ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১১/০৫ পৃষ্ঠা ৩
  • ঘোষণাবলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘোষণাবলি
  • ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১১/০৫ পৃষ্ঠা ৩

ঘোষণাবলি

▪ নভেম্বর মাসের জন্য সাহিত্য অর্পণ: আমার বাইবেলের গল্পের বই অর্পণ করুন। গৃহকর্তারা যদি জানায় যে, তাদের কোনো সন্তান নেই, তা হলে জ্ঞান বই অথবা আপনি কি বাইবেল সম্বন্ধে আরও বেশি জানতে চান? ট্র্যাক্ট অর্পণ করুন। ডিসেম্বর: সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন বই অর্পণ করুন। নতুবা মণ্ডলীতে যদি মজুত থাকে, তা হলে বিকল্প অর্পণ হিসেবে, আমার বাইবেলের গল্পের বই অথবা আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন বই ব্যবহার করুন। জানুয়ারি: ১৯২ পৃষ্ঠার যেকোনো বই যা হলুদ বর্ণের বা বিবর্ণ হয়ে গিয়েছে অথবা ১৯৯১ সালের আগে ছাপানো যেকোনো বই অর্পণ করা যেতে পারে। গৃহকর্তারা যদি যে-বই অর্পণ করা হচ্ছে তা গ্রহণ না করে, তা হলে জেগে থাকুন! ব্রোশারটি তুলে ধরুন। ফেব্রুয়ারি: যিহোবার নিকটবর্তী হোন বইটি তুলে ধরা হবে।

▪ পরিচালক অধ্যক্ষ অথবা তার দ্বারা নিযুক্ত কোনো ভাইয়ের ১লা ডিসেম্বর বা এর পরে যত তাড়াতাড়ি সম্ভব হয় মণ্ডলীর জমাখরচের হিসাব নিরীক্ষা করা উচিত। রক্ষণাবেক্ষণ অথবা নির্মাণ কাজের জন্য যদি হিসাব রাখা হয়ে থাকে, তা হলে সেটার জমাখরচের হিসাবও নিরীক্ষা করার ব্যবস্থা করা উচিত। যখন হিসাব নিরীক্ষা(গুলো) করা শেষ হয়, তখন মণ্ডলীতে পরবর্তী হিসাবের রিপোর্ট বলার পর তা ঘোষণা করুন।

▪ শিক্ষামূলক কাজের ও কিংডম হল ফান্ডের জন্য চেক আকারে অথবা ব্যাংক ড্রাফ্‌টে করা এবং সরাসরিভাবে শাখা অফিসে পাঠানো দানগুলো “The Watch Tower Society”-কে প্রদানযোগ্য হিসেবে দেওয়া উচিত।

▪ রক্ত গ্রহণের বিকল্প স্বাস্থ্য যত্ন​—⁠রোগীর প্রয়োজন ও অধিকারগুলো মেটাচ্ছে (ইংরেজি) ভিডিও কার্যক্রমটি জানুয়ারি মাসের কোনো পরিচর্যা সভায় বিবেচনা করা হবে। প্রয়োজন হলে, মণ্ডলীর মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব কপিগুলোর জন্য আবেদন করা উচিত।

▪ নতুন যে-প্রকাশনাগুলো পাওয়া যাচ্ছে:

বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? ​—⁠ইংরেজি, কান্নাড়া, তামিল, তেলুগু, নেপালি, মারাঠি, মালায়ালাম, হিন্দি

সমস্ত দুঃখকষ্ট শীঘ্রই শেষ হবে! (ট্র্যাক্ট নং. ২৭) ​—⁠ইংরেজি, উর্দু, কান্নাড়া, কোঙ্কানি (রোমান লিপি), খাসি, গুজরাটি, তামিল, তেলুগু, নেপালি, পাঞ্জাবি, বাংলা, মণিপুরি, মারাঠি, মালায়ালাম, মিজো, হিন্দি

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার