক্রম হওয়ার পর, আমাদের স্বর্গীয় পিতাকে প্রশংসা করার যে-মূল্যবান সুযোগ এটা আমাদের দিয়েছিল, সেটা চিরকালের জন্য শেষ হয়ে যাবে। আমরা যেন মার্চ, এপ্রিল ও মে মাসে যিহোবার গুণকীর্তন করার জন্য যথাসাধ্য করতে এখনই প্রস্তুতি নিই!

[অধ্যয়ন প্রশ্নাবলি]

১. কী আমাদেরকে যিহোবার গুণকীর্তন করতে পরিচালিত করে?

২. স্মরণার্থ সভার বিষয় ঘোষণা করার জন্য কোন বিশেষ অভিযানের পরিকল্পনা করা হয়েছে আর কারা এতে অংশ নিতে পারে?

৩. স্মরণার্থ সভায় লোকেদের আমন্ত্রণ জানানোর জন্য আমরা কী বলতে পারি?

৪. কীভাবে স্মরণার্থ সভার বিশেষ আমন্ত্রণপত্র বন্টন করা হবে?

৫. কেন এখনই আমাদের সহায়ক অগ্রগামীর কাজ করার পরিকল্পনা করতে শুরু করা উচিত?

৬. নব্বই বছর বয়স্কা একজন বোনের অভিজ্ঞতা থেকে আমরা কী শিখতে পারি, যিনি গত বছর সহায়ক অগ্রগামীর কাজ করেছিলেন?

৭. একজন সহায়ক অগ্রগামী হিসেবে সেবা করা কি কঠিন?

৮. কোন বিষয়টা এক বিবাহিত দম্পতিকে সহায়ক অগ্রগামীর কাজ করতে সক্ষম করেছিল?

৯. আসন্ন মাসগুলোতে বিশেষ কার্যক্রমের জন্য প্রস্তুতি নিতে আপনি আপনার পরবর্তী পারিবারিক অধ্যয়নে কী করতে পারেন?

১০. স্মরণার্থ মরসুমে সহায়ক অগ্রগামীর কাজ করার ইচ্ছার বিষয়ে কেন আমাদের অন্যদের সঙ্গে কথা বলা উচিত?

১১. কীভাবে প্রাচীনরা আসন্ন মাসগুলোতে সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য উদ্দীপনা গড়ে তুলতে পারে?

১২. যদি আপনি সহায়ক অগ্রগামীর কাজ না-ও করতে পারেন, তবুও আপনি হয়তো কী করতে পারেন?

১৩. ভারতের প্রকাশকদের জন্য কোন লক্ষ্য স্থাপন করা হয়েছে আর আপনার মণ্ডলী কীভাবে এই লক্ষ্যে পৌঁছাতে অবদান রাখতে পারে?

১৪. সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য এপ্রিল মাস কেন একটা চমৎকার মাস?

১৫. স্মরণার্থ মরসুম যতই নিকটবর্তী হচ্ছে, এই সময় কেন আমাদের তৎপরতার মনোভাব রাখা উচিত?

[৪ পৃষ্ঠার বাক্স]

আমরা কি এপ্রিল মাসে ৪,৫০০ জন সহায়ক অগ্রগামী পেতে পারি?

▪ আপনার অগ্রাধিকারগুলোকে বিশ্লেষণ করুন

▪ পরিবারগতভাবে লক্ষ্যগুলো আলোচনা করুন

▪ আপনার পরিকল্পনাগুলো সম্বন্ধে অন্যদের সঙ্গে কথা বলুন

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার