ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৩/০৫ পৃষ্ঠা ৭
  • ঘোষণাবলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘোষণাবলি
  • ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৩/০৫ পৃষ্ঠা ৭

ঘোষণাবলি

▪ মার্চ মাসের জন্য সাহিত্য অর্পণ: গৃহ বাইবেল অধ্যয়ন শুরু করার প্রচেষ্টা নিয়ে জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে বইটি অর্পণ করুন। এপ্রিল ও মে: প্রহরীদুর্গ এবং সচেতন থাক! উভয় পত্রিকার আলাদা আলাদা কপি তুলে ধরুন। সেইসব আগ্রহী লোকেদের সঙ্গে পুনর্সাক্ষাৎ করার সময় ঈশ্বরের উপাসনা করুন বইটি অর্পণ করার ব্যাপারে মনোযোগ দিন, যারা স্মরণার্থ সভা এবং/বা ঈশতান্ত্রিক অন্যান্য অনুষ্ঠানগুলোতে উপস্থিত হয়েছিল কিন্তু সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে মেলামেশা করছে না। লক্ষ্য হওয়া উচিত একটি গৃহ বাইবেল অধ্যয়ন শুরু করা, বিশেষ করে সেই ব্যক্তিদের সঙ্গে যারা ইতিমধ্যেই জ্ঞান বই ও চান ব্রোশার দিয়ে অধ্যয়ন করেছে। জুন: নীচে দেওয়া ৩২ পৃষ্ঠার যেকোনো ব্রোশার ব্যবহার করা যেতে পারে: ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?, আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিৎ?, যে সরকার পরমদেশ নিয়ে আসবে, আমাদের সমস্যাগুলি​—⁠সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে? এবং আপনি ঈশ্বরের বন্ধু হতে পারেন।

▪ প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকার নতুন সংখ্যাগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে মন্ডলীর উচিত সেগুলো হস্তান্তর করা। এটা প্রকাশকদেরকে ক্ষেত্রের পরিচর্যায় পত্রিকাগুলো অর্পণ করার আগেই পত্রিকায় কোন বিষয়গুলো রয়েছে, সেগুলোর সঙ্গে পরিচিত হতে সুযোগ দেবে। আমাদের রাজ্যের পরিচর্যা-ও পৌঁছানোর সঙ্গে সঙ্গে প্রকাশকদের কাছে পৌঁছে দেওয়া উচিত। মণ্ডলীর বই অধ্যয়ন ব্যবস্থার মাধ্যমে এটা বিতরণ করা যেতে পারে।

▪ অন্য দেশের মণ্ডলীর সভাগুলোতে, সীমা সম্মেলনে বা জেলা সম্মেলনে যোগ দেওয়ার জন্য যখনই আপনি ব্যক্তিগতভাবে পরিকল্পনা করেন, তখন সেখানকার যে-শাখা অফিস এই কাজগুলো দেখাশোনা করে সেখানে আপনি দিন, সময় ও জায়গা সম্বন্ধে তথ্য জানার জন্য আবেদন জানাতে পারেন। শাখা অফিসের ঠিকানাগুলো এই বছরের বর্ষপুস্তক (ইংরেজি) এর শেষ পৃষ্ঠায় দেওয়া আছে।

▪ মণ্ডলীর সচিবদের কাছে নিয়মিত অগ্রগামী কাজের জন্য আবেদন ফর্ম (S-205) ও সহায়ক অগ্রগামী কাজের জন্য আবেদন ফর্ম (S-205b) যথেষ্ট পরিমাণে থাকা উচিত। এগুলো সাহিত্য অর্ডার ফর্ম-এ (S-14) চেয়ে পাঠানো যেতে পারে। অন্তত এক বছরের জন্য চলবে এমনভাবে অর্ডার দিন।

▪ স্মরণার্থ সভা অনুষ্ঠিত হবে ২০০৫ সালের ২৪শে মার্চ, বৃহস্পতিবার। আপনাদের মণ্ডলীতে যদি সাধারণত বৃহস্পতিবারে সভা থেকে থাকে, তা হলে যদি কিংডম হল ব্যবহার করা যায়, তা হলে সেই সভাগুলো পালটে সপ্তাহের অন্য কোনো দিনে করতে হবে। যদি তা সম্ভব না হয় এবং আপনাদের পরিচর্যা সভা প্রভাবান্বিত হয়, তা হলে নির্দিষ্টভাবে আপনাদের মণ্ডলীর জন্য প্রযোজ্য বিষয়গুলো আরেকটা পরিচর্যা সভার সঙ্গে যুক্ত করা যেতে পারে।

▪ বেশ কিছু সংখ্যক প্রকাশক জনপ্রিয় ধাঁচে গাওয়া কিছু রাজ্যের গানের নির্দিষ্ট কিছু রেকর্ডিংয়ের বিষয়ে শাখা অফিসে ফোন করেছে, যা বর্তমানে যিহোবার সাক্ষিদের মধ্যে বিতরিত হচ্ছে। তারা চিন্তা করছে যে, এই রেকর্ডিংগুলোর প্রতি সত্যি সত্যি সংগঠনের অনুমোদন রয়েছে কি না। আমরা এই রেকর্ডিংগুলো সম্বন্ধে অবগত আছি এবং আপনাদের জানাতে চাই যে, সেগুলোর প্রতি আমাদের অনুমোদন নেই। দয়া করে এগুলো বিতরণ করবেন না বা ইন্টারনেট থেকে ডাউনলোড করবেন না। আমরা আশা করি যে, এই তথ্য বিষয়গুলোকে স্পষ্ট করবে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার