ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৪/০৫ পৃষ্ঠা ৭
  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
  • ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৪/০৫ পৃষ্ঠা ৭

ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

নীচের প্রশ্নগুলো ২০০৫ সালের ২৫শে এপ্রিল থেকে যে-সপ্তাহ শুরু হবে, সেই সপ্তাহের ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে মৌখিকভাবে আলোচনা করা হবে। বিদ্যালয় অধ্যক্ষ ২০০৫ সালের ৭ই মার্চ থেকে ২৫শে এপ্রিল পর্যন্ত সপ্তাহগুলোতে আলোচিত বিষয়গুলোর ওপর ভিত্তি করে ৩০ মিনিটের এক পুনরালোচনা পরিচালনা করবেন। [নোট: যেখানে প্রশ্নের পর কোনো রেফারেন্সের উল্লেখ নেই, সেখানে উত্তরগুলো বের করার জন্য আপনাকে গবেষণা করতে হবে।​—⁠পরিচর্যা বিদ্যালয় (ইংরেজি) বইয়ের ৩৬-৭ পৃষ্ঠা দেখুন।]

বক্তৃতাদানের গুণগত মান

১. (ক) কোনো শাস্ত্রপদকে পরিচয় করিয়ে দেওয়া কোন দুটো বিষয় সম্পাদন করে? (খ) এটা কীভাবে সম্পাদন করা যেতে পারে? [sg পৃষ্ঠা ১২৪ অনু. ১০–পৃষ্ঠা ১২৫ অনু. ২১]

২. কোনো পদ পড়ার সময় কীভাবে আমরা সঠিক শব্দগুলোর ওপর জোর দিতে পারি? যিহিষ্কেল ১৮:৪ পদ ব্যবহার করে বর্ণনা করুন। [sg পৃষ্ঠা ১২৬ অনু. ৪–পৃষ্ঠা ১২৭ অনু. ৫]

৩. কীভাবে আমরা প্রয়োগ করার জন্য মুখ্য শব্দগুলোকে কার্যকারীভাবে আলাদা করতে পারি? [sg পৃষ্ঠা ১২৯ অনু. ১৮]

৪. কোনো বক্তৃতায় জোর দেওয়ার জন্য পুনরাবৃত্তি করার কয়েকটা উপায় উল্লেখ করুন। [sg পৃষ্ঠা ১৩০ অনু. ৫–পৃষ্ঠা ১৩১ অনু. ৯]

৫. কীভাবে একজন বর্ণনামূলক অঙ্গভঙ্গির ব্যবহার শিখতে পারেন? [sg পৃষ্ঠা ১৩২ অনু. ১৮]

১নং. বক্তৃতা

৬. কীভাবে আমরা যারা দুঃখার্ত তাদের সান্ত্বনা দিতে পারি? [w-BE০৩ ৫/১ পৃষ্ঠা ১৯ অনু. ১–পৃষ্ঠা ২১ অনু. ৭; পৃষ্ঠা. ২৩ অনু. ১৮–পৃষ্ঠা ২৪ অনু. ২২]

৭. ইফিষ ও লায়দিকেয়া মণ্ডলীর উদ্দেশে দেওয়া যিশুর পরামর্শ থেকে আমরা কী শিখতে পারি? [w-BE০৩ ৫/১৫ পৃষ্ঠা ১০ অনু. ১–পৃষ্ঠা ১২ অনু. ১১; পৃষ্ঠা ১৯ অনু. ১৬–পৃষ্ঠা ২০ অনু. ২৩]

৮. কেন সমস্ত খ্রিস্টানের পড়তে পারার ক্ষমতার বিষয়ে আগ্রহী হওয়া উচিত আর এই ব্যাপারে যিশু কীভাবে উদাহরণ স্থাপন করেছিলেন? [w-BE০৩ ৩/১৫ পৃষ্ঠা ১০ অনু. ৫; পৃষ্ঠা ১২ অনু. ২]

৯. কীভাবে যোশিয়ের এবং যিশুর উদাহরণ যুবক-যুবতীদের আধ্যাত্মিক অগ্রগতি করতে সাহায্য করতে পারে? [w-BE০৩ ৪/১ পৃষ্ঠা ৮ অনু. ৩-৪; পৃষ্ঠা ১০ অনু. ৩]

১০. কেন আমরা ঈশ্বরের ওপর নির্ভর করতে পারি? (হিতো. ৩:​৫, ৬, NW) [w-BE০৩ ১১/১ পৃষ্ঠা ৪ অনু. ৬-৭]

সাপ্তাহিক বাইবেল পাঠ

১১. ইস্রায়েলের ওপর যখন কোনো মনুষ্য রাজা ছিল না, তখন হান্না কেন প্রার্থনা করেছিলেন যে, যিহোবা যেন ‘আপন রাজাকে বল দেন’? (১ শমূ. ২:১০)

১২. ইস্রায়েলীয়দের মাঝে নিয়ম-সিন্দুক থাকা সত্ত্বেও, তাদের আঘাতপ্রাপ্ত বা পরাজিত হওয়ার বিষয় থেকে আমরা কী শিখতে পারি? (১ শমূ. ৪:​৩, ৪, ১০)

১৩. কেন ১ বংশাবলি ২:১৩-১৫ পদে দায়ূদকে যিশয়ের সপ্তম ছেলে বলে উল্লেখ করে, যেখানে ১ শমূয়েল ১৬:১০, ১১ পদ ইঙ্গিত করে যে, তিনি অষ্টম ছেলে ছিলেন?

১৪. কোন “দুষ্ট আত্মা” শৌলকে উদ্বিগ্ন করেছিল? (১ শমূ. ১৬:১৪)

১৫. ঐন্‌-দোরে ভূতুড়িয়ার মাধ্যমে শমূয়েল যে-ভবিষ্যদ্বাণী করেছিলেন, সেটা কি সঠিক ছিল? (১ শমূ. ২৮:​১৬-১৯)

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার