ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১২/০৬ পৃষ্ঠা ৫
  • প্রশ্ন বাক্স

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • প্রশ্ন বাক্স
  • ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • কীভাবে আমাদের বিশ্বব্যাপী কাজে অর্থসংস্থান করা হয়?
    আজকে কারা যিহোবার ইচ্ছা পালন করছে?
  • যিহোবা কিভাবে তাঁর কাজের সমৃদ্ধি ঘটিয়ে থাকেন
    ১৯৯১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • কেন ঈশ্বরকে দান করবেন, যাঁর সমস্ত কিছু রয়েছে?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৮
  • যিহোবা হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০১৯
আরও দেখুন
২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১২/০৬ পৃষ্ঠা ৫

প্রশ্ন বাক্স

◼ মণ্ডলীকে সাহায্য করার জন্য ব্যক্তিগত জিনিসপত্র বিক্রির প্রদর্শনী করে অথবা অন্য কোনোভাবে তহবিল বাড়ানোর ব্যবস্থা করা কি যথার্থ হবে?

ধর্মীয় সংগঠনগুলোর পক্ষে তহবিল বাড়ানোর জন্য বিভিন্ন আয়োজন করা খুবই সাধারণ এক বিষয়, যার মধ্যে রয়েছে খাওয়া-দাওয়ার অনুষ্ঠান, কিছু বিক্রির প্রদর্শনী করা অথবা বিভিন্ন উৎসব। যদিও কেউ কেউ মনে করে যে এর পিছনে ভাল উদ্দেশ্য রয়েছে, তবুও এই আয়োজনগুলো এক ধরনের সনির্বন্ধ আবেদন বা কিছু চাওয়ার মতোই। যিহোবার সাক্ষিরা এইভাবে আর্থিক সমর্থন অর্জন বা সংগ্রহ করে না।

গির্জাগুলোকে অনুকরণ করা এবং তহবিল বাড়ানোর জন্য সনির্বন্ধ আবেদন করাকে যে আমরা প্রত্যাখ্যান করি, সেই বিষয়ে ১৮৭৯ সালের আগস্ট মাসের প্রহরীদুর্গ (ইংরেজি) পত্রিকার দ্বিতীয় সংখ্যা বলেছিল: “আমরা বিশ্বাস করি যে, যিহোবা ‘জায়ন্স ওয়াচ টাওয়ার’ এর পৃষ্ঠপোষক আর যেহেতু তিনিই এর পিছনে রয়েছেন, তাই সমর্থনের জন্য কখনোই মানুষের কাছে সনির্বন্ধ অনুরোধ করতে হবে না। যিহোবা যেহেতু বলেন: ‘পর্ব্বতগণের সমস্ত স্বর্ণ ও রৌপ্য আমার,’ তাই যদি তিনি প্রয়োজনীয় তহবিল জোগাতে ব্যর্থ হন, তা হলে আমরা বুঝব যে, প্রকাশনা সাময়িকভাবে বন্ধ করার সময় হয়েছে।”

আমরা ক্রমাগত এই শাস্ত্রীয় নীতি অনুসরণ করি: “প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ে যেরূপ সঙ্কল্প করিয়াছে, তদনুসারে দান করুক, মনোদুঃখপূর্ব্বক কিম্বা আবশ্যক বলিয়া না দিউক; কেননা ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভাল বাসেন।” (২ করি. ৯:⁠৭) দান বাক্সগুলো কিংডম হলে রাখা থাকে, যাতে লোকেরা চাইলে আলাদা আলাদাভাবে স্বেচ্ছায় দান দিতে পারে। (২ রাজা. ১২:⁠৯) দান দেওয়ার জন্য সনির্বন্ধ আবেদন জানানো হয় না; কিংবা বিনিময়ে কিছু পাওয়ার ধারণা করেও দান দেওয়া হয় না।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার