ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৯/০৪ পৃষ্ঠা ৩
  • ঘোষণাবলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘোষণাবলি
  • ২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৯/০৪ পৃষ্ঠা ৩

ঘোষণাবলি

▪ সেপ্টেম্বর মাসের জন্য সাহিত্য অর্পণ: আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন। অক্টোবর: নিচে দেওয়া ৩২ পৃষ্ঠার যেকোনো ব্রোশার অর্পণ করা যেতে পারে: ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?, আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিৎ?, যে সরকার পরমদেশ নিয়ে আসবে, আমাদের সমস্যাগুলি​—⁠সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে? এবং আপনি ঈশ্বরের বন্ধু হতে পরেন। নভেম্বর এবং ডিসেম্বর: সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন, আমার বাইবেলের গল্পের বই, আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন।

▪ ডিসেম্বর মাসে একটা পরিচর্যা সভায় রক্ত ছাড়া চিকিৎসা​—⁠বিজ্ঞান চ্যালেঞ্জের মোকাবিলা করে (ইংরেজি) ভিডিওটা আলোচনা করা হবে। এটা এখন রক্ত গ্রহণের বিকল্পগুলো​—ধারাবাহিক তথ্যচিত্র এর অংশ হিসেবে ভিসিডি-তে পাওয়া যাচ্ছে। তিনটে ভিসিডি-র এই সেটটাতে নিম্নোক্ত কার্যক্রমগুলো রয়েছে: রক্ত গ্রহণের বিকল্প কৌশলাদি​—সহজ, নিরাপদ, কার্যকারী; রক্ত গ্রহণের বিকল্প স্বাস্থ্য যত্ন​—রোগীর প্রয়োজন ও অধিকারগুলো মেটাচ্ছে; এবং রক্ত ছাড়া চিকিৎসা​—⁠বিজ্ঞান চ্যালেঞ্জের মোকাবিলা করে। এটা কেবল ইংরেজিতেই পাওয়া যাচ্ছে। যদি প্রয়োজন হয়, তা হলে যত তাড়াতাড়ি সম্ভব মণ্ডলীর মাধ্যমে ভিসিড-র কপিগুলোর জন্য আবেদন করা উচিত।

▪ ২০০৫ সালের স্মরণার্থ মরশুমের জন্য জনসাধারণের উদ্দেশে ১০ই এপ্রিল, রবিবার বিশেষ বক্তৃতা দেওয়া হবে। বক্তৃতার বিষয়বস্তুটি পরে জানানো হবে। যে-মণ্ডলীগুলোতে সীমা অধ্যক্ষের পরিদর্শন বা সেই সপ্তাহের সাপ্তাহিক ছুটির দিনে বিশেষ সম্মেলন থাকবে, সেখানে পরের সপ্তাহে বিশেষ বক্তৃতাটি দেওয়া হবে। কোনো মণ্ডলীতেই ২০০৫ সালের ১০ই এপ্রিল, রবিবারের আগে বিশেষ বক্তৃতাটি দেওয়া হবে না।

▪ নিয়মিত অগ্রগামী নিযুক্তিকরণ চিঠির উলটো পৃষ্ঠায়, “ডিস্‌কনটিনিউয়েশন,” “চেঞ্জ অফ কংগ্রিগ্রেশন” এবং “নেম চেঞ্জ” নামক শিরোনামগুলোর নিচে এগুলোর প্রত্যেকটার ক্ষেত্রে কী করা উচিত, সেই বিষয়ে নির্দিষ্ট নির্দেশনাবলি রয়েছে। সচিব প্রত্যেকবার যখনই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন, তখনই এই নির্দেশনাগুলো তার মেনে চলা উচিত।

▪ সমাজচ্যুত অথবা মেলামেশা বন্ধ করে দিয়েছে, এমন যেসমস্ত ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করার আছে, তাদের সম্বন্ধে প্রাচীনদের মনে করিয়ে দেওয়া হচ্ছে যে, তারা যেন ১৯৯২ সালের ১লা ফেব্রুয়ারি প্রহরীদুর্গ পত্রিকার ১৭-১৯ পৃষ্ঠায় দেওয়া পরামর্শগুলো মেনে চলে।

▪ প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকার নতুন সংখ্যাগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে, মণ্ডলীগুলো যেন সেগুলোকে হস্তান্তর করে। এটা প্রকাশকদেরকে ক্ষেত্রের পরিচর্যায় পত্রিকাগুলো অর্পণ করার আগেই পত্রিকার বিষয়সূচির সঙ্গে পরিচিত হতে সুযোগ দেবে।

▪ যেহেতু অক্টোবর মাসে পাঁচটা শনি-রবিবার আছে, তাই সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য এই মাসটা হবে অতি উত্তম।

▪ প্রত্যেকটা মণ্ডলীতে নতুন পরিচর্যা বছরে ব্যবহারের জন্য যথেষ্ট পরিমাণে বার্ষিক পরিচর্যা ফর্মগুলো পাঠানো হয়ে গেছে। সচিবদের নিশ্চিত হওয়া উচিত যে, আবেদনকৃত পরিমাণ যেন পরের পরিচর্যা বছরের জন্য যথেষ্ট হয়। এই ফর্মগুলোর কোনো একটার যদি বাড়তি সরবরাহের প্রয়োজন হয়, তা হলে দয়া করে সঙ্গে সঙ্গে সেপ্টেম্বর মাসের আপনাদের সাহিত্য আবেদন এর সঙ্গে সেগুলোর জন্য আবেদন করুন।

▪ যেহেতু শাখা অফিস এখন সাহিত্য ও পত্রিকাগুলোর আবেদন আরও দ্রুত সামলাতে সক্ষম, তাই এখন থেকে আপনারা হয়তো প্রত্যেক মাসের প্রথম সপ্তাহের মধ্যে আপনাদের সাহিত্য আবেদন ফর্ম (S-14) ও সেইসঙ্গে মণ্ডলীর আবেদন (M-202) পাঠাতে পারেন। এটা মাসের শেষে সাহিত্য ও পত্রিকা দেখাশোনার কাজকে আরও সহজ করবে।

▪ নতুন যে-প্রকাশনা পাওয়া যাচ্ছে:

কীভাবে আপনার কথা বলা ও শিক্ষা দেওয়ার ক্ষমতাকে বাড়াতে পারেন ​—⁠নেপালি

▪ যে-প্রকাশনাগুলো আবার পাওয়া যাচ্ছে:

আলোচনার জন্য বাইবেল প্রসঙ্গগুলো ​—⁠অসমিয়া, গুজরাটি, পাঞ্জাবি

আল্লাহ্‌র হেদায়েত ​—⁠আমাদের জন্য ফিরদৌসে যাওয়ার রাস্তা ​—⁠বাংলা

আপনার প্রিয়জন যখন মারা যায় ​—⁠মালায়ালাম

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার