ঘোষণাবলি
▪ জানুয়ারি মাসের জন্য সাহিত্য অর্পণ: জ্ঞান বই অর্পণ করুন। ফেব্রুয়ারি: যিহোবার নিকটবর্তী হোন বইটি ব্যবহার করা হবে। মার্চ: গৃহ বাইবেল অধ্যয়ন শুরু করার প্রচেষ্টা নিয়ে জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে বইটি অর্পণ করুন। এপ্রিল ও মে: প্রহরীদুর্গ এবং সচেতন থাক! উভয় পত্রিকার আলাদা আলাদা কপি তুলে ধরুন। আগ্রহী লোকেদের সঙ্গে পুনর্সাক্ষাৎ করার সময়, সেই লোকেদের অন্তর্ভুক্ত করুন, যারা স্মরণার্থ সভা এবং/বা ঈশতান্ত্রিক অন্য অনুষ্ঠানগুলোতে উপস্থিত হয়েছিল কিন্তু সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে মেলামেশা করছে না। ঈশ্বরের উপাসনা করুন বইটি অর্পণ করার ব্যাপারে মনোযোগ দিন। একটি গৃহ বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য আন্তরিক প্রচেষ্টা করা উচিত, বিশেষ করে যদি কিছু ব্যক্তি ইতিমধ্যেই জ্ঞান বই ও চান ব্রোশার দিয়ে অধ্যয়ন করে থাকে।
▪ ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে এবং ৬ই মার্চের মধ্যে সীমা অধ্যক্ষরা জনসাধারণের উদ্দেশে যে-নতুন বক্তৃতাটা দেবে সেটার বিষয়বস্তু হবে, “নির্বোধ এক জগতে বিজ্ঞতার সঙ্গে কাজ করুন।”
▪ এই বছর ২৪শে মার্চ, বৃহস্পতিবার সূর্যাস্তের পর স্মরণার্থ সভা উদ্যাপন করার জন্য মণ্ডলীগুলোর উপযুক্ত ব্যবস্থা করা উচিত। যদিও বক্তৃতা আগে শুরু করা যেতে পারে কিন্তু প্রতীকগুলো সূর্যাস্তের আগে ঘুরানো শুরু করা উচিত নয়। আপনার এলাকায় কখন সূর্যাস্ত হবে, তা স্থানীয় কর্তৃপক্ষদের কাছ থেকে জেনে নিন। আশা করা হয় যে, প্রতিটা মণ্ডলী আলাদা আলাদাভাবে তাদের স্মরণার্থ সভা পালন করবে। কিন্তু, তা করা হয়তো সবসময় সম্ভব না-ও হতে পারে। যেখানে বেশ কয়েকটা মণ্ডলী একই কিংডম হল ব্যবহার করে, সম্ভবত এক বা একাধিক মণ্ডলী সেই সন্ধ্যার জন্য অন্য আরেকটা হল ভাড়া করার ব্যবস্থা করতে পারে। যেখানে সম্ভব, সেখানে একই হলে অনুষ্ঠিত কার্যক্রমের মাঝে অন্ততপক্ষে ৪০ মিনিট বিরতি রাখার জন্য আমরা পরামর্শ দিচ্ছি, যাতে করে এই অনুষ্ঠান থেকে সকলে পূর্ণ উপকার লাভ করতে পারে। কাউকে কাউকে দিয়ে আসা ও নিয়ে আসাসহ যাতায়াত ও গাড়ি রাখার বিষয়টার প্রতিও বিবেচনা দেখানো উচিত। প্রাচীন গোষ্ঠীর নির্ধারণ করা উচিত যে, তাদের এলাকায় কোন ব্যবস্থাগুলো সবচেয়ে ভাল হবে।
▪ পরিচর্যা সভায় দায়ূদ—তিনি ঈশ্বরের ওপর নির্ভর করেছিলেন (ইংরেজি) ভিডিওটির আলোচনা সম্বন্ধে আমাদের রাজ্যের পরিচর্যা-র মার্চ মাসের সংখ্যায় তুলে ধরা হবে। এই ভিডিওটি কেবল ডিভিডিতে পাওয়া যাচ্ছে যেটার শিরোনাম নোহ ঈশ্বররে সঙ্গে গমনাগমন করেছিলেন—দায়ূদ ঈশ্বরের ওপর নির্ভর করেছিলেন (ইংরেজি)। আটটা ভাষার এই ডিক্স থেকে আপনি বেছে নিতে পারেন—ইংরেজি, ইতালীয়, জাপানি, জার্মান, পর্তুগিজ (ব্রাজিলীয়), ফ্রেঞ্চ, রুশ এবং স্প্যানিশ। এই ডিভিডিটি বর্তমানে ভারতীয় ভাষাগুলোতে পাওয়া যাচ্ছে না। মণ্ডলীর মাধ্যমে পরবর্তী সাহিত্য আবেদনের সঙ্গে এই ডিভিডির কপিগুলোরর জন্য আবেদন করা যেতে পারে।
▪ যে-প্রকাশনাগুলো আবার পাওয়া যাচ্ছে:
যুবক-যুবতীদের জিজ্ঞাস্য—যে উত্তরগুলো কাজ করে —গুজরাটি
“দেখ! আমি সকলই নূতন করিতেছি” —গুজরাটি
যিহোবার সাক্ষিবৃন্দ—একত্রে পৃথিবীব্যাপী ঈশ্বরের ইচ্ছা পালন করছে —পাঞ্জাবি
মুক্তিতে পরিচালিত ঐশিক সত্যের পথটি —গুজরাটি
এক সুরক্ষিত ভবিষ্যৎ—কীভাবে আপনি তা পেতে পারেন? —গুজরাটি
▪ যে-নতুন ভিসিডিগুলো পাওয়া যাচ্ছে:
আমাদের সমগ্র ভ্রাতৃবর্গ —ইংরেজি
পরীক্ষার মধ্যেও বিশ্বস্ত—সোভিয়েত ইউনিয়নে যিহোবার সাক্ষিরা —ইংরেজি
বাইবেল—মানবজাতির সবচেয়ে পুরনো কিন্তু আধুনিক বই —ইংরেজি
বাইবেল—আপনার জীবনে এর ক্ষমতা —ইংরেজি
যে উদাহরণগুলো আজকে আমাদের সাবধান করে —ইংরেজি
যিহোবার কর্তৃত্বকে সম্মান করুন —ইংরেজি
নাৎসি আক্রমণের বিরুদ্ধে যিহোবার সাক্ষিরা দৃঢ় থাকে —ইংরেজি