ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
নীচের পুনরালোচনার প্রশ্নগুলো ২০০৭ সালের ২৬শে ফেব্রুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু হবে, সেই সপ্তাহের ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে আলোচনা করা হবে। বিদ্যালয় অধ্যক্ষ ২০০৭ সালের ১লা জানুয়ারি থেকে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত সপ্তাহগুলোতে আলোচিত বিষয়গুলোর ওপর ভিত্তি করে ৩০ মিনিটের এক পুনরালোচনা পরিচালনা করবেন। [নোট: যেখানে প্রশ্নের পর কোনো রেফারেন্সের উল্লেখ নেই, সেখানে উত্তরগুলো বের করার জন্য আপনাকে গবেষণা করতে হবে।—পরিচর্যা বিদ্যালয় (ইংরেজি) বইয়ের ৩৬-৭ পৃষ্ঠা দেখুন।]
বক্তৃতাদানের গুণগত মান
১. বক্তৃতা দেওয়ার সময় কখন আমাদের বিষয়বস্তুর ব্যবহারিক প্রয়োগ করা উচিত এবং কীভাবে তা করা উচিত? [be পৃষ্ঠা ১৫৮ অনু. ২-৪]
২. আমরা যে-তথ্য উপস্থাপন করছি, সেটার ব্যবহারিক মূল্য সম্বন্ধে বুঝতে অন্যদের সাহায্য করা কেন গুরুত্বপূর্ণ আর আমরা কীভাবে তা করতে পারি? [be পৃষ্ঠা ১৫৯ অনু. ৩-৪]
৩. শব্দচয়ন কেন গুরুত্বপূর্ণ? [be পৃষ্ঠা ১৬০]
৪. কী আমাদের সঠিকভাবে বৈচিত্র্যপূর্ণ শব্দ ব্যবহার করতে সাহায্য করবে? [be পৃষ্ঠা ১৬১ অনু. ৫-৬; পৃষ্ঠা ১৬২ অনু. ১, ৪]
৫. মন থেকে অথবা লিখিত কোনো আউটলাইন থেকে কথা বলার কিছু উপকার কী? [be পৃ. ১৬৬ অনু. ১-৩]
১নং. বক্তৃতা
৬. পাঠের কার্যভারের প্রস্তুতি নেওয়ার সঙ্গে কী জড়িত? [be পৃষ্ঠা ৪৩ অনু. ২, ৪]
৭. যদি আমরা যিহোবার মতো সঠিক বিষয়ের প্রতি ভালবাসা ও ভুল বিষয়ের প্রতি ঘৃণা গড়ে তুলতে চাই, তা হলে কী অতীব গুরুত্বপূর্ণ? (ইব্রীয় ৫:১৪) [w-BE০৫ ১/১ পৃষ্ঠা ৯ অনু. ১১]
৮. আমাদের কী মনে রাখা উচিত যদি আমরা বাইবেল থেকে এমন কিছু পড়ি যা আমাদের এই বিষয়ে সন্দেহ করতে পরিচালিত করে যে, আদৌ ঈশ্বর ন্যায়সংগত বা ন্যায্য উপায়ে কাজ করেছেন কি না? [w-BE০৫ ২/১ পৃষ্ঠা ২৪ অনু. ৭]
৯. ঈশ্বরের আইন এবং মানুষের বিভিন্ন দাবির মধ্যে যখন কোনো সংঘাত ঘটে, তখন আমাদের কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত? [w-BE০৫ ৪/১৫ পৃষ্ঠা ১২ অনু. ৯]
১০. কোন বিষয়টা খ্রিস্টীয় সাহসের প্রমাণ দেয় আর এটার ভিত্তি কী? [wt-BE পৃষ্ঠা ১৭৪ অনু. ১২]
সাপ্তাহিক বাইবেল পাঠ
১১. যিশাইয় ২৫:৭ পদে উল্লেখিত ‘ঘোমটা’ এবং “আবরক বস্ত্র” কী?
১২. কীভাবে লোকেরা যিহোবাকে “দেখিতে” ও তাঁর কথা “শুনিতে” পারে? (যিশা. ৩০:২০, ২১)
১৩. সত্য অথবা মিথ্যা: যিশাইয় ৩৮:৩ পদে লিপিবদ্ধ হিষ্কিয়ের প্রার্থনা আরও দীর্ঘদিন বেঁচে থাকার বিষয়ে তার আকাঙ্ক্ষার দ্বারা পরিচালিত হয়ে তিনি করেছিলেন।
১৪. কীভাবে ইস্রায়েলীয়রা যিহোবার সাক্ষি হিসেবে সেবা করতে পারত আর আমরা কীভাবে তাদের অনুকরণ করতে পারি? (যিশা. ৪৩:১০)
১৫. যিশাইয় ৫২:১১, ১২ পদে উল্লেখিত ভবিষ্যদ্বাণীমূলক নমুনার সঙ্গে মিল রেখে ‘সদাপ্রভুর পাত্রবাহক’ হওয়ার জন্য কীসের প্রয়োজন রয়েছে?