ঘোষণাবলি
▪ জানুয়ারি মাসের জন্য সাহিত্য অর্পণ: ১৯২ পৃষ্ঠার যেকোনো বই, যা হলুদ বর্ণের বা বিবর্ণ হয়ে গিয়েছে অথবা ১৯৯১ সালের আগে ছাপানো যেকোনো বই অর্পণ করা যেতে পারে। গৃহকর্তারা যদি যে-বই অর্পণ করা হচ্ছে তা গ্রহণ না করে, তা হলে জেগে থাকুন! ব্রোশারটি তুলে ধরুন। ফেব্রুয়ারি: যিহোবার নিকটবর্তী হোন বইটি তুলে ধরা হবে। মার্চ: বাইবেল শিক্ষা দেয় বইটি তুলে ধরুন। গৃহ বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য বিশেষ প্রচেষ্টা করা হবে। এপ্রিল ও মে: প্রহরীদুর্গ এবং সচেতন থাক! উভয় পত্রিকার আলাদা আলাদা কপি তুলে ধরুন। সেইসব আগ্রহী লোকেদের সঙ্গে পুনর্সাক্ষাৎ করার সময় বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? এই নতুন বইটি অর্পণ করার ব্যাপারে মনোযোগ দিন, যারা স্মরণার্থ সভা এবং/বা ঈশতান্ত্রিক অন্যান্য অনুষ্ঠানগুলোতে উপস্থিত হয়েছিল কিন্তু সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে মেলামেশা করছে না। লক্ষ্য হওয়া উচিত সেই নতুন বইটি দিয়ে একটি গৃহ বাইবেল অধ্যয়ন শুরু করা।
▪ ২০০৬ সালের ১৭ই এপ্রিলের সপ্তাহ থেকে আমরা মণ্ডলীর বই অধ্যয়নে বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বইটি অধ্যয়ন করব। সেই সময়ে মণ্ডলীগুলোতে যথার্থ পরিমাণে সাহিত্য মজুত থাকা উচিত।
▪ যেহেতু এপ্রিল মাসে পাঁচটা শনি-রবিবার আছে, তাই সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য এই মাসটা হবে অতি উত্তম।
▪ ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে এবং ৫ই মার্চের মধ্যে সীমা অধ্যক্ষরা জনসাধারণের উদ্দেশে যে-নতুন বক্তৃতাটা দেবে সেটার বিষয়বস্তু হল, “আপনি শান্তিতে জীবন উপভোগ করতে পারেন এখন—এবং চিরকাল!”
▪ এই বছর ১২ই এপ্রিল, বুধবার সূর্যাস্তের পর স্মরণার্থ সভা উদ্যাপন করার জন্য মণ্ডলীগুলোর উপযুক্ত ব্যবস্থা করা উচিত। যদিও বক্তৃতা আগে শুরু করা যেতে পারে কিন্তু প্রতীকগুলো সূর্যাস্তের আগে ঘুরানো শুরু করা উচিত নয়। আপনার এলাকায় কখন সূর্যাস্ত হবে, তা স্থানীয় কর্তৃপক্ষদের কাছ থেকে জেনে নিন। প্রতিটা মণ্ডলীর আলাদা আলাদাভাবে তাদের স্মরণার্থ সভা পালন করার চেষ্টা করা উচিত। কিন্তু, তা করা হয়তো সবসময় সম্ভব না-ও হতে পারে। যেখানে বেশ কয়েকটা মণ্ডলী একই কিংডম হল ব্যবহার করে, সম্ভবত এক বা একাধিক মণ্ডলী সেই সন্ধ্যার জন্য অন্য আরেকটা হল ভাড়া করার ব্যবস্থা করতে পারে। যেখানে সম্ভব, সেখানে একই হলে অনুষ্ঠিত কার্যক্রমের মাঝে অন্ততপক্ষে ৪০ মিনিট বিরতি রাখার জন্য আমরা পরামর্শ দিচ্ছি, যাতে করে এই অনুষ্ঠান থেকে সকলে পূর্ণ উপকার লাভ করতে পারে। কাউকে কাউকে দিয়ে আসা ও নিয়ে আসাসহ যাতায়াত ও গাড়ি রাখার বিষয়টার প্রতিও বিবেচনা দেখানো উচিত। প্রাচীন গোষ্ঠীর নির্ধারণ করা উচিত যে, তাদের এলাকায় কোন ব্যবস্থাগুলো সবচেয়ে ভাল হবে।
▪ অন্য দেশের মণ্ডলীর সভাগুলোতে বা বিভিন্ন সম্মেলনে যোগ দেওয়ার জন্য যখনই আপনি ব্যক্তিগতভাবে পরিকল্পনা করেন, তখন দিন, সময় ও জায়গা সম্বন্ধে তথ্য জানার জন্য আপনাকে, যে-শাখা অফিস সেখানকার কাজগুলো দেখাশোনা করে, সেখানে আবেদন করতে হবে। শাখা অফিসের ঠিকানাগুলো এই বছরের বর্ষপুস্তক (ইংরেজি) এর শেষ পৃষ্ঠায় দেওয়া আছে।
▪ মণ্ডলীগুলোর তাদের পরবর্তী সাহিত্য আবেদনের সঙ্গে সিডি-রমে ওয়াচটাওয়ার লাইব্রেরি—২০০৫ এডিশন এর জন্য আবেদন করা শুরু করে দেওয়া উচিত। দয়া করে লক্ষ করুন যে, ওয়াচটাওয়ার লাইব্রেরি—২০০৫ এডিশন ব্যবস্থাটি শুধুমাত্র মণ্ডলীর বাপ্তাইজিত সদস্যদের জন্য এবং শুধুমাত্র মণ্ডলীর মাধ্যমেই পাওয়া যাবে।
▪ নতুন যে-প্রকাশনাগুলো পাওয়া যাচ্ছে:
বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? —ইংরেজিতে বড় অক্ষরে ছাপানো।
দয়া করে লক্ষ করুন যে, এটা হল একটা বিশেষ আবেদনের বিষয় এবং কেবলমাত্র যারা চোখে দেখতে পায় না এবং ছোট ছাপা অক্ষর পড়তে পারে না, তাদের জন্য প্রাপ্তিসাধ্য করা হবে। তাই, কেবলমাত্র তখনই এর জন্য অর্ডার দেওয়া উচিত, যখন চোখে দেখতে পায় না এমন প্রকাশকরা নির্দিষ্টভাবে অনুরোধ করে। পরিচর্যা কমিটি অবশ্যই সত্যিকারের প্রয়োজন যাচাই করবে এবং সোসাইটির কাছে সেটা পাঠানোর আগে সাহিত্য আবেদন ফর্মে তা উল্লেখ করবে।
ওয়াচটাওয়ার পাবলিকেশনস্ ইনডেক্স ২০০৪ —ইংরেজি
ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? —নিকোবারি
যিহোবার উদ্দেশে প্রশংসা গীত গাও (২৬টা গান) —উর্দু
▪ যে-প্রকাশনাগুলো আবার পাওয়া যাচ্ছে:
“দেখ! আমি সকলই নূতন করিতেছি” —গুজরাটি, হিন্দি
▪ নতুন যে-ডিভিডিগুলো পাওয়া যাচ্ছে:
যুবক-যুবতীদের জিজ্ঞাস্য—আমি আমার জীবন নিয়ে কী করব?