ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১২/০৬ পৃষ্ঠা ১
  • আপনার প্রথম প্রেম হারাবেন না

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনার প্রথম প্রেম হারাবেন না
  • ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আপনার প্রেমকে শীতল হয়ে যেতে দেবেন না
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৭
  • আমাদের প্রতিবেশীকে ভালবাসা বলতে যা বোঝায়
    ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে”
    ২০১৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • প্রেমে গেঁথে উঠুন
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১২/০৬ পৃষ্ঠা ১

আপনার প্রথম প্রেম হারাবেন না

১ গৌরবান্বিত যিশু প্রথম শতাব্দীর ইফিষ মণ্ডলীকে পরামর্শ দিয়েছিলেন: “তোমার বিরুদ্ধে আমার কথা আছে, তুমি আপন প্রথম প্রেম পরিত্যাগ করিয়াছ।” (প্রকা. ২:⁠৪) স্পষ্টতই, অনেকে যিহোবার প্রতি তাদের প্রথম প্রেম হারিয়ে ফেলেছিল। আমরা যখন সত্য শিখছিলাম, তখন ঈশ্বর এবং প্রতিবেশীর প্রতি আমরা এক অটল প্রেম গড়ে তুলেছিলাম আর তা আমাদেরকে উদ্যোগের সঙ্গে আমাদের পাওয়া নতুন আশা ঘোষণা করতে অনুপ্রাণিত করেছিল। কী আমাদের প্রথম প্রেম হারিয়ে ফেলা এবং পরিচর্যায় ধীর হয়ে যাওয়া থেকে রোধ করবে?

২ ব্যক্তিগত অধ্যয়ন এবং সভায় উপস্থিতি: আমরা যখন প্রথম সত্য শিখেছিলাম, তখন কোন কারণে আমরা ঈশ্বর এবং প্রতিবেশীর প্রতি প্রেম গড়ে তুলেছিলাম? শাস্ত্র অধ্যয়নের ফলে আমরা যিহোবা সম্বন্ধে যা কিছু শিখেছিলাম, সেগুলোর কারণেই কি নয়? (১ যোহন ৪:​১৬, ১৯) অতএব, আমাদের প্রেম ‘যেন উত্তর উত্তর উপচিয়া পড়ে’ সেইজন্য আমাদের অবশ্যই নিয়মিত তত্ত্বজ্ঞান বা সঠিক জ্ঞান নিতে হবে এবং “ঈশ্বরের গভীর বিষয় সকল” খনন করতে হবে।​—⁠ফিলি. ১:​৯-১১; ১ করি. ২:⁠১০.

৩ অনেক উদ্বেগ এবং বিক্ষেপপূর্ণ এই শেষকালে ব্যক্তিগত অধ্যয়নের এক উত্তম তালিকা বজায় রাখা সত্যিই এক প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। (২ তীম. ৩:⁠১) আধ্যাত্মিক খাদ্য গ্রহণ করার জন্য আমাদের অবশ্যই তালিকায় সময় আলাদা করে রাখতে হবে। মণ্ডলীর সভাগুলোতে নিয়মিতভাবে উপস্থিত থাকাও অতীব গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমরা যেহেতু ‘সেই দিন অধিক সন্নিকট হইতে দেখিতেছি।’​—⁠ইব্রীয় ১০:​২৪, ২৫.

৪ পরিচর্যা: পরিচর্যায় উদ্যোগের সঙ্গে অংশগ্রহণ আমাদেরকে ঈশ্বরের প্রতি আমাদের প্রথম প্রেম বজায় রাখতে সাহায্য করে। আমরা যখন সুসমাচার প্রচার করি, তখন আমরা নিজেদেরকে যিহোবার প্রেমপূর্ণ প্রতিজ্ঞাগুলোর বিষয়ে মনে করিয়ে দিই আর তা আমাদের আশাকে উজ্জ্বল এবং প্রেমকে জীবন্ত রাখতে সাহায্য করে। বাইবেলের সত্যগুলো শিক্ষা দিতে হলে আমাদের নিজেদের সেগুলো স্পষ্টভাবে বোঝার জন্য গবেষণা করতে হবে আর তা করা আমাদের বিশ্বাসকে শক্তিশালী করে।​—⁠১ তীম. ৪:​১৫, ১৬.

৫ যিহোবা আমাদের প্রেমসহ সমস্তকিছুই পাওয়ার যোগ্য। (প্রকা. ৪:১১) আপনার প্রেমকে ম্লান হয়ে যেতে দেবেন না। আন্তরিকভাবে ব্যক্তিগত বাইবেল অধ্যয়ন করে, সভাতে নিয়মিত উপস্থিত থেকে এবং আপনার কাছে যা সবচেয়ে প্রিয়, সেই বিষয়টা অন্যদের কাছে উদ্যোগের সঙ্গে ঘোষণা করে আপনার প্রথম প্রেমকে অটল রাখুন।​—⁠রোমীয় ১০:⁠১০.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার