ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৭/০৫ পৃষ্ঠা ৩
  • ঘোষণাবলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘোষণাবলি
  • ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৭/০৫ পৃষ্ঠা ৩

ঘোষণাবলি

▪ সাহিত্য অর্পণ জুলাই ও আগস্ট: নীচে দেওয়া ৩২ পৃষ্ঠার যেকোনো ব্রোশার ব্যবহার করা যেতে পারে: পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন!, যে সরকার পরমদেশ নিয়ে আসবে, আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিৎ?, ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?, জীবনের উদ্দেশ্য কী​—⁠আপনি কিভাবে তা পেতে পারেন? আমাদের সমস্যাগুলি​—⁠সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে?, আপনি ঈশ্বরের বন্ধু হতে পরেন!, যিহোবার সাক্ষিরা​—⁠তারা কারা? তারা কী বিশ্বাস করে? এবং ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? সেপ্টেম্বর: জ্ঞান বই ব্যবহার করা হবে। গৃহকর্তারা যদি বইটি না নেয়, তা হলে জেগে থাকুন! ব্রোশারটি তুলে ধরুন। অক্টোবর: প্রহরীদুর্গ এবং সচেতন থাক! উভয় পত্রিকার আলাদা আলাদা কপি অর্পণ করুন। যারা আগ্রহ দেখান, তাদের কাছে চান ব্রোশারটি অর্পণ করুন।

▪ সেপ্টেম্বর মাস থেকে শুরু করে, সীমা অধ্যক্ষরা জনসাধারণের উদ্দেশে যে-বক্তৃতা দেবে, সেটার শিরোনাম হল, “কেন বাইবেলের দ্বারা নির্দেশিত হবেন?”

▪ নিয়মিত অগ্রগামী পরিচর্যার আবেদন ফর্মগুলো, যে-তারিখ থেকে শুরু করার জন্য আবেদন করা হয়েছে, সেই তারিখের অন্তত ৩০ দিন আগেই শাখা অফিসে জমা দেওয়ার বিষয় সুপারিশ করা হচ্ছে। সেগুলো ঠিকমতো পূরণ করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার জন্য মণ্ডলীর সচিবের সেগুলো পরীক্ষা করে দেখা উচিত। আবেদনকারীরা যদি তাদের বাপ্তিস্মের সঠিক তারিখ মনে করতে না পারে, তা হলে তাদের হিসাব করে সেটা বের করা ও একটা রেকর্ড রাখা উচিত। এই তারিখটা মণ্ডলীর প্রকাশকদের রেকর্ড (S-21) কার্ডে সচিবের লিখে রাখা উচিত।

▪ স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে: বার্ষিক সরবরাহগুলোর জন্য বিশেষ আবেদন ফর্ম মণ্ডলীগুলোতে পাঠানো হচ্ছে। যেসব মণ্ডলী ২০০৬ সালের বার্ষিক সরবরাহগুলো, যেমন বর্ষপুস্তক (ইংরেজি), ক্যালেন্ডার (ইংরেজি) এবং শাস্ত্র পরীক্ষা করা পুস্তিকাটির জন্য এখনও তাদের আবেদন করেনি, তাদের শীঘ্রই আবেদনগুলো পাঠিয়ে দেওয়া উচিত। যে-মণ্ডলীগুলো কিংডম হল লিটারেচার ইনভেনটরি অ্যারেন্‌জ্‌মেন্ট এর মধ্যে পড়ে তারা তাদের আবেদনগুলো একমাত্র তাদের “সমন্বয়কারী মণ্ডলীর” মাধ্যমেই পাঠাবে। তবে, সমন্বয়কারী মণ্ডলীর সচিবের এই বিষয়ে নিশ্চিত হওয়া উচিত যে, তাদের সাহিত্য বিভাগ থেকে প্রত্যেক মণ্ডলীর জন্য প্রয়োজনীয় সরবরাহের আবেদন করা হয়েছে।

▪ যে-প্রকাশনাগুলো আবার পাওয়া যাচ্ছে:

ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের শিক্ষা থেকে উপকার লাভ করুন ​—⁠কান্নাড়া

আমাদের সমস্যাগুলি​—⁠সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে? ​—⁠নেপালি

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার