ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৯/০৬ পৃষ্ঠা ৩
  • ঘোষণাবলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘোষণাবলি
  • ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৯/০৬ পৃষ্ঠা ৩

ঘোষণাবলি

▪ সেপ্টেম্বর মাসের জন্য সাহিত্য অর্পণ: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? প্রথম সাক্ষাতেই বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য বিশেষ প্রচেষ্টা করা উচিত। গৃহ বাইবেল অধ্যয়ন করার লক্ষ্য রেখে, যাদের কাছে সাহিত্য অর্পণ করা হয়েছে, তাদের সকলের কাছে ফিরে যাওয়া উচিত। অক্টোবর: প্রহরীদুর্গ এবং সচেতন থাক! উভয় পত্রিকার আলাদা আলাদা কপি অর্পণ করুন। যারা আগ্রহ দেখায়, তাদের কাছে জেগে থাকুন! ব্রোশারটি অর্পণ করুন যাতে বাইবেলের প্রতি আরও বেশি আগ্রহ জাগিয়ে তোলা যায়। নভেম্বর: আমার বাইবেলের গল্পের বই অর্পণ করা হবে। যেখানে গৃহকর্তারা জানায় যে, তাদের কোনো সন্তান নেই, সেখানে আপনি কি বাইবেল সম্বন্ধে আরও বেশি জানতে চান? অথবা অন্য কোনো উপযুক্ত ট্র্যাক্ট অর্পণ করুন। ডিসেম্বর: সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন বই অর্পণ করুন। নতুবা বিকল্প অর্পণ হিসেবে নিম্নলিখিত বইগুলোর কোনো একটি ব্যবহার করুন: আমার বাইবেলের গল্পের বই এবং আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন, যদি কিনা এগুলো মণ্ডলীতে মজুত থাকে।

▪ মণ্ডলীগুলোর তাদের পরবর্তী সাহিত্য আবেদনের সঙ্গে সিডি-রমে ওয়াচটাওয়ার লাইব্রেরি​—⁠২০০৬ এডিশন (ইংরেজি) এর জন্য আবেদন করা শুরু করে দেওয়া উচিত। দয়া করে লক্ষ করুন যে, ওয়াচটাওয়ার লাইব্রেরি​—⁠২০০৬ মণ্ডলীর বাপ্তাইজিত সদস্যদের জন্য এবং শুধুমাত্র মণ্ডলীর মাধ্যমেই পাওয়া যাবে।

▪ প্রত্যেকটা মণ্ডলীতে নতুন পরিচর্যা বছরে ব্যবহারের জন্য যথেষ্ট পরিমাণে বার্ষিক পরিচর্যা ফর্মগুলো পাঠানো হয়ে গিয়েছে। সচিবদের নিশ্চিত হওয়া উচিত যে, আবেদনকৃত পরিমাণ যেন পরের পরিচর্যা বছরের জন্য যথেষ্ট হয়। এই ফর্মগুলোর কোনো একটার যদি বাড়তি সরবরাহের প্রয়োজন হয়, তা হলে দয়া করে সঙ্গে সঙ্গে সেপ্টেম্বর মাসের আপনাদের সাহিত্য আবেদন এর সঙ্গে সেগুলোর জন্য আবেদন করুন।

▪ সমাজচ্যুত অথবা মেলামেশা বন্ধ করে দিয়েছে, এমন ব্যক্তিরা যারা আবার মণ্ডলীতে ফিরে আসতে চায়, তাদের সম্বন্ধে প্রাচীনদের মনে করিয়ে দেওয়া হচ্ছে যে, প্রাচীনরা যেন ১৯৯২ সালের ১লা ফেব্রুয়ারি প্রহরীদুর্গ পত্রিকার ১৭-১৯ পৃষ্ঠায় দেওয়া পরামর্শগুলো মেনে চলে।

▪ যে-মণ্ডলীগুলোর ট্রাস্ট রয়েছে, তাদেরকে বার্ষিক সাধারণ সভা (এজিএম) নির্ধারিত তারিখের আগেই করার বিষয়ে মনে করিয়ে দেওয়া হচ্ছে। এজিএম ও ট্রাস্টের অন্যান্য সভার সমস্ত কার্যবিবরণী একটা বিবরণ-পুস্তকে সঠিকভাবে লিপিবদ্ধ করা উচিত। একজন চার্টার্ড অ্যাকাউনটেন্টের দ্বারা ট্রাস্ট অ্যাকাউন্টগুলোর হিসাব পরীক্ষা করানো উত্তম। ট্রাস্ট অ্যাকাউন্টের হিসাবকৃত একটা কপি শাখা অফিসে পাঠিয়ে দেওয়া উচিত।

▪ আমেরিকান সাংকেতিক ভাষায় নতুন যে-ডিভিডিগুলো পাওয়া যাচ্ছে:

নোহ এবং দায়ূদ

মথি অনুসারে সুসমাচার

▪ নতুন যে-প্রকাশনাগুলো পাওয়া যাচ্ছে:

বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়?​—⁠গুজরাটি, পাঞ্জাবি

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার